Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
কীটনাশক ব্যবহারে জমি হারাচ্ছে উর্বরতা

বাংলাদেশ

পার্থ পবিত্র হাসান, পাবনা
15 December, 2019, 03:05 pm
Last modified: 15 December, 2019, 03:19 pm

Related News

  • সার-কীটনাশকের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে ভ্যাট-শুল্ক মওকুফ
  • কীটনাশক উৎপাদনে ব্যবহৃত ৩৬ কাঁচামাল আমদানিতে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব
  • লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ

কীটনাশক ব্যবহারে জমি হারাচ্ছে উর্বরতা

পাবনার তিনটি উপজেলার মাটি পরীক্ষা করে শতকরা ৬২ শতাংশ জমিতে পাওয়া গেছে ভয়াবহ মাত্রার আর্সেনিক, ফসফরাস ও জিংক। যা বিষাক্ত করছে মাটি ও উৎপাদিত ফসলকে।
পার্থ পবিত্র হাসান, পাবনা
15 December, 2019, 03:05 pm
Last modified: 15 December, 2019, 03:19 pm
পাবনায় জমিতে কীটনাশক ব্যবহার করছেন এক কৃষক। / ছবি : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

কৃষি সমৃদ্ধ জেলা পাবনায় মাটির গুনাগুণ পরীক্ষা ছাড়াই লাগামহীনভাবে ব্যবহার হচ্ছে সার ও কীটনাশক। মাটিতে বিষাক্ত রাসায়নিক উপাদান ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় প্রতিবছর উর্বরতা হারাচ্ছে বিপুল পরিমান কৃষি জমি। সম্প্রতি পাবনার তিনটি উপজেলার মাটি পরীক্ষা করে শতকরা ৬২ শতাংশ জমিতে পাওয়া গেছে ভয়াবহ মাত্রার আর্সেনিক, ফসফরাস ও জিংক। যা বিষাক্ত করছে মাটি ও উৎপাদিত ফসলকে। ফলে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি হুমকিতে পড়েছে নিরাপদ খাদ্য উৎপাদন।

দেশে মোট উৎপাদিত পেঁয়াজের এক তৃতীয়াংশ সরবরাহ হয় ‘পেঁয়াজের রাজধানী’ হিসেবে খ্যাত পাবনা থেকে। জেলার সুজানগর, সাথিয়া, চাটমোহর, বেড়াসহ অধিকাংশ অঞ্চলে পেঁয়াজ চাষের ওপর নির্ভর করে অধিকাংশ কৃষক। পেঁয়াজের পাশাপাশি আবাদ হয় রসুন, কালোজিরা, ধান, পাটসহ বিভিন্ন ফসল। 

পাবনায় জমি থেকে ফল সংগ্রহ করছেন কৃষকরা। / ছবি : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

দেশে সবজি উৎপাদনে শীর্ষ জেলাগুলোর মধ্যেও অন্যতম পাবনা। পাবনার ঈশ্বরদী উপজেলা সবজি চাষের জন্য দেশের অন্যতম বৃহৎ অঞ্চল। এ উপজেলার মুলাডুলি, আওতাপাড়া, সলিমপুর, পাকশীসহ আশেপাশের এলাকায় বিপুল পরিমান সবজির আবাদ হয়ে থাকে। এছারাও বাসেরবাদা, আওতাপাড়ার বিভিন্ন অঞ্চলে বছরে প্রায় ১০ কোটি পিস লেবু উৎপাদিত হয়। স্থানীয় কৃষকদের উৎপাদিত শিম, ফুলকপি, বাধাকপি, শসা, গাঁজর, টমেটো ছাড়াও বিভিন্ন সবজি পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। দেশের বিভিন্ন এলাকা থেকে সবজি কিনতে পাইকারী ব্যাপারীরা ভিড় করেন এখানে। এছাড়া এই অঞ্চলে বাণিজ্যিকভাবে আবাদ করা হয় লিচু, পেয়ারা, বরই, স্ট্রব্রেরি, তরমুজসহ দেশি-বিদেশি বিভিন্ন সুস্বাদু ফল। সবজি মৌসুমে ওই এলাকা থেকে প্রতিদিন প্রায় ২০ ট্রাক সবজি ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।

কৃষি বিজ্ঞানীদের মতে, পাবনায় ৫টি শ্রেণির মাটি দ্বারা গঠিত প্রায় একলাখ ৮৬ হাজার হেক্টর বিভিন্ন বৈশিষ্ঠ্যের কৃষি জমি রয়েছে।  কৃষকরা ভালো ফলনের আশায় অতিরিক্ত কীটনাশক ব্যবহার করায় নষ্ট হচ্ছে মাটির উর্বরতা। তবে মাটির রাসায়নিক উপাদানের তারতম্যের উপর ভিত্তি করে সুষম সার ব্যবহার করে এখনো মাটির স্বাস্থ্য সুরক্ষা করা সম্ভব।

