Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
নিম্নমানের ৪৩ পণ্য নিষিদ্ধ করলো বিএসটিআই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 May, 2020, 07:20 pm
Last modified: 11 May, 2020, 07:24 pm

Related News

  • নকল ও ভেজাল কসমেটিকসে বাজার সয়লাব: বিদ্যমান আইন ও বাস্তবতা এবং সরকারের করণীয়
  • ইলেক্ট্রোলাইট ড্রিংকসের অনুমোদন দেবে কে? নেই কোনো স্পষ্ট উত্তর
  • প্রক্রিয়াজাত কৃষিপণ্য আমদানি-রফতানির সক্ষমতা বাড়াতে বিএসটিআই’র অংশীদার হলো ইউএসডিএ বিটিএফ প্রকল্প
  • বিএসটিআইয়ের পরীক্ষায় ৭৭৮টি নমুনার মধ্যে ১৪টি নিম্নমানের পণ্য শনাক্ত
  • ফেসওয়াশ, অ্যারোসলসহ ১০ পণ্যের মান সনদ নিতে হবে বিএসটিআই থেকে

নিম্নমানের ৪৩ পণ্য নিষিদ্ধ করলো বিএসটিআই

এর আগে রোজার শুরুতে আরও ১৭টি পণ্য নিম্নমানের পাওয়ায় সেগুলো নিষিদ্ধ করেছিলো বিএসটিআই।
টিবিএস রিপোর্ট
11 May, 2020, 07:20 pm
Last modified: 11 May, 2020, 07:24 pm

নিম্নমানের হওয়ায় সরিষার তেল, সয়াবিন তেল, আয়োডিনযুক্ত লবণ, সেমাইসহ ৪৩ ব্র্যান্ডের বিভিন্ন পণ্য নিষিদ্ধ করেছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
 
সোমবার বিএসটিআই'র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিএসটিআই নির্দেশনা দিয়েছে, পরবর্তীতে পণ্যসমূহের মানোন্নয়ন করে পুনঃঅনুমোদন ছাড়া সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারী ও খুচরা বিক্রেতাদের বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকা এবং উৎপাদনকারীদের বাজার থেকে বিক্রিত মালামাল প্রত্যাহারের নির্দেশ প্রদান করা হয়েছে।

জানা গেছে, খোলাবাজার থেকে সার্ভিল্যান্স টিমের মাধ্যমে পণ্য ক্রয় করে বিএসটিআই, যা ল্যাবরেটরিতে পরীক্ষা করে বাংলাদেশ মান (বিডিএস) এর থেকে নিম্নমানের পাওয়া গেছে। এর আগে আরও ১৭টি পণ্য নিম্নমানের পাওয়ায় সেগুলো নিষিদ্ধ করে বিএসটিআই।

বিএসটিআই এর তথ্য বলছে, রমজান মাস উপলক্ষে বিএসটিআই সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বিভিন্ন পণ্যের ৫২১টি নমুনা সংগ্রহ করা হয়। তন্মধ্যে প্রথম ধাপে প্রাপ্ত ২৫১টি নমুনার পরীক্ষণ প্রতিবেদনের মধ্যে ১৭টি পণ্য নিম্নমানের পেয়েছিল। বাকী আরও ২৭০টি নমুনার পরীক্ষণ প্রতিবেদনের মধ্যে ৪৩টি নমুনা নিম্নমানের পাওয়া গেছে।

বিএসটিআই এক নির্দেশনায় বলেছে, নিম্নমানের পণ্যসমূহের উৎপাদনকারী ওইসকল প্রতিষ্ঠানকে নিম্নমানের পণ্যের মানোন্নয়নপূর্বক বিএসটিআইকে অবহিত করতে বলেছে।  একইসাথে বর্ণিত ব্যাচ/উৎপাদনের তারিখ/লট-এর বিক্রিত নিম্নমানের পণ্যসমূহ বাজার হতে প্রত্যাহার করার জন্য নির্দেশ দিয়েছে।

বিএসটিআই ল্যাবরেটরি পরীক্ষায় যে সকল পণ্য নিন্মমানের পাওয়া যায় সেগুলো হলো:

