Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
পুলিশ সাংবাদিকতা করতে চাইলে বুঝতে হবে রাষ্ট্র আর নেই: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2021, 07:35 pm
Last modified: 03 September, 2021, 08:02 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা

পুলিশ সাংবাদিকতা করতে চাইলে বুঝতে হবে রাষ্ট্র আর নেই: ফখরুল

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
টিবিএস রিপোর্ট
03 September, 2021, 07:35 pm
Last modified: 03 September, 2021, 08:02 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- ইউএনবি/ফাইল ফটো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব ক্ষমতা এখন পুলিশের কাছে। তিনি বলেছেন, যখন পুলিশ সাংবাদিকতা করবে, তখন বুঝতে হবে যে এই রাষ্ট্র আর নেই।

তিনি বলেন, রাষ্ট্র শেষ হবে না কেন, পুলিশকে অনেক ক্ষমতা দিয়েছে। ওরা তো নিজেরাই বলে যে বাতির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ, আর দেশের রাজা পুলিশ।

এছাড়াও বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নয়, এখন দেশ চালাচ্ছে 'আমলা লীগ'। তিনি বলেন, পুলিশ এখন চোর-ডাকাত ধরা বাদ দিয়ে সাংবাদিকতাও করবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। চাঁদা আদায় করছে গরিব মানুষকে আটকে রেখে। পুলিশ অফিসার ধর্ষণে অভিযুক্ত হচ্ছে। আর এর মধ্যে তারা আবার নতুন কাজ শুরু করেছে।

তিনি বলেন, এর মধ্যে পুলিশ আবার নতুন একটা কারসাজি শুরু করেছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেছেন, এখন পুলিশ সাংবাদিকতাও করবে। জীবন রক্ষা বাদ দিয়ে, চোর-ডাকাত ধরা বাদ দিয়ে, যারা অন্যায় করছে, তাদের ধরা বাদ দিয়ে সাংবাদিকতা করবে। এটা কিন্তু সুদূরপ্রসারী পরিকল্পনা। এটা মনে রাখতে হবে।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আমলাদের সমালোচনা করে তিনি বলেন, 'আপনি জেলায় ডিসি অফিসে যান, দেখবেন ওখানে কোনো প্রোগ্রামে আওয়ামী লীগের চেয়ে তারাই বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করে। আওয়ামী লীগ নাই তো এখন। এখন সব আমলালীগ। এই আমলারাই সামরিক, বেসামরিক, পুলিশ—সব।'

ফখরুল বলেন, 'দেশে এখন গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। তথ্যমন্ত্রী বলছেন, সোশ্যাল মিডিয়ায় বাইরে থেকে যেসব টিভি ও ভিডিও চালানো হচ্ছে, তা প্রচার করার জন্য এখান থেকে অনুমতি নিতে হবে।'

আওয়ামী লীগ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, 'বর্তমানে বিএনপির কোনো সংকট নেই। সেটা জাতির এবং দেশের সংকট।'

বিএনপি মহাসচিব আরও বলেন, 'সরকার বলে তারা নাকি করোনা নিয়ন্ত্রণে সফল। এদিকে টিকা সংগ্রহ হবে কোথা থেকে? কীভাবে সংগ্রহ করা হবে? কবে টিকা পাব আমরা তার কোনো নিশ্চয়তা নাই। জনগণের সমস্যার সমাধান না করে জনগণের দৃষ্টি ভিন্নদিকে ঘোরাতে তারা এখন আবোলতাবোল বলছে। জিয়াউর রহমান, তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করছে। এদেরকে জনগণের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।'

আয়োজক সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

বিএনপি মহাসচিব / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / সাংবাদিকতা / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net