Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
নোয়াখালীতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১২২, ১ জনের স্বীকারোক্তি, ৪ তদন্ত কমিটি

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
23 October, 2021, 04:15 pm
Last modified: 23 October, 2021, 11:24 pm

Related News

  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়

নোয়াখালীতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১২২, ১ জনের স্বীকারোক্তি, ৪ তদন্ত কমিটি

সহিংসতাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।
নোয়াখালী প্রতিনিধি
23 October, 2021, 04:15 pm
Last modified: 23 October, 2021, 11:24 pm
ফাইল ছবি

কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনাকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত ১২২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরমধ্যে পুলিশ, মন্দির কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্তদের দায়ের করা ৭টি মামলায় এজাহারনামা আসামি ৬৩ জন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা খলিলুর রহমান এবং চৌমুহনী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজ মিয়া রয়েছেন।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, চৌমুহনীর ঘটনায় পুলিশ বাদি হয়ে ৪টি, ইসকন ১টি, পোড়া বাড়ি মন্দিরের পক্ষ থেকে ১টি ও ক্ষতিগ্রস্ত একজন ব্যবসায়ী ১টি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে চৌমুহনী বাজার ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

আরও পড়ুন: নোয়াখালীতে তাণ্ডব: মামলায় অভিযুক্ত ও গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই কিশোর-তরুণ

গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুর রহিম সুজন (১৯) নামে এক যুবক হামলার ঘটনায় নিজের দায় স্বীকার করে বৃহস্পতিবার বিকেলে বিচারিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন মন্দির থেকে লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়। সহিংসতাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ হেডকোয়ার্টার থেকে ১টি, চট্টগ্রাম ডিআইজি কার্যালয় থেকে ১টি, জেলা পুলিশ থেকে ১টি এবং জেলা প্রশাসক থেকে ১টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটিগুলো প্রতিবেদন জমা দেবে বলেও জানান তিনি।

শনিবার সন্ধ্যায় আরেকটি সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ওইদিনের হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত। হামলাকারীদের এক পক্ষ বাজারের প্রধান সড়কে থাকা পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করে, আর ৭টি গ্রুপ এক যোগে ৭টি মন্দিরে হামলা চালিয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছি। 

তিনি বলেন, "ভিডিও ফুটেজ দেখে সহিংসতাকারিদের চিহ্নিত করে শনিবার দিনব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে । বেগমগঞ্জে হামলার ঘটনায় এ পর্যন্ত ১০টি মামলায় ১২২জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

Related Topics

টপ নিউজ

নোয়াখালী / সাম্প্রদায়িক সহিংসতা / অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net