Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
দ্বিতীয় চালানে মেট্রোরেলের আরও ৬ বগি পৌঁছেছে মোংলায় 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2021, 02:55 pm
Last modified: 09 May, 2021, 03:11 pm

Related News

  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত
  • মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পেতে যাচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা

দ্বিতীয় চালানে মেট্রোরেলের আরও ৬ বগি পৌঁছেছে মোংলায় 

এই নিয়ে মোংলা বন্দরে মেট্রোরেলের দুটি চালান পৌঁছালো। এর আগে ৩১ মার্চ ৬টি বগি নিয়ে মেট্রোরেলের প্রথম চালান পৌঁছেছিল।
টিবিএস রিপোর্ট
09 May, 2021, 02:55 pm
Last modified: 09 May, 2021, 03:11 pm
প্রতীকি ছবি

দ্বিতীয় চালানে দেশে প্রথমবারের মত নির্মিতব্য মেট্রোরেলের আরও ৬ বগি এসে পৌঁছেছে মোংলা বন্দরে। রবিবার (৯ মে) দুপুরে জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা বেলিজ পতাকাবাহী জাহাজ "এমভি ওশান গ্রেস" মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে। বিকেল নাগাদ এসব কোচ বন্দর জেটি  থেকে খালাস শুরু হবে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এর আগে ২১ এপ্রিল সকালে জাহাজীকরণ শেষে কোবে সমুদ্রবন্দর থেকে দ্বিতীয় চালানের ছয় সেট ট্রেন নিয়ে বাংলাদেশে রওনা দিয়েছিল "এমভি ওশান গ্রেস"। এই নিয়ে মোংলা বন্দরে মেট্রোরেলের দুটি চালান পৌঁছালো। এর আগে ৩১ মার্চ ৬টি বগি নিয়ে মেট্রোরেলের প্রথম চালান পৌঁছেছিল মোংলা বন্দরে।পরবর্তীতে নদী পথে ঢাকায় নেওয়া হয় কোচগুলোকে।

বিদেশী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট ষ্টিমশীপ কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, "৬টি বগি নিয়ে 'এমভি ওশান গ্রেস' নামের বেলিজ পতাকাবাহী জাহাজটি মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আমরা যত দ্রুত সম্ভব খালাস শুরু করব"।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেডের কন্ট্রাক্ট প্যাকেজ-০৮ এর প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান বলেন, 'মেট্রোরেলের লাইন-৬ কন্ট্রাক্ট প্যাকেজ-০৮ আওতায় এর জন্য ২৪টি যাত্রীবাহী রেল কোচ আমদানি করা হবে। প্রতিটি কোচে ৬টি বগি থাকবে। ৬টি বগির একটি প্যাকেজে ভ্যাট-ট্যাক্সসহ প্রায় একশ কোটি টাকা ব্যয় হচ্ছে আমাদের। রবিবার দুপুরে দ্বিতীয়বারের মত মেট্রোরেলে ৬টি বগি মোংলায় এসেছে। এর আগে ৩১ মার্চ সর্বপ্রথম ৬টি বগি এসেছিল মোংলা বন্দরে। পরবর্তীতে আমরা ঢাকাস্থ মেট্রোরেলের নিজস্ব স্থানে নিয়েছি'।

তিনি আরও বলেন, মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি। প্রতি সেট ট্রেনের দু'পাশে দুটি ইঞ্জিন থাকবে। এর মধ্যে থাকবে চারটি করে কোচ। ট্রেনগুলোয় ডিসি ১৫০০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে। স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোতে থাকবে লম্বালম্বি আসন। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুপাশে থাকবে চারটি করে দরজা। জাপানি স্ট্যান্ডার্ডের নিরাপত্তাব্যবস্থা সংবলিত প্রতিটি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা হবে এক হাজার ৭৩৮ জন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মাদ মুসা বলেন, 'দ্বিতীয়বারের মত মোংলা বন্দরে মেট্রোরেলের ৬ বগি এসে পৌঁছেছে। আশা করি খুব দ্রুত খালাস শুরু হবে'। ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে আরও ১৪৪টি বগি মোংলা বন্দর থেকে খালাস হবে বলে জানান তিনি। 
 

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / মোংলা বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত
  • মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পেতে যাচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net