Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
রাবির কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে সমাহিত হবেন হাসান আজিজুল হক 

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
16 November, 2021, 09:55 am
Last modified: 16 November, 2021, 02:13 pm

Related News

  • আবার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন কথাসাহিত্যিক আফসানা বেগম
  • ইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
  • ছোটগল্পে হুমায়ূন আহমেদ: অনিচ্ছুক উদাসীনতা?
  • হাসানের মনের কালো সিন্দুক
  • হাসানের রোদ্দুরে

রাবির কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে সমাহিত হবেন হাসান আজিজুল হক 

দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ।
রাজশাহী প্রতিনিধি
16 November, 2021, 09:55 am
Last modified: 16 November, 2021, 02:13 pm
ছবি-টিবিএস

কথাসাহিত্যের বরপুত্র হাসান আজিজুল হক তার গোটা জীবন কাটিয়েছেন রাজশাহীতে।জীবনের সমাপ্তিও টানলেন সেখানেই। 

আজ মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হবেন এই মহাত্মা।   

সকাল ১১টা ২৫ মিনিটের দিকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় রাবির দর্শন বিভাগে, সেখানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। 

পরে দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে তার মরদেহ রাখা হয়।  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল জানান, শুরুতে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে হাসান আজিজুল হককে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। পরে রাতে সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে।   

সোমবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকা-বিহাসে তার নিজ বাড়ি 'উজানে' শেষনিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এই দুঃসংবাদে ছুটে যান তার দীর্ঘদিনের সহকর্মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ছুটে যান সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন অঙ্গনের মানুষ।  

৮২ বছর বয়সী হাসান আজিজুল হক বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও হার্ট ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন। গত আগস্ট মাসে তাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। কিছুটা সুস্থ হলে, ফিরে যান রাজশাহীতে।

হাসান আজিজুল হকের জন্ম ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে। তারপর বেড়ে ওঠা, শিক্ষা, রাজনীতি, সাহিত্যচর্চা- সবই রাজশাহীতে। ১৯৭৩ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা করেছেন।

'জীবন ঘষে আগুন' জ্বেলে গেছেন তিনি শিক্ষার জন্য। 'আজীবন'  'ঘরগেরস্থি' করে গেছেন সাহিত্যের সঙ্গে। 'আত্মজা ও একটি করবী গাছ', 'আগুন পাখি'সহ তার সৃষ্টিগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ অসংখ্য সম্মাননা। হাসান আজিজুল হক বেঁচে রইবেন সাহিত্য অনুরাগী অসংখ্য আত্মজ ও আত্মজার স্মরণে এবং শ্রদ্ধায়।

হাসান আজিজুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার রাতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, হাসান আজিজুল হকের মৃত্যু দেশের সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের সাহিত্য-সাংস্কৃতিক উন্নয়নে হাসান আজিজুল হকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, হাসান আজিজুল হক তার সাহিত্যকর্ম ও সৃজনশীলতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 

Related Topics

টপ নিউজ

হাসান আজিজুল হক / কথাসাহিত্যিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • আবার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন কথাসাহিত্যিক আফসানা বেগম
  • ইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
  • ছোটগল্পে হুমায়ূন আহমেদ: অনিচ্ছুক উদাসীনতা?
  • হাসানের মনের কালো সিন্দুক
  • হাসানের রোদ্দুরে

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net