Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
করোনায় আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজে ধীরগতি

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
08 August, 2021, 01:15 pm
Last modified: 08 August, 2021, 01:31 pm

Related News

  • সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই
  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ

করোনায় আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজে ধীরগতি

২০২০ সালের এপ্রিলে সাইলোটি হস্তান্তর করার কথা থাকলেও করোনার কারণে সাইলোর অধিকাংশ মালামাল বিদেশ থেকে আনা যাচ্ছে না।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
08 August, 2021, 01:15 pm
Last modified: 08 August, 2021, 01:31 pm
ছবি- আজিজুল সঞ্চয়/ টিবিএস

৫৪০ কোটিরও বেশি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীর পাশে নির্মিত হচ্ছে স্টিল রাইস সাইলো। গত বছরের এপ্রিলে সাইলোটির নির্মাণ কাজ সম্পন্ন করে খাদ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের এক বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত শেষ হয়নি আধুনিক এই সাইলোর নির্মাণ কাজ। মহামারি করোনাভাইরাসের কারণে নির্মাণ কাজ চলছে ধীরগতিতে। 

বর্তমানে সীমিত পরিসরে স্বল্প সংখ্যক শ্রমিক দিয়ে কাজ চললেও সাইলোর প্রয়োজনীয় মালামাল বিদেশ থেকে আনা যাচ্ছে না। এর ফলে পুরোদমে কাজ শুরু করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ করে ট্রায়াল রানের পর আগামী বছরের এপ্রিল অথবা মে মাস থেকে সাইলোটি পুরোপুরি চালু করা হতে পারে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।

সংশিষ্টরা জানিয়েছেন, খাদ্য সংরক্ষণ এবং মজুদ পর্যাপ্ত ও মজবুত করতে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় চাল এবং গমের ৫.৩৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার ৮টি সাইলো নির্মাণ করছে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হবে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে।

৮টি সাইলোর মধ্যে ময়মনসিংহ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া ও বরিশালের ৪টি সাইলোর নির্মাণ কাজ এখন চলছে। ময়মনসিংহ, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ার সাইলোগুলোর নির্মাণ কাজ করছে তমা কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড-ফ্রেমি জয়েন্ট ভেঞ্চার। এগুলোর কাজের সার্বিক অগ্রগতি ৭৩ শতাংশ।

আর বরিশালের সাইলোটির যৌথভাবে নির্মাণ কাজ করছে বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার এবং আমেরিকান প্রতিষ্ঠান জিএসআই। এটির নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৫ শতাংশ। বাকি আরও চারটি সাইলোর কাজ এখনও শুরু হয়নি।

৫৪০ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ২৬৪ টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণ কাজ চলা স্টিল রাইস সাইলোটি ১ লাখ ৫ হাজার টন চাল ধারণক্ষমতার। এটির নির্মাণ কাজে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে জেরিকো-ফ্রান্স।

আশুগঞ্জ স্টিল রাইস সাইলোতে স্বয়ংক্রিয় তাপ নিয়ন্ত্রক যন্ত্রের মাধ্যমে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে প্রায় দুই বছর পর্যন্ত চাল সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত চাল প্যাকেট ও বস্তাবন্দি করতে প্রতি ঘণ্টায় ৫০০ টন স্পিডের বেল্ট কনভেয়িং ও চেইন কনভেয়িং সিস্টেম থাকছে এই প্রকল্পে।

ছবি- আজিজুল সঞ্চয়/ টিবিএস

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর আমন ও বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৪৫ থেকে ৫০ হাজার টন চাল সংগ্রহ করে খাদ্য অধিদপ্তর। সংগৃহীত চাল বিতরণের পর উদ্বৃত্ত চালগুলো সাইলো না থাকায় চট্টগ্রামের কেন্দ্রীয় খাদ্যগুদামে পাঠানো হয়। রাইস সাইলোটি নির্মিত হলে এখানেই সংগৃহীত চালের উদ্বৃত্ত সংরক্ষণ করা হবে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী জেলার চালও সংরক্ষণ হবে এ সাইলোতে।  

