Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বাংলাদেশে ফিরতে চায় ব্রিটিশ এয়ারওয়েজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 November, 2020, 10:25 pm
Last modified: 23 November, 2020, 11:33 pm

Related News

  • বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • মধ্যপ্রাচ্য সংকটে আকাশপথে কার্গো সক্ষমতা কমেছে, ভাড়া বেড়ে হয়েছে তিনগুণ
  • ‘তীব্র মানসিক ট্রমায় ভুগছে’: বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতনের শিকার শিশুর প্রসঙ্গে চিকিৎসক
  • কাঠমান্ডুতে অবতরণের অনুমতি না পেয়ে ঢাকায় ফিরে এল বিমানের ফ্লাইট
  • অনুমোদন ছাড়া বিমানের চাকা হস্তান্তর: দুই কর্মী বরখাস্ত

বাংলাদেশে ফিরতে চায় ব্রিটিশ এয়ারওয়েজ

যাত্রীসংখ্যা বাড়ায় সম্প্রতি লন্ডন রুট বিমানের জন্য লাভজনক হয়ে উঠেছে। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক প্রবাসী বসবাস করেন। একারণে মহামারির মধ্যে একমাত্র এই রুটেই আকাশপথে পরিবহন সচল ছিল।
টিবিএস রিপোর্ট
23 November, 2020, 10:25 pm
Last modified: 23 November, 2020, 11:33 pm
ছবি: হেইজ অ্যান্ড জার্ভিস

এক দশকের বেশি সময় পর আবারও বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে চায় ব্রিটিশ এয়ারওয়েজ।

এলক্ষ্যে যুক্তরাজ্যের পতাকাবাহী সংস্থাটি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়ে আবেদন করেছে।

বর্তমানে এই রুটে একমাত্র ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পুনরায় কার্যক্রম শুরু হওয়ার পর রাষ্ট্রায়ত্ত সংস্থাটির মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে ব্রিটিশ এয়ারওয়েজ।

'আমরা তাদের আবেদনকে ইতিবাচক ঘটনা হিসেবেই দেখছি,' বলে জানান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মহিবুল হক।  

আকাশপথে যাত্রী পরিবহন নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে বিমানের ইতোমধ্যেই একটি চুক্তি রয়েছে। সেই সূত্রে লন্ডন থেকে বিমানের কার্যক্রমও চলছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তির আওতায় ব্রিটিশ এয়ারওয়েজ অনুমতি পাবে, বলে তিনি জানিয়েছেন।  

ইতোপূর্বে, ২০০৯ সালে রুট অলাভজনক হওয়ায় ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা স্থগিত করে ব্রিটিশ এয়ারওয়েজ। ওই সময়েও লন্ডন রুটে বিমানের নিজস্ব ফ্লাইট সচল ছিল।

তবে যাত্রীসংখ্যা বাড়ায় সম্প্রতি লন্ডন রুট বিমানের জন্য লাভজনক হয়ে উঠেছে। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক প্রবাসী বসবাস করেন। একারণে মহামারির মধ্যে একমাত্র এই রুটেই আকাশপথে পরিবহন সচল ছিল।

যুক্তরাজ্যের দুইটি গন্তব্য লন্ডন ও ম্যানচেষ্টারে ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই ম্যানচেষ্টার রুটে ফ্লাইট স্থগিত করা হয়।  

বর্তমানে লন্ডনে বিমানের সাপ্তাহিক দুটি ফ্লাইট আসা-যাওয়া করছে।

যাত্রীদের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে এর আগে চলতি বছরের ৪ অক্টোবর লন্ডন থেকে সরাসরি সিলেটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান।

Related Topics

আকাশপথে পরিবহন / বাংলাদেশ বিমান / ব্রিটিশ এয়ারওয়েজ / ঢাকা-লন্ডন-ঢাকা রুট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • মধ্যপ্রাচ্য সংকটে আকাশপথে কার্গো সক্ষমতা কমেছে, ভাড়া বেড়ে হয়েছে তিনগুণ
  • ‘তীব্র মানসিক ট্রমায় ভুগছে’: বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতনের শিকার শিশুর প্রসঙ্গে চিকিৎসক
  • কাঠমান্ডুতে অবতরণের অনুমতি না পেয়ে ঢাকায় ফিরে এল বিমানের ফ্লাইট
  • অনুমোদন ছাড়া বিমানের চাকা হস্তান্তর: দুই কর্মী বরখাস্ত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net