Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
মুজিব বর্ষ উদযাপনে বিসিবির কনসার্ট মাতাবেন এ আর রহমান

খেলা

টিবিএস রিপোর্ট
12 March, 2022, 01:10 pm
Last modified: 12 March, 2022, 01:17 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

মুজিব বর্ষ উদযাপনে বিসিবির কনসার্ট মাতাবেন এ আর রহমান

পরিকল্পনা থাকলেও করোনার প্রকোপে কিছুই আয়োজন করতে পারেনি বিসিবি। তবে দুই বছর পর হলেও আয়োজনের কিছু অংশ আলোর মুখ দেখতে যাচ্ছে। নানা কারণে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ দল বানিয়ে ম্যাচ আয়োজন সম্ভব না হলেও কনসার্টটি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 
টিবিএস রিপোর্ট
12 March, 2022, 01:10 pm
Last modified: 12 March, 2022, 01:17 pm

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বড় আয়োজনের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ২০২০ সালের মার্চে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা ছিল। ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানকে নিয়েও কনসার্ট করার কথা ছিল। 

কিন্তু করোনাভাইরাসের প্রকোপে কোনো কিছুই আয়োজন করা সম্ভব হয়নি। তবে দুই বছর পর হলেও আয়োজনের কিছু অংশ আলোর মুখ দেখতে যাচ্ছে। নানা কারণে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ দল বানিয়ে ম্যাচ আয়োজন সম্ভব না হলেও কনসার্টটি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

আগামী ২৯ মার্চ মিরপুর স্টেডিয়ামে হবে কনসার্টটি। এতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী, পরিচালক এ আর রহমান। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী। তিনি বলেন, 'কনসার্টটি করছি। মিরপুরে ২৯ মার্চ কনসার্টটি হবে, সেই পরিকল্পনাতেই এগোচ্ছি আমরা।'

কনসার্ট আয়োজনে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চেয়েছে বিসিবি। প্রধানমন্ত্রীর থাকার কথা বিসিবির এই আয়োজনে। কনসার্টে এ আর রহমান ছাড়াও বাংলাদেশের শীর্ষ কয়েকজন সংগীতশিল্পী পারফর্ম করবেন। এর আগেও এ আর রহমানকে নিয়ে অনুষ্ঠান করেছে বিসিবি। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছিলেন গুণী এই সংগীত শিল্পী। 

২০২০ সালের ২০ ও ২১ মার্চ তারকা ক্রিকেটারদের নিয়ে দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। ম্যাচে বিরাট কোহলি, লোকেশ রাহুল, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ফাফ ডু প্লেসিদের মতো তারকা ক্রিকেটারদের অংশগ্রহণের কথা জানিয়েছিল বিসিবি। কিন্তু করোনার ধাবায় ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।

যদিও বিসিবি এখনও আশায় আছে ম্যাচ দুটি আয়োজনের। এ নিয়ে বিসিবি প্রধান নির্বাহী বললেন, 'আমরা দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে যাইনি। ম্যাচ দুটি আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুযোগ পেলে যেকোনো সময় আমরা আয়োজন করব।'

আগামী ১৫ মার্ম শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। মিরপুর স্টেডিয়ামে নিয়মিত ম্যাচ থাকবে। কনসার্টের কারণে মার্চের শেষ দিকের দুই রাউন্ডের ম্যাচগুলো ইউল্যাবের মাঠে অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

এ আর রহমান / বিসিবি / মুজিব বর্ষ / কনসার্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net