Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
লক্ষ্মীপুরে পুকুরে ধরা পড়েছে ১০ ইলিশ, পুকুরে আছে আরো ইলিশ!

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
24 November, 2021, 10:30 pm
Last modified: 24 November, 2021, 10:31 pm

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন

লক্ষ্মীপুরে পুকুরে ধরা পড়েছে ১০ ইলিশ, পুকুরে আছে আরো ইলিশ!

বাংলাদেশে এখন পুকুরে ইলিশ ধরা পড়ার ঘটনা প্রায়ই ঘটছে।
সানা উল্লাহ সানু
24 November, 2021, 10:30 pm
Last modified: 24 November, 2021, 10:31 pm
ছবি: টিবিএস

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুর থেকে ধরা পড়েছে ১০টি ইলিশ। ধরা পড়া ইলিশ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

পুকুরের ইলিশের স্বাদ নিতে অনেকেই মাছগুলো কেনার আগ্রহ প্রকাশ করেন। উৎসুক লোকজন পুকুরে ধরা পড়া ইলিশের ছবি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেছেন। বুধবার (২৪ নভেম্বর) সকালে ওই পুকুরে বেড়জাল দিয়ে মাছ ধরার সময় অন্য মাছের সঙ্গে ইলিশগুলো ধরা পড়ে। 

স্থানীয় চর ফলকন ইউপি সদস্য আনোয়ার হোসেন পুকুরে ইলিশ ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বেড় জাল দিয়ে দেশিয় প্রজাতির মাছ ধরার সময় ১০টি ইলিশ ধরা পড়ে। ধরা পড়া ইলিশগুলোর প্রতিটির দৈর্ঘ্য ৬ থেকে ৭ ইঞ্চি। 

স্থানীয় বাসিন্দা মো. আরিফ জানান, মেঘনা নদীসংলগ্ন পুকুরটি ইজারা নিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি মাছ চাষ করেছিলেন। গত মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মেঘনার জোয়ারে পুকুরটি কয়েকবার ডুবে যায়। ওই সময়ই হয়তো ইলিশের ডিম কিংবা বাচ্চা ইলিশ ওই জোয়ারের পানির সাথে এসে আটকা পড়ে। 

আরিফ আরও জানান, মাঝারি আকারের পুকুরটিতে এখনও অনেক পানি আছে। একদিনের বেড় টানায় যদি ১০টি ইলিশ ওঠে, তবে ওই পুকুরে আরও ইলিশ থাকতে পারে বলে তার ধারণা। 

অন্যদিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, 'বর্ষা মৌসুমের শুরুর দিকে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে ওই পুকুর ডুবে যায়। এ সময় মেঘনা নদী থেকে আসা লবণ পানির সঙ্গে ইলিশ ঢুকে পড়ে।' 

তিনি আরও জানান, বাংলাদেশে এখন পুকুরে ইলিশ ধরা পড়ার ঘটনা প্রায়ই ঘটছে। তার মতে, পুকুরে ইলিশ ধরা পড়ার ঘটনা গবেষণা করলে ইলিশ নিয়ে বহুদূর এগিয়ে যাওয়া যাবে। 

অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক বছর যাবত উপকূলের বিভিন্ন এলাকার পুকুরে প্রায়ই ইলিশ পাওয়ার ঘটনা ঘটছে। পুকুরে ইলিশ পেলেই এটা নিয়ে হইচই পড়ে যায় । কারণ এখন পর্যন্ত কোনো গবেষণাই পুকুরে ইলিশ চাষ নিয়ে আশার বাণী শোনাতে পারেনি। 

চলতি বছরের আগষ্ট মাসে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের বয়ার চরে মো. বেলালের পুকুরে ৩০০ গ্রাম ওজনের ইলিশ মাছ পাওয়া যায়।

এর আগে মার্চ মাসে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেম মহাজনের আমিনপুর গ্রামের পুকুরে ৮টি ইলিশ পাওয়া যায়।

বিভিন্ন সময়ে পুকুরে ইলিশ চাষের সম্ভাবনা নিয়ে গবেষণা চললেও তা এখনও বাস্তবায়নের পর্যায়ে আসেনি। 

পুকুরে ইলিশ চাষ নিয়ে ২০১৯ সালের মার্চ মাসে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয়, চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আনিসুর রহমানের। তিনি তখন জানিয়েছিলেন, চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট তিন বছর গবেষণার পর এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বাণিজ্যিকভাবে পুকুরে ইলিশ উৎপাদন সম্ভব নয়। তবে কেউ চাইলে শখের বশে পুকুরে ইলিশের চাষ করতে পারেন। দীর্ঘদিন পুকুরে ইলিশ রাখা যাবে।

গবেষণায় দেখা গেছে, পুকুরের ইলিশ নদী বা সাগরের ইলিশের মতো হয় না। পুকুরে ইলিশ বাঁচিয়ে রাখতে পারলেও এর বৃদ্ধি, স্বাদ ও বংশবিস্তার কোনোটিই নদীর মাছের মতো হয় না। 

আনিসুর রহমান আরও জানিয়েছিলেন, এক বছরে নদীতে ইলিশ বাড়ে ৩ দশমিক ২ সেন্টিমিটার। আর পুকুরে বাড়ে ২ দশমিক ৯ সেন্টিমিটার। এ ছাড়া পুকুরে ইলিশের ডিম এলেও তা পরিপক্ব হয় না। এ ডিম দিয়ে ইলিশের বংশবিস্তার করাও সম্ভব হয় না। তবে বাণিজ্যিকভাবে সম্ভব না হলেও শখের বশে পুকুরে ইলিশ চাষ করা যেতে পারে। এ জন্য কমপক্ষে ১০ ফুট গভীর ও ৫০ শতাংশ আয়তনের পুকুর দরকার হবে।

Related Topics

টপ নিউজ

ইলিশ / পুকুরে ইলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net