Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
এবার কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে: প্রধানমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
05 October, 2021, 12:20 am
Last modified: 05 October, 2021, 02:21 am

Related News

  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • সার সংকটের তীব্র ধাক্কা: বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা বিশ্বজুড়ে
  • উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সরকারি সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বৈশ্বিক সংঘাতে কার্গো বিমান ভাড়া প্রায় দ্বিগুণ, কৃষিপণ্য রপ্তানিতে বড় ধাক্কা
  • পহেলা বৈশাখে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’, ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকেরা পাবেন বছরে ২,৫০০ টাকা

এবার কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে: প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী বলেন, “আমরা যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করছি, তার যে অঞ্চলে যে ফসলটা ভালো হবে, সে ফসলকে প্রক্রিয়াজাত করার প্রতি গুরুত্ব দেওয়া হবে। আমরা যদি বেশি প্রক্রিয়াজাত করতে পারি, তাহলে বৈদেশিক মুদ্রাও বেশি উপার্জন করতে পারব।”
টিবিএস রিপোর্ট 
05 October, 2021, 12:20 am
Last modified: 05 October, 2021, 02:21 am
ছবি: পিআইডি

দেশের কৃষিপণ্য রপ্তানিতে সরকার বেশি গুরুত্ব দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সোমবার (৪ অক্টোবর) বিকাল ৪টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সংবাদ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে আইসিটি ডিভাইস রপ্তানি। সেই সঙ্গে কৃষিপণ্য, খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করা। এভাবে একটার পর একটা করলে বাংলাদেশে আর কোনও আর্থিক সমস্যা থাকবে না।

শেখ হাসিনা বলেন, আমরা বিশেষ করে কৃষিজাত পণ্য রপ্তানির দিকে নজর দিচ্ছি। তার জন্য প্রথমেই দরকার ফসল ক্ষেত থেকে তোলার পর তা সংরক্ষণ করা এবং কার্গোতে তুলে দেয়া। তার জন্য কার্গো ভিলেজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, "আমরা জমি থেকে ফসলটা তুলে তা কীভাবে রাখব এবং কার্গোতে তুলে দিব, সেদিকে নজর দেওয়া হচ্ছে। আমাদের একটি কার্গো ভিলেজ করতে হবে। যেখানে বিভিন্ন চেম্বার থাকবে। সেখানে কোন ফসলটা কোন তাপমাত্রায় ভাল থাকে, তা ঠিক করার মতো ব্যবস্থা থাকবে।"

কার্গো ভিলেজের বিষয়ে তিনি বলেন, সেখানে বিভিন্ন চেম্বার থাকবে। কোন ফসল-কোন তরকারিটা হবে, কোনটা কত ডিগ্রি তাপমাত্রায় ভালো থাকে—এগুলোর কিন্তু আন্তর্জাতিক গবেষণার ফলাফল আছে।

তিনি আরও বলেন, আমি নিজে নেদারল্যান্ডসে দেখেছি, আমাদের দেশেও এটা করবো। ক্ষেত থেকে কার্গোতে নিয়ে আসার জন্য সেই ধরনের যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে হবে। এখন আমরা কার্গো ফ্লাইট ভাড়া নিয়ে বিদেশে পণ্য পাঠাই, কিন্তু আমাদের নিজস্ব কয়েকটি কার্গো বিমান দরকার।

প্রধানমন্ত্রী বলেন, "আমরা যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করছি,  তার যে অঞ্চলে যে ফসলটা ভালো হবে, সে ফসলকে প্রক্রিয়াজাত করার প্রতি গুরুত্ব দেওয়া হবে।  আমরা যদি বেশি প্রক্রিয়াজাত করতে পারি, তাহলে বৈদেশিক মুদ্রাও বেশি উপার্জন করতে পারব।" 

আইসিটি ও ডিজিটাল ডিভাইস এবং কৃষিপণ্য রপ্তানি বাংলাদেশের অর্থনীতিকে কাঙ্ক্ষিত সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে স্বনির্ভর জাতি গঠনে অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

ক্ষেত থেকে ফসল সংগ্রহের পর সঠিকভাবে মোড়কজাত করে সরাসরি এয়ার কার্গোতে রপ্তানি করলে অপচয় কমবে, সেজন্য তিনি বাংলাদেশ বিমানকে নিজস্ব কার্গো সক্ষমতা তৈরির নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী।  

দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ এনিয়ে নিজস্ব গবেষণা চালিয়ে যাচ্ছে এবং একইসাথে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির চেষ্টা চলছে।  

উল্লেখ্য, ২০২১ অর্থবছরে প্রথমবারের মতো কৃষিপণ্য রপ্তানি শত কোটি ডলারে পৌঁছায়।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / কৃষিপণ্য রপ্তানি / কৃষি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • সার সংকটের তীব্র ধাক্কা: বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা বিশ্বজুড়ে
  • উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সরকারি সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বৈশ্বিক সংঘাতে কার্গো বিমান ভাড়া প্রায় দ্বিগুণ, কৃষিপণ্য রপ্তানিতে বড় ধাক্কা
  • পহেলা বৈশাখে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’, ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকেরা পাবেন বছরে ২,৫০০ টাকা

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net