ঠিকাদারি প্রতিষ্ঠানের দেওয়া তথ্যমতে, আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজের জন্য ২০১৮ সালের ৪ এপ্রিল তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড-ফ্রেমি জয়েন্ট ভেঞ্চারের সাথে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, আধুনিক এ সাইলোতে মোট ৩০টি সাইলো বিন থাকবে। এছাড়া পরিদর্শন বাংলো, গোডাউন ও ব্যারাকসহ প্রয়োজনীয় ভবন থাকবে ১৬টি। সাইলো বিনগুলোর প্রতিটির ধারণক্ষমতা ৩ হাজার ৫০০ টন। ইতোমধ্যে ২৯টি সাইলো বিনের অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। 

বিনগুলোতে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোজনসহ আনুষঙ্গিক সকল কাজই বাকি আছে। আর একটি বিনের কাজ এখনও শুরুই হয়নি। সাইলোর নির্মাণ কাজে ব্যবহৃত প্রয়োজনীয় অধিকাংশ মালামাল চীন, আমেরিকা ও ইতালি থেকে আনতে হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে এসব মালামাল আনতে বিলম্ব হচ্ছে।

সরেজমিন সাইলো প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, বিদেশ থেকে প্রয়োজনীয় মালামাল না আসায় বিনের কাজ বন্ধ রয়েছে। বর্তমানে প্রকল্পে থাকা ভবনগুলোর নির্মাণ কাজ চলছে। সীমিত পরিসরে স্বল্প সংখ্যক শ্রমিক প্রকল্পের কাজ করছেন। তবে কোনো ভবনের নির্মাণ কাজই শতভাগ সম্পন্ন হয়নি। এছাড়া মেঘনা নদীতে জেটি নির্মাণ কাজও এখনও বাকি। 

ঠিকাদারি প্রতিষ্ঠানের তরফ থেকে বলা হচ্ছে, করোনাভাইরাসের কারণে গত বছরের ২৪ মার্চ থেকে পরবর্তী ৪ মাস নির্মাণ কাজ বন্ধ রাখতে হয়েছিল। এরপর কাজ শুরু হলেও সকল শ্রমিকরা কাজে আসেনি। এতে করে কাজের অগ্রগতিও আশানুরূপ ছিল না।

ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ইনচার্জ মো. নিজামুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'করোনাভাইরাসের কারণে পুরোদমে কাজ করা যাচ্ছে না। চলমান বিধিনিষেধ শুরুর আগে মজুদকৃত নির্মাণ সামগ্রী দিয়ে এখন সীমিত পরিসরে কাজ চলছে। তবে করোনার কারণে সাইলোর প্রয়োজনীয় মালামালগুলো বিদেশ থেকে আনতে বিলম্ব হচ্ছে। সেজন্য প্রকল্পের কাজ শেষ করতে কিছুটা সময় লাগছে'।

আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের পরিচালক মো. রেজাউল করিম সেখ বলেন, 'আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত। আশুগঞ্জ, ময়মনসিংহ ও টাঙ্গাইলের সাইলোর নির্মাণ কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। আর বরিশালের সাইলোর অগ্রগতি ৫ শতাংশ'।

'সাইলোর বেশিরভাগ মালামাল আমেরিকা ও ইতালি থেকে আনতে হয়। গত বছর ইতালিতে করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে কয়েকবার আমাদের শিপমেন্ট বাতিল হয়েছে। নতুন করে আবার এলসি খোলা হয়েছে। এখন মালামাল আসা শুরু করেছে। এগুলো সংযোজন করে নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন করার পর ট্রায়াল রান শেষে আশুগঞ্জ সাইলোটি হস্তান্তর করতে হয়তো এপ্রিল-মে হবে', বলেন রেজাউল করিম সেখ। 

 

Related Topics

টপ নিউজ

সাইলো / স্টিল রাইস সাইলো / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই
  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net