Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ক্ষেতের পাট গরুতে খাওয়ায় মাদরাসা ছাত্রকে পিটিয়ে হত্যা

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
26 April, 2020, 06:10 pm
Last modified: 26 April, 2020, 06:12 pm

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ১০ টাকা চাঁদা না দেওয়ায় সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ; প্রতিবাদে সড়ক অবরোধ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা

ক্ষেতের পাট গরুতে খাওয়ায় মাদরাসা ছাত্রকে পিটিয়ে হত্যা

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনয়নের পশ্চিম রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বরিশাল প্রতিনিধি
26 April, 2020, 06:10 pm
Last modified: 26 April, 2020, 06:12 pm
ছবিটি প্রতীকী

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় ক্ষেতের পাট গরুতে খাওয়ার জের ধরে হামলায় সৌরভ খা (১৫) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

রোববার ভোররাতে উপজেলার বিদ্যানন্দপুর ইউনয়নের পশ্চিম রত্নপুর গ্রামে তার মৃত্যু হয়। সকালে কাজীরহাট থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশেষ ব্যবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এর আগে, শুক্রবার গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে সৌরভ খা'কে গুরুতর আহত করে প্রতিপক্ষ। নিহত সৌরভ পশ্চিম রত্নপুর গ্রামের মনির খাঁ'র ছেলে।

মনির খাঁ জানান, একই গ্রামের আফজাল সিকদার, কালু সিকদার, জামাল সিকদার, মজিবর হাওলাদার ও ইউপি সদস্য রুমি সিকদারের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে তার ছেলে মাঠে গরু বেঁধে ফিরে আসে। পরে গরু ছুটে কালু সিকদার ও আফজাল সিকদারের ক্ষেতের পাট খায়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই প্রতিপক্ষরা তার ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। একই ঘটনায় মফছের সিকদার (৫৫), আফছার সিকদার (৬০), সুজন সিকদার (২২), সরিমা বেগম (৩৫), সজিব সিকদার ও জলিল সিকদার আহত হন। 

আহতদের পার্শ্ববর্তী মুলাদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত সৌরভকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে গাড়ি ও নৌযান চলাচল বন্ধ থাকায় সৌরভকে বাড়িতে ফিরিয়ে আনে তার পরিবার। এ অবস্থায় রোববার ভোর রাতে তার মৃত্যু হয়।

সৌরভের মামা আরিফ সিকদার বলেন, স্থানীয় ইউপি সদস্য রুমি সিকদারের নেতৃত্বে এ হামলা চালানো হয়। সংঘর্ষের পরদিনও তিনি লোকজন নিয়ে এলাকায় মহড়া দিয়েছেন।

বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিল মিয়া বলেন, শুক্রবার ক্ষেতের পাট খাওয়া নিয়ে প্রথমে ঝগড়া ও পরে দু'পক্ষের মধ্যে মারামারি হয়। কালু সিকদার, আফজাল সিকদারসহ কয়েকজন সৌরভসহ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। সৌরভের মৃত্যুর পর রাতে গ্রামে দু'পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কাজিরহাট থানার ওসি মো. আনিসুল ইসলাম জানান, হামলার ঘটনায় শনিবার সৌরভের মামা জলিল সিকদার বাদী হয়ে ১১ জনকে আসামী করে মারামারির মামলা দায়ের করেছেন। ওই মামলাটিই হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হবে।

Related Topics

টপ নিউজ

বরিশাল / পিটিয়ে হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ১০ টাকা চাঁদা না দেওয়ায় সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ; প্রতিবাদে সড়ক অবরোধ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net