Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
কুমিল্লায় মণ্ডপে কোরআন রেখে আসা ইকবাল ধরা পড়লেন মাছ পাহারার ক্যামেরায়

বাংলাদেশ

তৈয়বুর রহমান সোহেল
21 October, 2021, 04:15 pm
Last modified: 21 October, 2021, 04:26 pm

Related News

  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী
  • দিনে আটক, প্রতিবাদে থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ, রাতে ছাড়া পেলেন বিএনপি নেতা

কুমিল্লায় মণ্ডপে কোরআন রেখে আসা ইকবাল ধরা পড়লেন মাছ পাহারার ক্যামেরায়

১২ অক্টোবর দিবাগত রাত ২টা ১০ মিনিটে মাজার থেকে পবিত্র কোরআন শরিফ নিয়ে বের হন ইকবাল। পরবর্তীকালে পুকুরের উত্তর পাড় হয়ে নানুয়ার দিঘির পাড়ের দিকে অগ্রসর হন তিনি। হাজি সেলিমের সিসিটিভি ক্যামেরা ও মাজারের নিজস্ব ক্যামেরায় দুটি দৃশ্যই ধরা পড়ে।
তৈয়বুর রহমান সোহেল
21 October, 2021, 04:15 pm
Last modified: 21 October, 2021, 04:26 pm
ছবি: টিবিএস

দারোগা বাড়ি মাজার পুকুরে মাছ চাষ করেন হাজি সেলিম নামে এক ব্যক্তি। তার বাড়ি দারোগা বাড়ি মাজার পুকুরের পূর্ব পাড়ে।

ওই বাড়ির দোতলায় তিনি তিনটি সিসি ক্যামেরা স্থাপন করেন। এর একটি উত্তর দিকে এবং আরেকটি দক্ষিণ দিকে মুখ করা। মাঝখানের ক্যামেরাটি সোজাসুজি পশ্চিমমুখী।

এ ক্যামেরাটি অত্যাধুনিক। রাতের বেলা কেউ মাছ চুরি করছে কি না, তা দেখতে ক্যামেরাটি চালু করেন তিনি। এটি ঘূর্ণায়মান ফ্যানের মতো ডানে-বামে ঘুরতে সক্ষম। এমনকি পুকুরের পশ্চিম পাড়ের মসজিদ গেট পর্যন্ত নজরদারি করতে সক্ষম এই সিসি ক্যামেরা। ডানে-বামে ঘোরার কারণে সিসিটিভি ফুটেজকে ক্যামেরার ভিডিও বলে মনে হতে পারে।

১২ অক্টোবর দিবাগত রাত ২টা ১০ মিনিটে মাজার থেকে পবিত্র কোরআন শরিফ নিয়ে বের হন ইকবাল। পরবর্তীকালে পুকুরের উত্তর পাড় হয়ে নানুয়ার দিঘির পাড়ের দিকে অগ্রসর হন তিনি। হাজি সেলিমের সিসিটিভি ক্যামেরা ও মাজারের নিজস্ব ক্যামেরায় দুটি দৃশ্যই ধরা পড়ে। মাজার থেকে মন্দিরের দূরত্ব ৫০০ থেকে ৬০০ মিটার।

রাত ৩টা ১২ মিনিটের আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইকবাল হনুমানের গদা কাঁধে করে এদিক-ওদিক ঘুরছেন। ওই ভিডিও ফুটেজ নানুয়ার দিঘির পাড়ের পশ্চিম পাশের লিলি গার্ডেন নামে একটি বাড়ি থেকে সংগ্রহ করে পুলিশ। লিলি গার্ডেন থেকে মণ্ডপের দূরত্ব ১০০ থেকে ১২০ মিটার।

দিঘির উত্তর-পশ্চিম কোণে ও উত্তর-পূর্ব কোণে দুটি রাস্তা রাজগঞ্জ ও কাশারিপট্টির দিকে চলে গেছে। মাঝ বরাবর ছিল অস্থায়ী পূজামণ্ডপটি, যেখানে স্পর্শকাতর ঘটনাটি ঘটে।

ঘোরাঘুরি শেষে ওই স্থান থেকে উত্তর-পশ্চিমের রাস্তা দিয়ে বেরিয়ে যান ইকবাল। মাঝখানের এক ঘণ্টা কী করেছিলেন তিনি, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ছবি: টিবিএস

মামলার অগ্রগতি নিয়ে যা জানা যাচ্ছে

এ ঘটনায় এখন পর্যন্ত কোতোয়ালি থানায় পাঁচটি মামলা করা হয়েছে। দুটি মামলা ডিজিটাল সিকিউরিটি আইনে। একটি মামলার বাদি পুলিশ, অপরটির বাদি র্যাব। এছাড়া বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদি হয়ে দুটি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের আরেকটি মামলা করা হয়।

ডিজিটাল সিকিউরিটি আইনে এজহারনামীয় দুইজন, বিশেষ ক্ষমতা আইনে এজহারনামীয় ৬০ জন ও অজ্ঞাতনামা ৯০০ জনকে আসামি করা হয়। এ চার মামলায় গ্রেপ্তার ৪৪ জন।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ওই মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হতে পারে, যা নিয়ে অনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফ করার কথা রয়েছে।

একটি সূত্রে মূল ঘটনার সঙ্গে সম্পৃক্ত সম্ভাব্য তিনজনের নাম পাওয়া গেছে। এদের একজন সিসিটিভি ফুটেজে ধরা পড়া ইকবাল হোসেন, ৯৯৯-এ কল করা ইকরাম হোসেন এবং হুমায়ুন কবির নামে অপর এক ব্যক্তি।

ইকরাম ডিজিটাল নিরাপত্তা আইনে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। বাকিরা পুলিশ হেফাজতে রয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে মুখ খুলছে না পুলিশ।

কুমিল্লা নগরীর ১৭নং ওয়ার্ড পাথুরিয়াপাড়া লস্করপুকুর এলাকার নূর আহম্মদ আলমের ছেলে ইকবাল। নূর আলম মাছ ব্যবসা করেন। হুমায়ুন কবিরের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। তিনি কুমিল্লা নগরীর একটি স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন। ইকরামের বাড়ি কাশারিপট্টি এলাকায়। তিনি ওই এলাকার রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে।

এদের মধ্যে হুমায়ুন কবির আহলে সুন্নাতের ওয়াল জামাতের সমর্থক। বাকি দুজনের রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে দুজনই অতিরিক্ত মাদকাসক্ত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

দারোগা বাড়ি মসজিদের ইমাম ইয়াছিন নূরী জানান, এ মসজিদে মাঝে মধ্যেই এমন কোরআন শরিফ হাদিয়া দেওয়া হয়। এটা এখানকার হতে পারে।

এ বিষয়ে বিস্তারিত জানতে কুমিল্লার পুলিশ সুপারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে আসা ডিআইজি ক্রাইম (হেড কোয়াটার্স) ওয়াইএম বিলালুর রহমান জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আজ (বৃহস্পতিবার) ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

গত ১৩ অক্টোবর নানুয়ার দিঘির পাড়ের একটি অস্থায়ী মণ্ডপে হনুমানের মূর্তির কোলে পবিত্র কোরআন শরিফ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / সাম্প্রদায়িক সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী
  • দিনে আটক, প্রতিবাদে থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ, রাতে ছাড়া পেলেন বিএনপি নেতা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net