Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মুজিববর্ষ: ৩০ প্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ দেবে শ্রম মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 November, 2021, 06:50 pm
Last modified: 01 November, 2021, 06:52 pm

Related News

  • শ্রমিকদের পাওনা দিতে ‘গাফিলতি’: ৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ
  • এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের দুর্নীতির তদন্ত দু'মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
  • স্মৃতির মিনারে শব্দ-আলোয় বিধৃত হোক জাতীয় ইতিহাসের দিনগুলো
  • এ আর রহমানের জন্য প্রস্তুত মিরপুর 
  • মুজিব বর্ষ উদযাপনে বিসিবির কনসার্ট মাতাবেন এ আর রহমান

মুজিববর্ষ: ৩০ প্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ দেবে শ্রম মন্ত্রণালয়

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রণীত নীতিমালার আওতায় শ্রমমান সম্পর্কিত কিছু নির্ণায়ক মাপকাঠি যেমন- অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন, উদ্ভাবনী কার্যক্রম বিবেচনা করে এসব শিল্প-কারখানাকে নির্বাচন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
01 November, 2021, 06:50 pm
Last modified: 01 November, 2021, 06:52 pm

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 'মুজিববর্ষ'কে অধিকতর গৌরবোজ্জ্বল ও স্মরণীয় করে রাখার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রথমবারের মতো ছয়টি খাতের ৩০টি প্রতিষ্ঠান- কারখানাকে 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড' দেওয়া হবে।

সোমবার (১ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে এ পুরস্কার দেবেন।

নিরাপদ ও শোভন কর্মপরিবেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহারের মাধ্যমে আরো অধিক পরিমাণে উৎপাদন নিশ্চিত করে দেশের অর্থনীতির গতিকে বেগবান ও টেকসই করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণ এবং দেশীয় শিল্প প্রতিষ্ঠানসমূহকে প্রতিযোগিতামূলক অংশগ্রহণে উদ্বুদ্ধকরণে 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড, ২০২০' প্রবর্তন করা হয়েছে।

এখন থেকে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রণীত নীতিমালার আওতায় শ্রমমান সম্পর্কিত কিছু নির্ণায়ক মাপকাঠি যেমন- অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন, উদ্ভাবনী কার্যক্রম বিবেচনা করে এসব শিল্প-কারখানাকে নির্বাচন করা হয়েছে।

যেসব প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে-

তৈরি পোষাক খাতের ১৫ কারখানা- রেমি হোল্ডিংস, তারাসিমা এ্যাপারেলস, প্লামি ফ্যাশনস, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, ভিনটেজ ডেনিম স্টুডিও, এ আর জিন্স প্রডিউসার, কারণী নীট কম্পোজিট, ডিজাইনার ফ্যাশন, ক্যানপার্ক বাংলাদেশ এ্যাপারেল (ক্যানপার্ক ইউনিট-২), গ্রিন টেক্সটাইল লিমিটেড (ইউনিট-৩), ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং, উইসডম এ্যাটায়ার্স, মাহমুদা এ্যাটায়ার্স, স্মোটেক্স আউটারওয়্যার ও অকো-টেক্স লিমিটেড।

খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ৩ প্রতিষ্ঠান- হবিগঞ্জ এগ্রো, আকিজ ফুড এন্ড বেভারেজ ও ইফাদ মাল্টি প্রোডাক্টস্ লিমিটেড।

চা শিল্পে ৪ প্রতিষ্ঠান- গাজীপুর চা বাগান, লস্করপুর চা বাগান, জাগছড়া চা কারখানা ও নেপচুন চা বাগান।

চামড়াজাতপণ্য খাতের ২ শিল্প-কারখানা- এপেক্স ফুটওয়্যার ও এডিসন ফুটওয়্যার লিমিটেড।

প্লাস্টিক খাতের ৩ প্রতিষ্ঠান- বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস, অলপ্লাষ্ট বাংলাদেশ ও ডিউরেবল প্লাষ্টিক লিমিটেড।

ফার্মাসিউটিক্যালস খাতের ৩ প্রতিষ্ঠান- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Related Topics

টপ নিউজ

মুজিব বর্ষ / শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • শ্রমিকদের পাওনা দিতে ‘গাফিলতি’: ৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ
  • এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের দুর্নীতির তদন্ত দু'মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
  • স্মৃতির মিনারে শব্দ-আলোয় বিধৃত হোক জাতীয় ইতিহাসের দিনগুলো
  • এ আর রহমানের জন্য প্রস্তুত মিরপুর 
  • মুজিব বর্ষ উদযাপনে বিসিবির কনসার্ট মাতাবেন এ আর রহমান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net