Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
দেশে প্রথমবারের মত এমআইসিএস পদ্ধতিতে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 May, 2021, 12:15 pm
Last modified: 29 May, 2021, 01:22 pm

Related News

  • রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • রোবটের সাহায্যে বিশ্বে প্রথম স্ট্রোক সার্জারি সম্পন্ন করলেন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের ২ চিকিৎসক
  • ১৩ বছরের এক ছেলে কয়েক ডজন শক্তিশালী চুম্বক গিলে ফেলার পর যা ঘটল!
  • যেভাবে সার্জারিমুক্ত ক্যান্সার চিকিৎসায় নতুন যুগের সূচনা করছে আল্ট্রাসাউন্ড
  • স্থানীয় সরকারবিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

দেশে প্রথমবারের মত এমআইসিএস পদ্ধতিতে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন 

এ অস্ত্রোপচারে নেতৃত্ব দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল হক সিয়াম। 
টিবিএস রিপোর্ট
29 May, 2021, 12:15 pm
Last modified: 29 May, 2021, 01:22 pm

দেশে প্রথমবারের মতো ২-৩ ইঞ্চি ফুটো করে এমআইসিএস (MICS)পদ্ধতিতে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন সম্পন্ন করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) একদল তরুণ চিকিৎসক। এ অস্ত্রোপচারে নেতৃত্ব দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল হক সিয়াম। 

গত ২৫ তারিখে (মঙ্গলবার) হাসিনা বেগম নামে ৩০ বছর বয়সী একজন নারীর দেহে এ অস্ত্রোপচার করা হয়। 

অস্ত্রোপচারে প্রায় ৮-১০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন এবং ৪-৫ ঘন্টা সময়ের মধ্যেই তা সফলতার সাথে শেষ হয়।

ডা. আশরাফুল হক সিয়াম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ডাবল ভালভ অপারেশন হার্টের অত্যন্ত জটিল অপারেশন এবং এই এমআইসিএস পদ্ধতিতে মাত্র ২-৩ ইঞ্চি ফুটো করে ভালভ প্রতিস্থাপন সারা বিশ্বেই অত্যন্ত বিরল। বিশ্বের মাত্র কয়েকটি হাসপাতালে এই ধরনের আধুনিক পদ্ধতিতে অপারেশনটি হয়ে থাকে। আমরাও সেই মাইলফলক স্পর্শ করতে পেরেছি এবং দেশের নাম উজ্জ্বল করতে পেরেছি"। 

হাসিনা বেগমের সাথে ডা. আশরাফুল হক সিয়াম

ডা. আশরাফুল হক আরও বলেন, "চারদিন আগে অপারেশন করা হয়েছে, হাসিনা বেগম এখন ভালো আছেন। আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। এখন থেকে কিছু নিয়মকানুন মেনে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন"। 

"দেশে এমআইসিএস পদ্ধতিতে ভালভ প্রতিস্থাপনের প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। আমরা শুরু করলাম, আশা করছি আগামীতে আরো বেশি এ ধরনের অপারেশন করা হবে"। 

হাসিনা বেগম নামক ওই রোগীর বাড়ি ময়মনসিংহে, তিনি দুই বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। তিন সন্তানের মা হাসিনার হার্টের দুটি ভালভই নষ্ট ছিল। দেড় মাস আগে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকেরা তখন এমআইসিএস পদ্ধতিতে তার হৃদপিন্ডের ডাবল ভালভ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন।   

Related Topics

টপ নিউজ

অস্ত্রোপচার / জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • রোবটের সাহায্যে বিশ্বে প্রথম স্ট্রোক সার্জারি সম্পন্ন করলেন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের ২ চিকিৎসক
  • ১৩ বছরের এক ছেলে কয়েক ডজন শক্তিশালী চুম্বক গিলে ফেলার পর যা ঘটল!
  • যেভাবে সার্জারিমুক্ত ক্যান্সার চিকিৎসায় নতুন যুগের সূচনা করছে আল্ট্রাসাউন্ড
  • স্থানীয় সরকারবিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net