Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
কেএসআরএম’র সহায়তায় ত্রাণ নিয়ে ৩ হাজার পরিবারের পাশে সিএমপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 March, 2020, 05:45 pm
Last modified: 30 March, 2020, 05:53 pm

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল
  • চট্টগ্রামে জিমেইল ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

কেএসআরএম’র সহায়তায় ত্রাণ নিয়ে ৩ হাজার পরিবারের পাশে সিএমপি

সোমবার দুপুরে নগরীর লাভলেইনস্থ একটি কমিউনিটি সেন্টারে এই কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান। 
টিবিএস রিপোর্ট
30 March, 2020, 05:45 pm
Last modified: 30 March, 2020, 05:53 pm

দেশের শীর্ষস্থানীয় লোহার রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেএসআরএম'র সহায়তায় নগরীর ৩ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) দক্ষিণ জোন।

সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় নগরীর লাভলেইনস্থ একটি কমিউনিটি সেন্টারে এই কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান। 

এসময় তিনি করোনাভাইরাসের সংক্রমন রোধে সরকার নির্ধারিত কর্মসূচি সবাইকে মেনে চলতে আহ্বনা জানিয়ে বলেন, সরকার যে কয়দিন সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে অবস্থান করতে বলেছেন তা মেনে চললে সম্ভাব্য ক্ষতি থেকে আমরা রক্ষা পাবো।

তিনি শিল্পগ্রুপ কেএসআরএম'র প্রশংসা করে সমাজের অন্যান্য যারা বিত্তশালী আছেন তাদেরকে গরীব, অসহায়, কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

সিএমপি কমিশনার বলেন, আমরা চাইলে সবাইকে ডেকে একসাথে ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে দিতে পারতাম। কিন্তু নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি বিবেচনায় আমাদের ফোর্স কষ্ট করে আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আপনারা ঘরে থাকুন। নিরাপদ থাকুন, দেশকে নিরাপদ রাখুন।

সিএমপির চালু করা ভ্রাম্যমাণ বাজার নিয়ে তিনি বলেন, আমরা ২৪ ঘন্টা হটলাইন সেবা চালু রেখেছি। প্রতিটি থানায় একটি করে হটলাইন আছে। তাছাড়া নগর পুলিশের একটি হটলাইন আছে, যার নাম্বার ০১৪০৪০০৪০০। আপনারা ইতোমধ্যে জেনেছেন হটলাইনে ফোন পেয়ে আমাদের থানার ওসির গাড়ি গিয়ে রোগীকে হাসপাতাল পৌঁছে দিয়েছে। যার যেখানে যা প্রয়োজন আমাদের বলুন। তবুও ঘরে অবস্থান করুন।

করোনার প্রাদুর্ভাব রোধে সাধারণ ছুটি ঘোষণা কর্মহীন ৩ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, দেড় কেজি পেয়াজ-রসুন, আধা কেজি লবন, ১ লিটার তেল ও ১টি সাবানসহ সর্বমোট ১৯ কেজি খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

জানাগেছে, কেএসআরএম সরকার সাধারণ ছুটি ঘোষণা করার পর সাতকানিয়া কর্মহীন ২৩ পরিবারের কাছে মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে প্রতিটি পরিবারকে ১ হাজার টাকা করে প্রেরণ করেছে। এর আগে ঘরে ঘরে গিয়ে কেএসআরএম প্রতিনিধরা সবার মোবাইলে নগদ একাউন্ট চালু করে ডাটাবেইজ প্রস্তুত করেছিল।

ত্রাণ বিতরণের বিষয়ে কেএসআরএম'র মিডিয়া এডভাইজর মিজানুল ইসলাম বলেন, কেএসআরএম কর্তৃপক্ষ নীরবে দান করতে অভ্যস্থ। নগর পুলিশ প্রস্তাব দেওয়ার সাথে সাথেই কেএসআরএম ত্রাণের ব্যবস্থা করেন। চার দিকে সব বন্ধ। কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে থাকতে পেরে কেএসআরএম ধন্য।  

ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ, জোনের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / কেএসআরএম / ত্রাণ বিতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল
  • চট্টগ্রামে জিমেইল ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net