Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত, আহত আরেকজন

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
14 April, 2021, 09:00 pm
Last modified: 14 April, 2021, 09:01 pm

Related News

  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা

সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত, আহত আরেকজন

বুধবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের হোগলদড়া খাল এলাকায় বাঘের আক্রমণের শিকার হয়ে মৌয়াল হাবিবুর রহমান নিহত হন।
সাতক্ষীরা প্রতিনিধি
14 April, 2021, 09:00 pm
Last modified: 14 April, 2021, 09:01 pm
প্রতীকী ছবি

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত ও পৃথক ঘটনায় আরেক মৌয়াল আহত হয়েছেন। 

বুধবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের হোগলদড়া খাল এলাকায় বাঘের আক্রমণের শিকার হয়ে মৌয়াল হাবিবুর রহমান নিহত হন।

নিহত হাবিবুর রহমান (২৭) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাঙ গ্রামের আজিজ মোল্লার ছেলে।

হাবিবুর রহমানের ভাই আনিস মোল্লা জানান, গত ১ এপ্রিল এক সঙ্গে সাতজন মধু আহরণ করতে সুন্দরবনে যান। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হোগলদড়া খালে নৌকা বাঁধলে ছোট ভাই হাবিবুর রহমান একা বনে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে তিনি বনে ঢুকে ভাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। আক্রমনকারী বাঘটি তখন দূরে বসা ছিল। পরে নৌকা থেকে বাকিরা নেমে আসলে বাঘটি চলে যায়। কিছুক্ষণ পরে ধীরে ধীরে মারা যায় হাবিবুর। পরে মরদেহ নিয়ে আমরা ফিরে আসি।

অপরদিকে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকায় বাঘের আক্রমণে রবিউল শেখ (২২) নামে আরেকজন মৌয়াল আহত হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল) সকালে আহত রবিউল শেখকে নিয়ে লোকালয়ে ফিরেছেন অন্য মৌয়ালরা। গলায় জখম হয়েছেন তিনি।   

আহত রবিউল শেখ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরার হালিম শেখের ছেলে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা আবুল হাসান জানান, বৈধভাবে পাশ নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। বাঘের আক্রমনে হাবিবুর রহমান নামের একজন মৌয়াল নিহত ও রবিউল শেখ নামের এক মৌয়াল আহত হয়েছে। বন বিভাগ থেকে পাশ দেওয়ার সময় তাদেরকে সতর্ক হয়ে মধূ সংগ্রহ করতে বলা হয়েছিল। 
 
Related Topics

টপ নিউজ

সুন্দরবন / মৌয়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net