Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ভ্যাকসিনের জন্য সেরাম-কোভ্যাক্সেই ভরসা বাংলাদেশের

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
07 January, 2021, 11:45 pm
Last modified: 08 January, 2021, 05:49 am

Related News

  • চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: আলোচনার পর ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত
  • আগামী অর্থবছর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় শতভাগ দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ওষুধের কাঁচামাল আমদানিতে বিকল্প উৎস খোঁজার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতের ১০ ‘রোগ’ চিহ্নিত করেছে সরকার, কিন্তু প্রতিকার কী?

ভ্যাকসিনের জন্য সেরাম-কোভ্যাক্সেই ভরসা বাংলাদেশের

সেরামের সঙ্গে চুক্তিবদ্ধ বেক্সিমকো ফার্মা অবশ্য বলছে, চুক্তি অনুসারে তারা সঠিক সময়েই টিকা দেশে আনতে পারবে
তাওছিয়া তাজমিম
07 January, 2021, 11:45 pm
Last modified: 08 January, 2021, 05:49 am
সংগৃহীত প্রতীকী ছবি

করোনাভাইরাস টিকার জন্য এখনও সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত টিকা এবং জাতিসংঘের কোভ্যাক্স (COVAX) জোটের প্রতিশ্রুত সরবরাহের ওপর নির্ভর করে আছে বাংলাদেশ। অক্সফোর্ড ভ্যাকসিন সময়মত পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও, তার প্রভাব বাংলাদেশে পড়বে না, বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর। 

অক্সফোর্ড প্রতিষেধক ঘিরে সরকারের টিকাদানের প্রস্তুতিও অব্যাহত আছে। এদিকে সেরামের সঙ্গে চুক্তিবদ্ধ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা দেশে আনবে তারা। 

এব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, এখন পর্যন্ত অক্সফোর্ড/ অ্যাস্ট্রাজেনেকা ছাড়া অন্যকোন টিকার জন্য কোনো কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়নি, তবে সবার সাথেই আলোচনা চলছে। রাশিয়ার স্পুটনিক-ভি ও চীনের একটি কোম্পানির ভ্যাকসিনের জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে, তবে এখনো কোন চুক্তি হয়নি।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দেশের ২০ শতাংশ জনগণের জন্য কোভ্যাক্সের টিকাপ্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। কোভ্যাক্সের প্রতিষেধক পর্যায়ক্রমে পাওয়া যাবে। এবছরের জুনের মধ্যে প্রথম ধাপের কোভ্যাক্সের মাধ্যমে টিকার ডোজ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

উন্নয়নশীল ও দরিদ্র দেশের জন্য সমতার ভিত্তিতে টিকার চালান নিশ্চিত করতে গঠিত হয় কোভ্যাক্স। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাইন্ডেশনের বৈশ্বিক টিকা কার্যক্রম গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা- হু'র যৌথ অংশীদারিত্বে এটি পরিচালিত হচ্ছে। এর সহযোগী হিসেবে আছে উন্নত এবং উন্নয়নশীল দেশের বেশকিছু বৃহৎ টিকা উৎপাদক সংস্থা।   

লাইসেন্সের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদক ভারতের পুনেভিত্তিক সেরাম ইনস্টিটিউট-ও কোভ্যাক্সে যুক্ত। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সেব্রিনা কোভিড-১৯ টিকাদানে গঠিত 'জাতীয় টিকা বিতরণ ও প্রস্তুতি কমিটি'র প্রধান রূপেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, 'আমাদের ভ্যাকসিনেশনের প্রস্তুতি অব্যাহত আছে। একদিনের জন্য আমাদের কাজ থেমে নেই। এখন আমরা স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষিত করছি।' 

চলতি বছরের ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের বৃহৎ ওষুধ উৎপাদক বেক্সিমকো ফার্মা এবং ভারতের সেরাম ইনস্টিটিউডের সঙ্গে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এর আওতায় সেরামের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা'র টিকা বাংলাদেশে আমদানির লক্ষ্য নেওয়া হয়। 

