Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারি

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
24 June, 2021, 01:35 pm
Last modified: 24 June, 2021, 01:37 pm

Related News

  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারি

আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা অবনতির আশংকায় এ নির্দেশ জারি করেছে প্রশাসন।
নোয়াখালী প্রতিনিধি
24 June, 2021, 01:35 pm
Last modified: 24 June, 2021, 01:37 pm
ছবি: টিবিএস

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের রূপালি চত্বরে উপজেলা আওয়ামী লীগের দু'পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ আদেশ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২ পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর। তিনি জানান, ১৪৪ ধারা আদেশ বসুরহাট পৌরসভা এলাকার জন্য প্রযোজ্য। এ সময় পৌর এলাকার কোথাও কোনো ধরনের গণ জমায়েত, সভা সমাবেশ করা যাবে না। একসাথে চারজনের অধিক ব্যক্তি একত্রিত হতে পারবে না। কোনো প্রকার রাজনৈতিক প্রচারণা করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসন কাজ করছে।

জানা গেছে, বুধবার রাতে ফেসবুক লাইভে এসে উপজেলা আওয়ামী লীগের মুখ্যপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু ও মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ছাত্রলীগ নেতা আরিফুর রহমান বসুরহাট রূপালি চত্বরে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দেন। ঘোষণার পর উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

মেয়রের ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত অভিযোগ করেন, "কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিবাদমান দ্বন্দ্বের জেরে বুধবার রাতে কাদের মির্জার অনুসারী 'কেচ্ছা' রাসেলের নেতৃত্বে আমার বাসায় হামলা করা হয়েছে। এ সময় তারা অকথ্য ভাষায় গালমন্দ করে। এ ঘটনার প্রতিবাদে রাতেই তারা বসুরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল করে।"

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জার মোবাইলে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারি সিরাজুল বলেন, 'ঘটনার সঙ্গে আমাদের কোনো লোক জড়িত না। পরিস্থিতি ঘোলাটে করার জন্য তারা এসব করছে।'

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন সড়কে টহল জোরদার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

নোয়াখালী / ১৪৪ ধারা / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net