Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ভূমধ্যসাগরে ভাসমান ২৬৪ বাংলাদেশি উদ্ধার

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
25 June, 2021, 05:25 pm
Last modified: 25 June, 2021, 05:26 pm

Related News

  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প
  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা

ভূমধ্যসাগরে ভাসমান ২৬৪ বাংলাদেশি উদ্ধার

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) পরিসংখ্যান বলছে, ২০২১ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট ১১ হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছেন, গত বছরের এই সময়ের তুলনায় যা সংখ্যায় ৭০ শতাংশ বেশি।
টিবিএস ডেস্ক
25 June, 2021, 05:25 pm
Last modified: 25 June, 2021, 05:26 pm
ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার ভূমধ্যসাগর থেকে ২৬৭ জন অভিবাসীকে  উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। তাদের মধ্যে ২৬৪ জনই বাংলাদেশি। বাকি ৩ জন মিশরীয় নাগরিক।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, এই অভিবাসীরা লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন।

তিউনিসিয়ার কোস্টগার্ড জানায়, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অভিবাসীদের নৌকা ভেঙে যায়। তখন তারা সাগরে ভাসছিলেন। এ অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

তিউনিসিয়ার নৌবাহিনী এই অভিবাসীদের সাগর থেকে তীরে নিয়ে আসতে সহায়তা করে। তাদেরকে লিবিয়ার সীমান্তবর্তী দক্ষিণ তিউনিসিয়ার বেন গুয়ের্দেন বন্দরে নেওয়া হয়। তীরে নিয়ে তাদেরকে আইওএম ও রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়।

আইওএম জানিয়েছে, উদ্ধারকৃত অভিবাসীদের তিউনিসিয়ার জেরবা দ্বীপের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আইওএমের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ হাজারের বেশি অভিবাসী তিউনেসিয়ায় আটক হয়েছেন। এ সংখ্যা দিন দিন বাড়ছে। এইসব অভিবাসীর উদ্দেশ্য লিবিয়া থেকে ইউরোপ যাওয়া।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) পরিসংখ্যান বলছে, ২০২১ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট ১১ হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছেন। গত বছরের এই সময়ের তুলনায় এবার এ সংখ্যা ৭০ শতাংশ বেশি।

ইউএনএইচসিআর বলেছে, লিবিয়া ও তিউনিসায় অভিবাসীদের 'নাজুক' অবস্থার কারণে তারা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে উত্তর আফ্রিকার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে সাগরে ভাসছেন।

রেড ক্রিসেন্ট কর্মকর্তা মোনঙ্গি স্লিম জানিয়েছেন, অভিবাসীদের আশ্রয় দেওয়ার জন্য তিউনিসিয়ায় আশ্রয়শিবির তৈরি করা হয়েছে। এই শিবিরগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ১৪০০ অভিবাসী মারা গেছেন। চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন ৭৬০ জন অভিবাসনপ্রত্যাশী।

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ভূমধ্যসাগর / তিউনিসিয়া / অভিবাসী / ভাসমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প
  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net