Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ

বাংলাদেশ

সাইফ আমীন, বরিশাল
24 April, 2020, 03:30 pm
Last modified: 24 April, 2020, 06:05 pm

Related News

  • সাতক্ষীরায় অসময়ের তরমুজ চাষে বাজিমাত, এক বিঘায় দেড় লাখ টাকা লাভের দাবি
  • মেহেরপুরে লিচুর ফলন দ্বিগুণ, খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা
  • ভারতে বাম্পার ফলন, এশিয়ায় আরও কমবে চালের দাম, কমবে কৃষকের আয়
  • বাধা পেরিয়ে বাম্পার ফলন: কৃষকদের গোল্ডেন এ প্লাস
  • আলুর বাড়তি উৎপাদনই এখন গলার কাঁটা!

বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ

ধান পাকতে শুরু করেছে। শ্রমিক সংকটের কারণে সেখানকার চাষিরা ক্ষেত থেকে ধান ঘরে তুলতে পারবেন কি-না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। বর্ষা মৌসুমও আসন্ন। দ্রুত ধান কাটা না হলে বিপুল পরিমাণ ধান ক্ষেতেই নষ্ট হওয়ার শঙ্কা করছেন কৃষকরা।
সাইফ আমীন, বরিশাল
24 April, 2020, 03:30 pm
Last modified: 24 April, 2020, 06:05 pm
বরিশালের আগৈলঝাড়ায় প্রদর্শনী বীজ উৎপাদন প্লটের বাম্পার ফলনের ক্রপ কাটিং করছেন কৃষি কর্মকর্তাগণ। ফাইল ফটো।

বিভাগের মধ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চলতি বছর বোরো ধানের আবাদ হয় সবচেয়ে বেশি। এ উপজেলায় চাষাবাদের জমি রয়েছে প্রায় সাড়ে ১০ হাজার হেক্টর। এর মধ্যে ৯ হাজার ৪৫০ হেক্টর জমিতে এবার বোরো ধান আবাদ করা হয়েছে। বিভিন্ন স্থানে সেচ সংকটের পরেও আবহাওয়া অনুকূলে থাকায় হয়েছে বাম্পার ফলন। 

তবে কৃষকের মুখে হাসি নেই। ধান পাকতে শুরু করেছে। শ্রমিক সংকটের কারণে সেখানকার চাষিরা ক্ষেত থেকে ধান ঘরে তুলতে পারবেন কি-না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। বর্ষা মৌসুমও আসন্ন। দ্রুত ধান কাটা না হলে বিপুল পরিমাণ ধান ক্ষেতেই নষ্ট হওয়ার শঙ্কা করছেন কৃষকরা।

আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা এলাকার কৃষক মো. সোলায়মান (৫৫) জানান, এবার তিনি প্রায় ১০ একর জমিতে বোরো ধানের আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। তবে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। ১০/১২ দিনের মধ্যে পাকা ধান কাটা ও মাড়াইয়ে বিলম্ব হলে বৃষ্টি ও কালবৈশাখীতে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।

সোলায়মান আরও জানান, বিগত বছরগুলোতে এ সময় ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ি, পিরোজপুরসহ বিভিন্ন জেলা থেকে ধান কাটতে ৬ থেকে ৭ হাজার শ্রমিক আগৈলঝাড়ায় আসতেন। তবে এবার করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিক আসতে পারছেন না। তাই ধান কাটা না গেলে ক্ষেতেই ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, বিভাগের মধ্যে এ উপজেলায় বোরো ধানের আবাদ হয় সবচেয়ে বেশি। এ উপজেলায় চাষাবাদের জমি রয়েছে প্রায় সাড়ে ১০ হাজার হেক্টর। এরমধ্যে ৯ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

চাষ করা জমির মধ্যে ৮ হাজার ৮৫০ হেক্টর জমিতে হাইব্রিড ধান ও ৬০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বোরো ধান চাষ হয়েছে। ফলন দেখে আশাকরা হচ্ছে এবার ৭৪ হাজার ৭১২ টান ধান ঘরে তুলতে পারবেন কৃষকেরা। আর এ উপজেলায় চাল উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারিত ছিল ৪৯ হাজার মেট্রিক টন চাল।

নাসির উদ্দিন বলেন, বাম্পার ফলন হওয়ায় সেই লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। তবে বাম্পার ফলন পেলেও শ্রমিক সংকটের কারনে বিভিন্ন এলাকায় কৃষকরা উৎকন্ঠায় রয়েছেন। এ অবস্থায় সরকার ও কৃষি বিভাগ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ধান কাটতে এরই মধ্যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট থেকে এ পর্যন্ত ৪০০ শ্রমিককে নিয়ে আসা হয়েছে। তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে আরও আড়াই হাজার শ্রমিক নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই শ্রমিকরা আসলে সংকট অনেকটাই কেটে যাবে।

কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ধান কাটতে ইচ্ছুক শ্রমিকরা তাদের নিজেদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রত্যয়নপত্র দেওয়া হচ্ছে। ওই প্রত্যয়নপত্র সঙ্গে নিয়ে শ্রমিকরা আগৈলঝাড়ায় আসতে পারবেন। এ সব শ্রমিকদের করোনা ঝুঁকি এড়িয়ে থাকার জন্য বন্ধ স্কুলগুলো ব্যবহার করার জন্য স্ব-স্ব চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিকদরে স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে তদারকির জন্য কৃষি কর্মকর্তা, পুলিশ বাহিনীর সদস্য, চেয়ারম্যান ও ইউপি সচিবদের সরকার থেকে নির্দেশনা দেয়া হয়েছে। 

নাসির উদ্দিন জানান, আগামী সপ্তাহ থেকে ধান কাটা শুরু হবে। এর আগেই সবকিছু ঠিক থাকলে কৃষকের চাহিদানুযায়ী শ্রমিক পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Related Topics

টপ নিউজ

কৃষকের মুখে হাসি নেই / বাম্পার ফলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • সাতক্ষীরায় অসময়ের তরমুজ চাষে বাজিমাত, এক বিঘায় দেড় লাখ টাকা লাভের দাবি
  • মেহেরপুরে লিচুর ফলন দ্বিগুণ, খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা
  • ভারতে বাম্পার ফলন, এশিয়ায় আরও কমবে চালের দাম, কমবে কৃষকের আয়
  • বাধা পেরিয়ে বাম্পার ফলন: কৃষকদের গোল্ডেন এ প্লাস
  • আলুর বাড়তি উৎপাদনই এখন গলার কাঁটা!

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net