Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরে-বাইরে সাপ!

বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি
06 December, 2021, 10:20 am
Last modified: 06 December, 2021, 10:28 am

Related News

  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • ‘একদম নড়াচড়া কোরো না’: অস্ট্রেলিয়ায় ঘুম ভাঙতেই নারী দেখলেন গায়ের ওপর বিশাল অজগর!

চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরে-বাইরে সাপ!

এলাকাবাসীর দাবি, গত একমাসে স্কুল শিক্ষার্থীসহ অন্তত পাঁচজনকে বিষধর সাপে কেটেছে।
চট্টগ্রাম প্রতিনিধি
06 December, 2021, 10:20 am
Last modified: 06 December, 2021, 10:28 am
প্রতীকি ছবি/সংগৃহীত

শীত মৌসুম শুরুর পর থেকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী গ্রামে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। এলাকাবাসীর দাবি, গত একমাসে স্কুল শিক্ষার্থীসহ অন্তত পাঁচজনকে বিষধর সাপে কেটেছে।

দক্ষিণ সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চক্রবর্তী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "মাসখানেক আগে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সূর্যশীলকে সাপে কেটেছিল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচদিন চিকিৎসা দিতে হয়েছিল।"

এর আগে সূর্যের প্রতিবেশী গণেশ শীলের স্ত্রী শুক্লা শীলকেও সাপে কেটেছিল বলে জানান শংকর চক্রবর্তী। 

বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য সুরেশ জানান, একমাসের মধ্যে বেশ কয়েকজনকে সাপে কাটায় আতঙ্কে রয়েছে গ্রামের মানুষ।

তিনি বলেন, "গ্রামের সাথে লাগোয়া রায়খালী খাল খননের কাজ শুরু হলে এ সাপের উপদ্রব বাড়তে থাকে। ধারণা করছি খালপাড়ের ঝাড়-জঙ্গল পরিস্কার করায় সাপেরা বাসস্থান ছেড়ে বেড়িয়ে পড়েছে।"

তবে স্থানীয় সাংবাদিক কাজী শাকিলা ফারজানা বলেন, "গণমাধ্যমে বিষয়টি যেভাবে আসছে আসল পরিস্থিতি তেমন নয়। অনেকে ঘটনা অতিরঞ্জিত করছেন।"

আরেক সাংবাদিক পুজন সেন বলেন, "গ্রামের অধিকাংশ বাড়ির বাসিন্দা শহরে থাকেন। আমন মৌসুম শুরুর পর অনেকে ধান কাটাতে বাড়ি এসেছেন। মূলত, দীর্ঘদিন বন্ধ থাকা এসব ঘরদোরে সাপের দেখা মিলছে। তাছাড়া শীত মৌসুমে বাড়ির বাইরের চুলায় সাপ পাওয়া স্বাভাবিক ঘটনা।"

দক্ষিণ সারোয়াতলী গ্রামের বাসিন্দা মৃদুল বিশ্বাস বলেন, "গত শনিবার আমার বোন মীরা আইচকে বিষধর সাপ কামড় দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করাতে বলেন।"

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, "বিষয়টি আমাকে কেউ জানায়নি। আজই এলাকায় খবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।"

প্রাণিবিদদের বক্তব্য, সাপের ক্ষতি না করলে ওরাও মানুষের ক্ষতি করে না। এই মুহূর্তে চাষিরা ক্ষেত থেকে আমন ধান তুলছেন। ক্ষেত-খামার, মাঠঘাট সাপদের বাসস্থানের জন্য সবচেয়ে প্রিয় জায়গা। তাই হয়তো আতঙ্কিত হয়ে সাপেরা দুর্ঘটনা ঘটাচ্ছে।    
 
 

Related Topics

টপ নিউজ

সাপ / সাপের ছোবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • ‘একদম নড়াচড়া কোরো না’: অস্ট্রেলিয়ায় ঘুম ভাঙতেই নারী দেখলেন গায়ের ওপর বিশাল অজগর!

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net