পাবনা মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কমকর্তা ড. ফারুক হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ঈশ্বরদী এবং গাজনার বিল বিধৌত সুজানগর আর আটঘড়িয়া উপজেলার বিভিন্ন শ্রেণির মাটি পরীক্ষা করে অধিকাংশ মাটিতেই পাওয়া গেছে উদ্বেগজনক মাত্রার ফসফরাস, জিংক ও আর্সেনিক। যা বিষাক্ত করে তুলছে মাটি এবং উৎপাদিত শাক সবজীসহ ফসলকেও। 

তিনি আরও বলেন, সম্প্রতি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট পাবনার বিভিন্ন অঞ্চলেরর মাটির শ্রেণি এবং বৈশিষ্ঠ অনুসারে ৩৮৬ টি নমুনা পরীক্ষা করে দেখতে পায়, শতকরা ৯০ শতাংশ জমিই দ্রুত হারিয়ে ফেলছে উর্বরতা শক্তি। প্রায় শতভাগ বাণিজ্যিক জমিতেই পাওয়া যায়নি পরিমিত মাত্রার জৈব পদার্থ। অতি নিম্ন এবং নিম্ন মাত্রার জৈব পদার্থ পাওয়া গেছে ৫০ শতাংশ জমিতে। এ ছাড়া অধিকাংশ মাটিতেই হাইড্রোজের সক্রিয়তা, ফসফরাস, নাইট্রোজেন, দস্তাসহ সব উপাদানই ভারসাম্যহীন।

পাবনায় ক্ষেতে ঝুলছে তরমুজ। / ছবি : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডা. ইফতেখার মাহমুদ বলেন, ‘‘খাবারের মধ্য দিয়ে এসব বিষাক্ত রাসায়নিক উপাদান মানুষের দেহে প্রবেশ করছে। অনেকেই এসব বিষাক্ত রাসায়নিকের প্রভাবে অকালেই আক্রান্ত হচ্ছেন হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিকস, হৃদরোগ, মস্তিস্কে রক্ত ক্ষরনসহ নানা মরনঘাতি নানা ব্যধিতে।’’

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহার আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘‘শুধু জনস্বাস্থ্যই নয়, সুষম সার ব্যবহার না করার কারণে উৎপাদিত ফসলও নানা রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছে। অনুমান নির্ভর রাসায়নিক সার ব্যবহারের ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে। মাটি পরীক্ষার মাধ্যমে সঠিক মাত্রায় সুষম সার ব্যবহার করা হলে বৃদ্ধি পাবে নিরাপদ খাদ্য উৎপাদন।’’

তিনি আরও বলেন, ‘‘নিরাপদ খাদ্য উৎপাদনের উপর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৃষকদের মাটির স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুষম সার গ্রহণের উপর ব্যবহারিক ধারণা দেয়া হচ্ছে। অবশ্য পাবনার কিছু এলাকায় কৃষকেরা নিজ উদ্যোগে কম্পোজড সার তৈরি করছে। এ সার ব্যবহার করে ইতিবাচক ফলাফলও পাওয়া গেছে।’’

পাবনা কৃষি গবেষনা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রবিউল আলম মনে করেন, জ্ঞানের সীমাবদ্ধতার কারনে অধিকাংশ কৃষকই মাটির স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই যত্রতত্র সার এবং কীটনাশক ব্যবহার করছে। লাগামহীন এন্টিবায়োটিক ব্যবহারের কারণে মানুষ যেমন স্বাস্থ্য ঝুকিতে পড়েছে অনুরুপভাবে কৃষিতে কোনো রকম পরীক্ষা নীরিক্ষা ছাড়াই সার এবং কীটনাশক ব্যবহারের ফলে মাটিও স্থায়ীভাবে হারিয়ে ফেলছে উর্বরতা শক্তি।

অচিরেই জমির উর্বরতা শক্তি রক্ষার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহন না করলে কৃষি উৎপাদনে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

Related Topics

টপ নিউজ

কীটনাশক / পাবনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • সার-কীটনাশকের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে ভ্যাট-শুল্ক মওকুফ
  • কীটনাশক উৎপাদনে ব্যবহৃত ৩৬ কাঁচামাল আমদানিতে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব
  • লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net