Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ডিএমপি কমিশনারকে পার্সেন্টেজের প্রস্তাব দেওয়া সেই যুগ্ম-কমিশনারকে বদলি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 June, 2020, 05:25 pm
Last modified: 09 June, 2020, 05:31 pm

Related News

  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • ঈদের সময় সড়কে খোঁড়াখুঁড়ি না করার আহ্বান ডিএমপি কমিশনারের
  • ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ
  • রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার
  • আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, কেউ মাথাচাড়া দেওয়ার আগেই দমন করা হবে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনারকে পার্সেন্টেজের প্রস্তাব দেওয়া সেই যুগ্ম-কমিশনারকে বদলি

ইমাম হোসেনকে লজিস্টিকস বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের অধীনেই পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে বদলি করে মঙ্গলবার আদেশ জারি করেছেন কমিশনার শফিকুল ইসলাম।
টিবিএস রিপোর্ট
09 June, 2020, 05:25 pm
Last modified: 09 June, 2020, 05:31 pm

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামকে 'পার্সেন্টেজ গ্রহণের প্রস্তাব' দেওয়া মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. ইমাম হোসেকে বদলি করা হয়েছে।

ইমাম হোসেনকে লজিস্টিকস বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের অধীনেই পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে বদলি করে মঙ্গলবার আদেশ জারি করেছেন কমিশনার শফিকুল ইসলাম।

গত ৩০ মে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ইমাম হোসেনকে 'দুর্নীতিবাজ' আখ্যা দিয়ে পুলিশ সদর দফতরে চিঠি পাঠিয়ে বদলির সুপারিশ করার ১০ দিনের মাথায় ইমাম হোসেনকে নিজেই বদলি করলেন শফিকুল। 

২০১২ সালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হিসেবে যোগ দেন ইমাম হোসেন। এরপর কয়েক ধাপে পদোন্নতি পেয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে লজিস্টিকস বিভাগে কর্মরত ছিলেন তিনি। 

ইমাম হোসেন ছাড়াও আরও দুই পুলিশ কর্মকর্তার দায়িত্বের পুনর্বন্টন করা হয় ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত এই আদেশে। 

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি) মোহাঃ আবদুল মালেককে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) মঈনুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। 

এর আগে গত ৩০ মে আইজিপির উদ্দেশে লেখা চিঠিতে ডিএমপি কমিশনার বলেন, "উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেন একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা। ডিএমপির বিভিন্ন কেনাকাটায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদুপরি তিনি ডিএমপির কেনাকাটায় স্বয়ং পুলিশ কমিশনারের কাছে পার্সেন্টেজ গ্রহণের প্রস্তাব উপস্থাপন করেছেন। ফলে ওই কর্মকর্তাকে ডিএমপিতে কর্মরত রাখা সমীচীন নয় মর্মে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় তাকে জরুরি ভিত্তিতে অন্যত্র বদলি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।"
 
Related Topics

টপ নিউজ

ডিএমপি কমিশনার / মো শফিকুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • ঈদের সময় সড়কে খোঁড়াখুঁড়ি না করার আহ্বান ডিএমপি কমিশনারের
  • ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ
  • রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার
  • আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, কেউ মাথাচাড়া দেওয়ার আগেই দমন করা হবে: ডিএমপি কমিশনার

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net