Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
মামুনুলের ঘটনায় আইনি প্রক্রিয়ায় যাবে হেফাজতে ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 April, 2021, 05:15 pm
Last modified: 04 April, 2021, 05:25 pm

Related News

  • শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
  • গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
  • হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের
  • মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ
  • ১১ দল বিজয়ী হলে মামুনুল হককে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

মামুনুলের ঘটনায় আইনি প্রক্রিয়ায় যাবে হেফাজতে ইসলাম

'হেফাজতে ইসলাম রাজনীতি করে না, কিন্তু গায়ে পড়ে হেফাজতে সাথে সংঘর্ষে লিপ্ত হলে গদি টিকবে না।'
টিবিএস রিপোর্ট
04 April, 2021, 05:15 pm
Last modified: 04 April, 2021, 05:25 pm
হেফাজত নেতা মামুনুল হক। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে শনিবার হেফাজতের নেতা মাওলানা মামুনুল হক 'হত্যাচেষ্টা'র প্রতিবাদে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নিবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম।

রোববার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব অভিযোগ করা হয়। 

হেফাজতের ইসলামের পক্ষ থেকে কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি বলেন, 'দুই বছর আগে শরিয়তসম্মত এবং পারিবারিকভাবে দ্বিতীয় বিবাহ করেছেন মাওলানা মামুনুল হক। কিন্তু গতকাল তার উপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। এখনো তার স্ত্রীর চরিত্র হনন করা হচ্ছে, যা একজন সতী নারীর অধিকার হরণ করা হচ্ছে।'

হেফাজতে ইসলামের প্রতিবাদ সভা। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, 'সরকার মুখে মুখে নারীর অধিকারের কথা বলে, অথচ জাতীয় সংসদের জায়গায়ও একজন সতী নারীর চরিত্র  হনন করছে। আমরা এর নিন্দা জানাই এবং এ সমস্ত বাজে মন্তব্যের জন্য তাওবা করার আহ্বান জানাই।'

মাওলানা রাজি আরও বলেন, 'মামুনুল হক ও তার স্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা, তা সত্য নয়। ভুল তথ্যের ওপর ভিত্তি করে তিনি এই বক্তব্য দিয়েছেন। আমরা আশা করব তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন।' 

মামুনুলের নামে যে সমস্ত অডিও ক্লিপ বের করা হয়েছে, তা অসত্য উল্লেখ করে এসব বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান রাজি।

'গতকালের ঘটনায় আজকে আমরা  প্রকাশ্যে বিক্ষোভ করতে পারতাম; কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে সেটা করিনি। আমরা ইচ্ছা করলে কয়েক ঘণ্টার নোটিশে ঢাকায় ৫ লক্ষ লোকের সমাবেশ করতে পারতাম। হেফাজতে ইসলাম রাজনীতি করে না, কিন্তু গায়ে পড়ে হেফাজতে সাথে সংঘর্ষে লিপ্ত হলে গদি টিকবে না,' বলেও সরকারকে হুঁশিয়ারি দেন এ নেতা।

উল্লেখ্য, এর আগে শনিবার এক নারীকে নিয়ে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে বেড়াতে যাওয়ার পর হেফাজতে ইসলামের  কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে স্থানীয়রা আটক করলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

শনিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করে স্থানীয় জনতা। পরে সেখানে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

শনিবার (৩ এপ্রিল ২০২১) নারায়ণগঞ্জে অবরুদ্ধ অবস্থায় মামুনুল হক। ছবি: সংগৃহীত

মামুনুল হকের দাবি, তার সঙ্গে থাকা নারীর নাম আমিনা তৈয়ব। তিনি মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী। আমিনাকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি। দু'বছর আগে তিনি ওই নারীকে বিয়ে করেন। তবে ওই নারীর বিষয়ে এর বেশি তথ্য দিতে তিনি রাজি হননি।

পরে ওই রিসোর্টে অবরুদ্ধ থাকা অবস্থায় মামুনুল হককে 'ছিনিয়ে' নিয়ে যান তার অনুসারীরা।

তবে পুলিশ দাবি করেছে, তারা মামুনুলকে পাহারা দেওয়ার পর হেফাজতের নেতাদের হাতে তুলে দিয়েছে।

অবরুদ্ধ মামুনুলকে নিতে এসে নারায়ণগঞ্জের ওই রিসোর্টটিতে ভাঙচুরও চালাতে দেখা যায় তার সমর্থকদের।

Related Topics

টপ নিউজ

মামুনুল হক / হেফাজতে ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
  • গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
  • হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের
  • মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ
  • ১১ দল বিজয়ী হলে মামুনুল হককে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net