Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
ওষুধের মান পরীক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2020, 06:35 pm
Last modified: 13 April, 2020, 06:45 pm

Related News

  • বন্ধ ৪৪ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রস্তাব প্রধানমন্ত্রীর, সস্তায় ঋণ ও গ্যাসের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা
  • ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • শিগগিরই আবাসিক কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ ও আজারবাইজান
  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

ওষুধের মান পরীক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ 

দেশে মানসম্মত ওষুধের চাহিদা মেটানোর পাশাপাশি আঞ্চলিক এবং বিশ্ববাজারে আস্থা অর্জনের পথে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
টিবিএস রিপোর্ট
13 April, 2020, 06:35 pm
Last modified: 13 April, 2020, 06:45 pm

বাংলাদেশ সরকারের জাতীয় ওষুধ মান নিয়ন্ত্রণ গবেষণাগার (এনসিএল) বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে ওষুধের মান পরীক্ষায় বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। 

জাতিসংঘের জনস্বাস্থ্য সংস্থা-ডব্লিওএইচও নির্ধারিত 'জিপিপিকিউসিএল বা গুড প্রাক্টিসেস ফর ফার্মাসিটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিজ' স্বীকৃতি গবেষণাগারের মান এবং সক্ষমতাকেও নির্দেশ করে। এখন থেকে জাতীয় প্রতিষ্ঠানটি ডব্লিওএইচও'র নির্বাচিত ওষুধমান পরীক্ষাগারের তালিকায় স্থান পেল। 

গোটা বিশ্বে মাত্র ৫৫টি ল্যাবরেটরিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তালিকায় স্থান দিয়েছে, যার মাঝে এখন এনসিএল অন্তর্ভুক্ত হলো। আজ সোমবার সংস্থাটি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 

এনসিএল জাতীয় ওষুধ প্রশাসন মহাপরিচালকের (ডিজিডিএ) অধীনে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। ডিজিডিএ'র নেতৃত্বে ২০১৬ সালে মান উন্নয়নে আগ্রহী অংশীদার বা সিআইপি'দের নিয়ে একটি জোট গঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখানে সরাসরি কারিগরি সহায়তা দেয়। 

সিআইপি'র অধীনে দেশের উন্নয়ন সহযোগীরা সরাসরি ডিজিডিএ'কে গবেষণাগারের মান উন্নয়নে সহায়তা দেয় এবং কঠোর মান নিয়ন্ত্রণ নীতিমালা গঠনে সহায়তা করে।

জাতীয় ওষুধ মান নিয়ন্ত্রণ গবেষণাগারের উন্নয়ন সহযোগীরা হলো; ইউনাইটেড স্টেটস কনভেনশন প্রমোটিং কোয়ালিটি অব মেডিসিনস প্রোগ্রাম (ইউএসপি-পিকিউএম), ইউএসএইড, বিশ্ব ব্যাংক, ইউকে-এইড এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  

দেশে উৎপাদিত ওষুধের সঠিক মান নিশ্চিতের মাধ্যমে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ে তা আরও কঠিন কাজ। আন্তঃসীমান্ত চলাচল, বিশ্ব বাণিজ্যের সঙ্গে যুক্ত অর্থনীতি ইত্যাদি নানা কারণে এখন এক দেশ থেকে অন্য দেশে সহজেই নানা রকম রোগব্যাধি ও মহামারি ছড়িয়ে পড়তে পারে। চলমান করোনাভাইরাসের বিশ্ব মহামারি এর উৎকৃষ্ট উদাহরণ। 

বিশ্বস্বাস্থ্য সংস্থা তার প্রতিষ্ঠার পর থেকেই বিশ্বমানের ওষুধ উৎপাদনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। পাশাপাশি সংস্থাটি বাংলাদেশ সরকারকে ওষুধ মান নিয়ন্ত্রণ এনং সেই অনুসারে উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে, সংবাদ বিজ্ঞপ্তিতে। এর মাধ্যমে সার্বজনীন একটি স্বাস্থ্য সুরক্ষা কাঠামো প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব বলেও সেখানে জানানো হয়েছে।  
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / বিশ্ব স্বাস্থ্য সংস্থা / জাতীয় ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বন্ধ ৪৪ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রস্তাব প্রধানমন্ত্রীর, সস্তায় ঋণ ও গ্যাসের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা
  • ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • শিগগিরই আবাসিক কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ ও আজারবাইজান
  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net