Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বিজিএমইএ হাসপাতালে হচ্ছে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2020, 02:05 pm
Last modified: 26 June, 2020, 02:21 pm

Related News

  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার

বিজিএমইএ হাসপাতালে হচ্ছে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার

উদ্বোধনের অপেক্ষায় থাকা এ হাসপাতালে গার্মেন্টস পরিবারের শ্রমিক কর্মচারী ছাড়াও আশপাশের এলাকার করোনা আক্রান্ত হত দরিদ্র জনসাধারণকেও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। 
টিবিএস রিপোর্ট
26 June, 2020, 02:05 pm
Last modified: 26 June, 2020, 02:21 pm

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাস্থ (সিইপিজেড) বিজিএমইএ হাসপাতালকে ৫০ শয্যার কোভিড-১৯ (করোনা) আইসোলেশন সেন্টার বা ফিল্ড হাসপাতালে রূপান্তর করা হচ্ছে। এ লক্ষ্যে সব ধরণের প্রস্তুতিও সম্পন্ন করেছে বিজিএমইএ'র চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়। 

বৈশ্বিক মহামারী করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য সামাজিক দায়দ্ধতার অংশ হিসেবে বিজিএমইএ এ উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্বোধনের অপেক্ষায় থাকা এ হাসপাতালে গার্মেন্টস পরিবারের শ্রমিক কর্মচারী ছাড়াও আশপাশের এলাকার করোনা আক্রান্ত হত দরিদ্র জনসাধারণকেও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। 

প্রাক-আইসিইউ সেবা পর্যন্ত সব ধরনের সুযোগ-সুবিধাসহ একটি বেজমেন্ট ও তিন তলা মিলে সাড়ে ১৬ হাজার বর্গফুটের এ ফিল্ড হাসপাতালে হাই-ফ্লো অক্সিজেন সরবরাহের ব্যবস্থা থাকছে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমোদন ও পাঁচজন চিকিৎসক, সাতজন নার্স, দুইজন ল্যাব টেকনিশয়ানসহ ২৩ জন নতুন জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

বিজিএমইএ প্রথম সহ সভাপতি এম এ সালাম জানান, সারা দেশের মতো চট্টগ্রামেও অত্যন্ত উদ্বেগজনকভাবে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বিজিএমইএ হাসপাতালকে ৫০ শয্যার কোভিড-১৯ (করোনা) আইসোলেশন সেন্টার বা ফিল্ড হাসপাতালে রূপান্তরের প্রক্রিয়া শুরু করে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। 

এ আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রোগী ও কর্মরত ডাক্তার নার্সসহ জনবলের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ হাসপাতালে করোনা স্যাম্পল কলেকশন বুথ স্থাপনসহ পিসিআর টেস্টিং ল্যাব স্থাপনের বিষয়টিও বিজিএমইএ'র পরিকল্পনাধীন রয়েছে।

Related Topics

টপ নিউজ

বিজিএমইএ / বিজিএমইএ হাসপাতাল / আইসোলেশন সেন্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net