Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
পরিত্যক্ত হাসপাতালে ফেলে রাখা হয়েছে করোনা রোগী

বাংলাদেশ

সিফায়াত উল্লাহ
19 April, 2020, 06:55 pm
Last modified: 20 April, 2020, 12:04 am

Related News

  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

পরিত্যক্ত হাসপাতালে ফেলে রাখা হয়েছে করোনা রোগী

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ওই পরিত্যক্ত হাসপাতালের ভেতরে ঘাস জন্মেছে। ভবনের চারপাশে এখন বনজঙ্গলে ভরে গেছে। ভয়ে তাই এই হাসপাতালে মানুষ প্রবেশ না করলেও একজন করোনা রোগীকে রাখা হয়েছে।
সিফায়াত উল্লাহ
19 April, 2020, 06:55 pm
Last modified: 20 April, 2020, 12:04 am
পরিত্যক্ত এই হাসপাতালটিতে রাখা হয়েছে রোগী। ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় একটি পরিত্যক্ত হাসপাতালে একজন করোনা রোগীকে রাখা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টা থেকে ওই রোগীকে উপজেলার গোহারুয়া গ্রামের ২০ শয্যা গোহারুয়া হাসপাতালে রেখে বাইরে থেকে পাহারা দিচ্ছে ৫-৬ জন পুলিশ।

এক যুগ আগে ২০ শয্যার গোহারুয়া হাসপাতালটি নির্মাণ হলেও সেটিতে এখনো সেবা চালু হয়নি। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার কারণে হাসপাতালটির অবকাঠামো নষ্ট হয়ে গেছে।

হাসপাতালের ভেতরে ঘাস জন্মেছে। ভবনের চারপাশে এখন বনজঙ্গলে ভরে গেছে। ভয়ে তাই পরিত্যক্ত এই হাসপাতালে মানুষ প্রবেশ না করলেও একজন করোনা রোগীকে রাখা হয়েছে। বিষয়টি জানাজানি হয়ে গেলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

পরিত্যক্ত হাসপাতালে থাকা রোগী ৩৫ বছর বয়সী লক্ষীপুরের জেলার রামগঞ্জ থানার আঙ্গারপাড়ার দাসবাড়ীর বাসিন্দা। তিনি কক্সবাজার থেকে ফিরে অসুস্থবোধ করলে করোনাভাইরাসের পরীক্ষা করান। ১৬ এপ্রিল তার করোনা শনাক্ত হয়।

একজন করোনাভাইরাস আক্রান্ত রোগীকে চিকিৎসা না দিয়ে এমন অমানবিকভাবে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজামের বাড়ি গোহারুয়া এলাকায়। বিষয়টি জেনে তিনি ইতোমধ্যে নিজের ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, ১২ বছর লেখালেখি, ফোনে অনুরোধ করে হাসপাতালটি চালু করতে পারিনি। নাঙ্গলকোট গোহারুয়া হাসপাতালে ডাক্তার, নার্স কেউ নেই। পরিত্যক্ত ভবনে কোনো সুযোগ-সুবিধা নেই। খাবার দেওয়ার কেউ নেই। সেই হাসপাতালে পাঠানো হলো করোনা রোগী। এখন বলেন, এই রোগীর চিকিৎসা কে করবে? লক্ষীপুর থেকে রোগী পালিয়ে আসে নাঙ্গলকোট। চিকিৎসার ব্যবস্থা না করে পরিত্যক্ত হাসপাতালে পাঠানো হলো। কোথায় মানবিকতা? অবিলম্বে ব্যবস্থা নিন। একজন মানুষকে এইভাবে শেষ করার অধিকার প্রশাসনের নেই। এই রোগীকে ঢাকা বা কুমিল্লা পাঠান।

জোড্ডা ইউনিয়ন (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি ও একই গ্রামের বাদিন্দা আবদুল হক ভূঁইয়া বলেন, হাসপাতালটিতে ডাক্তার-নার্স কিছুই নেই। পরিত্যক্ত হাসপাতালটির চারিদিকে বন-জঙ্গল। সেখানে দিনের বেলায় মানুষ যায় না। করোনা আক্রান্ত রোগীকে আইলোসেশনে নেওয়ার প্রয়োজন হলেও এই পরিত্যক্ত হাসপাতালে কিছুই নেই। এ রকম একটা পরিত্যক্ত হাসপাতালে করোনা রোগী রাখা অমানবিক। হাসপাতাল থেকে সরানো না হলে ওই রোগী চিকিৎসার অভাবে মারা যাবেন। তাকে দ্রুত এখান থেকে নিয়ে যাওয়া উচিত। এইভাবে একটা রোগীকে রাখায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মানবাধিকারকর্মীরা বিষয়টি জেনে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, যেখানে সরকার করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা নিশ্চিতে এতকিছু করছেন, সেখানে একজন রোগীকে পরিত্যক্ত হাসপাতালে বন্দি রাখা সম্পূর্ণ অমানবিক।

বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বলেন, এই মহামারিতে করোনা রোগীরা মানসিকভাবে বিপর্যস্ত। এটা প্রাকৃতিক দুর্যোগ। কেউ ইচ্ছে করে করোনায় আক্রান্ত হচ্ছেন না। এই সময় তাদের পাশে থেকে সাহস জোগানো পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দরকার আমাদের। সেখানে একজন রোগীকে পরিত্যক্ত হাসপাতালে রাখা অমানবিক। প্রশাসনের উচিত দ্রুত ওই রোগীকে করোনার চিকিৎসা হচ্ছে এমন হাসপাতালে নিয়ে যাওয়া।

রোববার বিকেল সাড়ে চারটার দিকেও ওই রোগী পরিত্যক্ত হাসপাতালটিতে রয়েছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতেয়ার উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, শনিবার রাতে পুলিশ খবর পায় লক্ষীপুর থেকে এক করোনা আক্রান্ত রোগী পালিয়ে এসে নাঙ্গলকোটে প্রবেশ করেছেন। এরপর তাকে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করা হয়। পরবর্তীকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেবকে বিষয়টি ফোনে জানালে তিনি অ্যাম্বুলেন্সসহ স্বাস্থ্যকর্মী পাঠান। এরপর ওই করোনা রোগীকে গোহারুয়া হাসপাতালে নেওয়া হয়।

এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুল জামান বলেন, এই রোগী লক্ষীপুরের। তিনি পালিয়ে নাঙ্গলকোটে চলে এসেছেন। পুলিশ তাকে উদ্ধার করে। যেহেতু গোহারুয়া হাসপাতালটি বন্ধ। তাই ওই রোগীকে হাসপাতালটিতে রাখা হয়েছে।

সর্বশেষ রোববার রাতে জানা গেছে, রোগীকে লক্ষীপুরের রামগঞ্জে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হবে বলে জানান নাঙ্গলকোটের ইউএনও লামইয়া সাইফুল।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net