ওই সমঝোতা চুক্তির আওতায়মোট তিন কোটি ডোজ প্রথমে পাওয়ার কথা। জনপ্রতি দুই ডোজ হিসেবে এর মাধ্যমে মোট জনসংখ্যার ৯ শতাংশ বা দেড় কোটি নাগরিককে টিকাদান করা যাবে। সরবরাহের প্রথম ছয় মাসে প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে এই তিন কোটি ডোজের চালান বিক্রি করবে সেরাম।  

ইতোমধ্যেই,ভ্যাকসিনের মূল্য বাবদ সিরাম ইনস্টিটিউটকে অগ্রিম ৫শ' ৯ কোটি ৭০ লাখ টাকা পাঠিয়েছে বাংলাদেশ।

তবে ভ্যাকসিন রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা নিয়ে গত ২ জানুয়ারি সেরাম ইনস্টিটিউটের মুখ্য নির্বাহীর বক্তব্যকে ঘিরে সৃষ্ট জটিলতায় দ্রুত ভ্যাকসিন পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও পরে ভারত জানিয়েছে ভ্যাকসিন রপ্তানিতে কোনো বাধা নেই। তবুও ভ্যাকসিন দেশে না আসা পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিনের জন্য সরকারকে এখনই বিকল্প উৎস খোঁজা উচিৎ।

এব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের উপদেষ্টা অধ্যাপক মুজাহেরুল হক টিবিএস'কে বলেন, 'বেশিরভাগ দেশ এখন একাধিক উৎস থেকে টিকাপ্রাপ্তি নিশ্চিত করেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের উচিৎ অবিলম্বে অন্যান্য উৎস আমদানির চিন্তা করা। এক্ষেত্রে চীন বা ইন্দোনেশিয়া হতে পারে সবচেয়ে ভালো উৎস।'

দেশের প্রখ্যাত জীবাণু বিশেষজ্ঞ (ভায়রোলজিস্ট) অধ্যাপক নজরুল ইসলাম টিবিএস'কে বলেন, "ভ্যাকসিনের জন্য একটি উৎসের ওপর নির্ভর না করে সরকারকে একাধিক উৎসের সঙ্গে চুক্তি করতে হতো। দেশে চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের ট্রায়াল করতে দিলে আজ একটি বিকল্প উৎস থাকতো আমাদের হাতে। আর সময় নষ্ট না করে ভ্যাকসিনের একাধিক সোর্স এখনই খোঁজা উচিৎ।''

তবে বেক্সিমকো জানিয়েছে বিদ্যমান চুক্তি অনুযায়ী-ই তারা নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন দেশে আনবে।

ওষুধ খাতের স্থানীয় জায়ান্টটির প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা টিবিএস'কে জানান, "আমরা এখনো রেগুলেটারি অথরিটির স্বীকৃতি পাইনি। শুধু ভ্যাকসিন আনার এনওসি পেয়েছি। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এক্সপার্ট কমিটির মিটিং হয়েছে। তারা সব কাগজপত্র দেখে যখন সবুজ সংকেত দেবেন- তার এক মাসের মধ্যে আমরা ভ্যাকসিন আনবো।''

আমরা এখনো বিশ্বাস করি সঠিক সময়েই আমরা ভ্যাকসিন আনতে পারবো, ‍ রাব্বুর রেজা যোগ করেন। 

 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকা / স্বাস্থ্য মন্ত্রণালয় / টিকা সরবরাহ উৎস / বেক্সিমকো ফার্মা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: আলোচনার পর ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত
  • আগামী অর্থবছর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় শতভাগ দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ওষুধের কাঁচামাল আমদানিতে বিকল্প উৎস খোঁজার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতের ১০ ‘রোগ’ চিহ্নিত করেছে সরকার, কিন্তু প্রতিকার কী?

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net