নরসিংদীর অন্নপূর্ণা অয়েল মিলসের সুরেশ ব্র্যান্ডের সরিষার তেল, ময়মনসিংহের মুক্তাগাছার বেঙ্গল অয়েল মিলসের চাওলি ফ্লাওয়ার ব্র্যান্ডের সরিষার তেল, ময়মনসিংহের বিএল অয়েল মিলসের রুবি ব্র্যান্ডের সরিষার তেল, ময়মনসিংহের পদ্মা অয়েল মিলসের হিলসা ব্র্যান্ডের  সরিষার তেল, ময়মনসিংহের রূপন অয়েল মিলসের রিং ব্র্যান্ডের সরিষার তেল, নরসিংদীর লোকনাথ অয়েল মিলসের টাইগার ব্র্যান্ডের সরিষার তেল, জামালপুরের আলী ন্যাচারাল অয়েল মিলস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কল্যাণী ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, গাজীপুরের ময়মনসিংহ এগ্রো লিঃ এর সান ড্রপ ব্র্যান্ডের ফ্রূট এন্ড ভেজিটেবল জুস (এলোভেরা), নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস লিঃ এর ড্যানিশ ব্র্যান্ডের ধনিয়ার গুড়া, নারায়নগঞ্জের ড্যানিশ ফুডস লিঃ এর ড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার (বিফ মাসালা), নারায়নগঞ্জের ড্যানিশ ফুডস লিঃ এর ড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার (চিকেন মাসালা), নারায়নগঞ্জের বোম্বে সুইটস এন্ড কোম্পানি লিঃ-২, এর বোম্বে আলুজ ব্র্যান্ডের চিপস (আলুজ), নারায়নগঞ্জের আইডিয়াল এগ্রো প্রোডাক্টস (প্রাঃ) লিঃ এর আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার, নেত্রকোনার প্রিয়া ফুড প্রোডাক্টসের প্রিয়া স্পেশাল ব্র্যান্ডের প্রিয়া লাচ্ছা সেমাই, ঢাকার ধামরাইয়ের সাউদিয়া ফুড প্রোডাক্টস (প্রাঃ) লিঃ এর সাউদিয়া ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, ঢাকার ফোর স্টার ফুড প্রোডাক্টসের ফোর স্টার ব্র্যান্ডের কারি পাউডার (বার বি-কিউ মাসালা), ঢাকার এ জেড এ আইডিয়াল এগ্রো ফুড এন্ড বেভারেজ (প্রাঃ) লিঃ এর এ জেড এ আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার (মিট কালা ভুনা মাসালা), নারায়ণগঞ্জের সুরভী সল্ট আয়োডেশনের ডলফিন ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, নারায়ণগঞ্জের সপ্তডিঙ্গা সল্ট ইন্ডাস্ট্রিজের মেয়র ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, নারায়ণগঞ্জের পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজের পূবালী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের টমেটো ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, নারায়ণগঞ্জের নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের তৃপ্তি ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, নারায়ণগঞ্জের প্রগতি সল্ট ইন্ডাস্ট্রিজের দিগন্ত ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের আলী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, নারায়ণগঞ্জের শক্তি এডিবল প্রোডাক্টস লিঃ এর শক্তি ব্র্যান্ডের সরিষার তেল, গাজীপুরের তুরাগ অয়েল মিলসের তুরাগ ব্র্যান্ডের সরিষার তেল, নারায়ণগঞ্জের এস কে এগ্রো ফুড প্রসেসরের সরিষার তেল, ঢাকার প্রমি এগ্রো ফুডস লিঃ এর প্রমি ব্র্যান্ডের সরিষার তেল, রংপুরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অয়েল, লালমনিরহাটের খোলা ড্রামের ফর্টিফাইড পাম ওয়েলের ও সয়াবিন তেল, ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্স এর আমদানিকৃত রিফাইন্ড সুগার, ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্স এর আমদানিকৃত OTTOGI CURRY HOT ব্র্যান্ডের কারি পাউডার, রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন) ও মোটর গ্যাসোলিন- রেগুলার (পেট্রোল), রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন) ও মোটর গ্যাসোলিন - রেগুলার (পেট্রোল), রাজশাহীর পবার আসাদুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন) ও রেগুলার (পেট্রোল) এবং রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন- রেগুলার (পেট্রোল)। 
 

Related Topics

টপ নিউজ

বিএসটিআই / পণ্য নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • নকল ও ভেজাল কসমেটিকসে বাজার সয়লাব: বিদ্যমান আইন ও বাস্তবতা এবং সরকারের করণীয়
  • ইলেক্ট্রোলাইট ড্রিংকসের অনুমোদন দেবে কে? নেই কোনো স্পষ্ট উত্তর
  • প্রক্রিয়াজাত কৃষিপণ্য আমদানি-রফতানির সক্ষমতা বাড়াতে বিএসটিআই’র অংশীদার হলো ইউএসডিএ বিটিএফ প্রকল্প
  • বিএসটিআইয়ের পরীক্ষায় ৭৭৮টি নমুনার মধ্যে ১৪টি নিম্নমানের পণ্য শনাক্ত
  • ফেসওয়াশ, অ্যারোসলসহ ১০ পণ্যের মান সনদ নিতে হবে বিএসটিআই থেকে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net