Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
'পোস্ট কোভিড-১৯ সিনড্রোম নিরাময়ে এখনই উদ্যোগ নিতে হবে'

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 September, 2020, 09:35 pm
Last modified: 12 September, 2020, 09:38 pm

Related News

  • পানির ন্যায্য হিস্যা না পেলে ভারতকে দেওয়া সুবিধাগুলো পুনর্বিবেচনার আহ্বান বিশেষজ্ঞদের 
  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪

'পোস্ট কোভিড-১৯ সিনড্রোম নিরাময়ে এখনই উদ্যোগ নিতে হবে'

স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম আয়োজিত পোস্ট কোভিড-১৯ সিনড্রোম শীর্ষক ওয়েবিনারে বিশেষজ্ঞরা এই মত জানান।
টিবিএস রিপোর্ট
12 September, 2020, 09:35 pm
Last modified: 12 September, 2020, 09:38 pm

শীত মৌসুমে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা আরও মনে করছেন, পোস্ট কোভিড-১৯ সিনড্রোম নিরাময়ে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন।

শনিবার বিকেলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম আয়োজিত পোস্ট কোভিড-১৯ সিনড্রোম শীর্ষক ওয়েবিনারে তারা এই মত জানান।

এতে অতিথি হিসেবে বেগম বদরুন্নেছা সরকারি গার্লস কলেজের দর্শন বিভাগের অধ্যাপক ডালিয়া রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ  ডা. হাবিবুর রহমান অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বব্যাংকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক কর্মকর্তা ডা. জিয়াউদ্দিন হায়দার।

স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম নিয়মিতভাবে সাপ্তাহিক এই আয়োজন করে আসছে।

করোনা থেকে মুক্ত হওয়া অধ্যাপক ডালিয়া রহমান ওয়েবিনারে তার অভিজ্ঞতার কথা বলেন। তাপমাত্রা কমে যাওয়া আবার বেড়ে যাওয়া, ঘুমের ওষুধ খেয়েও ঘুম না হওয়া, তীব্র অবসাদে ভোগা, দুর্বল লাগার কথা জানিয়ে তিনি বলেন, 'কথা বলতে ইচ্ছা করে না, আগ্রহও কমে যাচ্ছে।'

তবে করোনায় আক্রান্ত হওয়ার পরে তার স্বাদ চলে যাওয়া বা ঘ্রাণশক্তি হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেনি। তার অক্সিজেন লেভেলও ভালো ছিল বলে জানান।

বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. হাবিবুর রহমান বলেন, 'করোনা পরবর্তী সময়ে বুকে ব্যথা, বুক ধরফর করা, অবসাদগ্রস্ত হওয়ার সমস্যা অনেক বেশি দেখা যাচ্ছে। কখনো কখনো হৃদস্পন্দন কমে যাচ্ছে। এ ক্ষেত্রে ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত।' 

'শুরুতেই যেটা করা দরকার, যেহেতু অধিকাংশ বাড়িতে এখন পালস-অক্সিমিটার আছে, বিশ্রাম নেওয়ার সময় ও শারীরিক পরিশ্রম করার সময় অক্সিজেন লেভেলটা দেখে নেওয়া যেতে পারে। যদি পরিশ্রম করার পরে অক্সিজেন লেভেল কমে যায়, ব্যথা অনুভূত হয়, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে,' বলে জানান তিনি।

ডা. হাবিবুর রহমান আরও বলেন, 'অনেকের হার্টের সমস্যা দেখা দিচ্ছে, সে ক্ষেত্রে হার্ট স্পেশালিস্টের কাছে যেতে হবে। যদি এই দুই ক্ষেত্রে কোনো জটিলতা না থাকে, তাহলে নিউট্রিশন, ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট দেখাতে হবে। বিষণ্নতা, উদ্বিগ্নতার সঙ্গে মানসিক বিষয়ের যোগাযোগ থাকায় মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।'

ডা. ঝুনু শামসুন নাহার বলেন, 'আগে কোভিড নেগেটিভ হবার পর স্বস্তি পেলেও এখন দেখা যাচ্ছে তারপরেও কিছু সমস্যা চলছে।'

'আর নতুন যোগ হওয়া কোভিড ফগে উদ্বিগ্নতা, বিষণ্নতার পাশাপাশি স্মৃতি বিভ্রাট হচ্ছে। তাই বিষণ্নতা-অবসাদ দূর করতে ওষুধ যেমন প্রয়োজন, তেমনি সেই সঙ্গে দরকার অ্যাকটিভিটি,' বলেন তিনি।

'করোনার অটিজম, চাইল্ড মেন্টাল হেলথ নিয়ে কাজ হলেও এ বিভাগে জনবল কম। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ কিছু কিছু জায়গায় পোস্ট কোভিড ক্লিনিক হয়েছে। মাল্টি ডিসিপ্লিনারি টিমের মাধ্যমে রোগীদের কোপিং মেকানিজম সর্ম্পকে ধারণা দিচ্ছেন তারা,' বলেন ডা. ঝুনু শামসুন নাহার।

তিনি আরও বলেন, 'কাউন্সেলিং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভালো কাজ করে।' 

'তবে দেশে জেলা সদর হাসপাতালগুলো সাইকিয়াট্রিস্ট পোস্ট নেই,' জানিয়ে অধ্যাপক ঝুনু শামসুন নাহার বলেন, 'যেহেতু কোভিড প্যানডামিকের সঙ্গে মেন্টাল হেলথ প্যানডামিকের বিষয়টি চলে আসছে, তাই জেলা সদর হাসপাতালগুলোতে একজন করে সাইকিয়াট্রিস্ট রাখতে হবে। সেই সঙ্গে সাইকোলজিস্টের পদ তৈরি করতে হবে এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রাখা যেতে পারে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস / ওয়েবিনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • পানির ন্যায্য হিস্যা না পেলে ভারতকে দেওয়া সুবিধাগুলো পুনর্বিবেচনার আহ্বান বিশেষজ্ঞদের 
  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net