করোনায় আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৯৭
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা চার হাজার ২৪৮ জনে দাঁড়াল।
প্রথম কোভিড-১৯ শনাক্তের ১৭৬তম দিনে এসে দেশে মোট কোভিড-১৯ শনাক্তের সংখ্যা দাঁড়াল তিন লাখ ১০ হাজার ৮২২ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯৭ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।
রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯২টি ল্যাবে ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৪৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট দুই লাখ এক হাজার ৯০৭ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
