Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
দুর্নীতির সূচকে তিন ধাপ এগোল বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2020, 11:45 am
Last modified: 23 January, 2020, 01:27 pm

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

দুর্নীতির সূচকে তিন ধাপ এগোল বাংলাদেশ

২০১৯ সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৬তম। আগের বছর প্রকাশিত সূচকে বাংলাদেশ ১৪৯তম অবস্থানে ছিল।
টিবিএস রিপোর্ট
23 January, 2020, 11:45 am
Last modified: 23 January, 2020, 01:27 pm

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- টিআই’র দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।

২০১৯ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৬তম। আগের বছর প্রকাশিত সূচকে বাংলাদেশ ১৪৯তম অবস্থানে ছিল।

সিপিআই ২০১৯ অনুযায়ী, বাংলাদেশের স্কোর ২৬, যা ২০১৮ সালের মতোই রয়েছে।

তালিকায় ১৮০টি দেশের মধ্যে নিম্নক্রম অনুযায়ী ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এদিক থেকে গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।

২১ স্কোর পেয়ে বাংলাদেশের সঙ্গে তালিকার সর্বনিম্ন থেকে গণনা অনুযায়ী ১৪তম অবস্থানে সম্মিলিতভাবে রয়েছে অ্যাঙ্গোলা, গুয়াতেমালা, হন্ডুরাস, ইরান, মোজাম্বিক ও নাইজেরিয়া।  

সূচকে ৮৭ স্কোর পেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড।

৮৬ স্কোর পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড। অন্যদিকে ৮৫ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর, সুইডেন ও সুইজারল্যান্ড।

মাত্র ৯ স্কোর পেয়ে ২০১৮ সালের মতো ২০১৯ সালেও তালিকার সর্বনিম্নে রয়েছে সোমালিয়া।

১২ স্কোর পেয়ে তালিকার নিম্নক্রম অনুযায়ী দ্বিতীয় স্থানে আছে সুদান। অন্যদিকে ১৩ স্কোর পেয়ে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে সিরিয়া।

সিপিআই কী

জার্মানির বার্লিনভিত্তিক সংস্থা টিআই প্রতি বছর করাপশন পারসেপশন্স ইনডেক্স বা দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) প্রকাশ করে। এর মাধ্যমে বিশ্বব্যাপী দুর্নীতির ব্যাপকতার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।

সিপিআইয়ে অন্তর্ভুক্ত দেশগুলোর রাজনীতি ও প্রশাসনে বিরাজমান দুর্নীতির ব্যাপকতা নিয়ে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের গবেষক ও বিশ্লেষকদের ধারণা নেওয়া হয়।

পরবর্তী সময়ে এর ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট দেশকে শূন্য (উচ্চমাত্রায় দুর্নীতিগ্রস্ত) থেকে ১০০ (কমমাত্রায় দুর্নীতিগ্রস্ত) স্কেলে পরিমাপ করে স্কোর দেওয়া হয়। এ স্কোরের মাধ্যমে দেশগুলোর দুর্নীতির অবস্থান নির্ণয় করা হয়।

সূচকে বাংলাদেশের অবস্থান সংক্রান্ত ব্যাখ্যা

সিপিআই-২০১৯ অনুযায়ী ১০০-এর মধ্যে গড় স্কোর ৪৩। সে দিক থেকে বাংলাদেশের স্কোর ২৬ হওয়ায় দুর্নীতির ব্যাপকতা এখেনা উদ্বেগজনক বলে প্রতীয়মান হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে তুলনা

২০১৯ সালের সিপিআই অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত ভুটান। দেশটির স্কোর ৬৮। আর সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী অবস্থান ২৫। ২০১৮ সালেও একই অবস্থানে ছিল দেশটি।

সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী, এর পরের অবস্থানে আছে ভারত। দেশটির স্কোর গত বছরের মতো ৪১ হলেও অবস্থান গতবারের চেয়ে দুই ধাপ পিছিয়ে ৮০তম।

গতবারের চেয়ে ১ পয়েন্ট কমে ৩২ স্কোর পেয়ে ৩ ধাপ পিছিয়েছে পাকিস্তান। সূচকে দেশটির অবস্থান ১২০তম।

সর্বনিম্ন থেকে গণনা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান। দেশটির স্কোর ১৬।  এরপরই আছে ২৬ স্কোর পাওয়া বাংলাদেশ।
 

Related Topics

টপ নিউজ

টিআই / বাংলাদেশ / উন্নতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net