Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
এবার আইসিইউ না পেয়ে অন্তঃসত্ত্বার করুণ মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2020, 11:20 am
Last modified: 11 June, 2020, 11:43 am

Related News

  • সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর অভিভাবককে ৫ লাখ টাকা দেওয়ার আদেশ
  • সড়ক দুর্ঘটনার পর সন্তানের জন্ম দিয়েই মারা গেলেন অন্তঃসত্ত্বা মা, বাঁচেননি বাবা-বোনও
  • উচ্চ মৃত্যু ঝুঁকিতে রয়েছেন দেশের কোভিড আক্রান্ত গর্ভবতী নারীরা

এবার আইসিইউ না পেয়ে অন্তঃসত্ত্বার করুণ মৃত্যু

একাধিক হাসপাতালে যোগাযোগ করা হলে সবাই আইসিইউতে শয্যা খালি নেই বলে জানান। করোনা সন্দেহে কোনো হাসপাতাল তাকে ভর্তি নিতে রাজি হয়নি। পাশাপাশি চমেক হাসপাতাল চিকিৎসকরা শ্বাসকষ্ট অবস্থায় রোগীর অস্ত্রোপচার করে বাচ্চার প্রসব করাতে রাজি হয়নি। পরে শ্বাস নিতে না পেরে রাত ৪টার দিকে ঐ নারীর মৃত্যু হয়।
টিবিএস রিপোর্ট
11 June, 2020, 11:20 am
Last modified: 11 June, 2020, 11:43 am
প্রতীকী ছবিটি সংগৃহীত।

চট্টগ্রামে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শয্যা না পেয়ে এবার এক অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ করেছে পরিবার। মুক্তা আকতার (৩০) নামে ওই অন্তঃসত্ত্বা নারী মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল করোনা ইউনিটে মারা গেছেন।

ওইদিন সকালে তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আইসিইউ শয্যা খালি না থাকায় মুক্তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরে চমেক হাসপাতালে নেওয়া হলেও শয্যার অভাবে মুক্তাকে আইসিইউতে রাখা সম্ভব হয়নি।

মুক্তার ভাই সোলাইমান রনি বলেন, আমার বোন ১০ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট অনুভব করলে আমরা তাকে বেসরকারি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিই। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষ চিকিৎসকরা জানান, আমার বোনের আইসিইউ সুবিধা লাগবে। নয়তো রোগীকে বাঁচানো সম্ভব না। কিন্তু মা ও শিশু হাসপাতালে আইসিইউ শয্যা খালি নেই উল্লেখ চিকিৎসকরা অন্য জায়গায় নিয়ে যেতে বলেন। এরপর আমার বোনকে চমেক হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানেও আইসিইউতে শয্যা মেলেনি।

তিনি আরও বলেন, পরে বেসরকারি ম্যাক্স হাসপাতাল, পার্কভিউ হাসপাতাল, ন্যাশনাল হাসপাতালসহ একাধিক হাসপাতালে যোগাযোগ করা হলে সবাই আইসিইউতে শয্যা খালি নেই বলে জানান। করোনা সন্দেহে কোনো হাসপাতাল আমার বোনকে ভর্তি নিতে রাজি হয়নি। পাশাপাশি চমেক হাসপাতাল চিকিৎসকরা শ্বাসকষ্ট অবস্থায় রোগীর অস্ত্রোপচার করে বাচ্চার প্রসব করাতে রাজী হয়নি। পরে শ্বাস নিতে না পেরে রাত ৪টার দিকে আমার বোনের মৃত্যু হয়। বুধবার দুপুর ১১টার দিকে ফৌজদারহাটে শ্বশুরবাড়িতে তাকে দাফন করা হয়।

চমেক হাসপাতাল গাইনি বিভাগের একজন চিকিৎসক জানান, ঘটনা শুনে মনে হচ্ছে ওই নারীর চিকিৎসায় অবহেলা ছিলো না। শারীরিক অবস্থা স্থিতিশীল না হলে অস্ত্রোপচার করানো সম্ভব হয় না। তাই হয়তো চিকিৎসকরা ঝুঁকি নেননি। অস্থিতিশীল অবস্থায় অস্ত্রোপচার করাতে গিয়ে রোগী মারা গেলে স্বজনরা ডাক্তারের দোষ দিতো।

এই বিষয়ে জানতে চাইলে চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, আইসিইউ সুবিধা না পাওয়াতে ওই নারী হয়তো মারা গেছেন। কিন্ত আইসিইউতে সবসময় মুমূর্ষু রোগী রাখা হয়। ফলে কাউকে বের করে অন্য রোগী দেওয়া সম্ভবও হয় না। কারণ আইসিইউতে সবার অবস্থা খারাপ থাকে। সুস্থ অথবা মারা না গেলে আইসিইউতে শয্যা পাওয়া মুশকিল।

এর আগে মঙ্গলবার তিন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে গাড়িতেই মারা গেছে নগরের বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ছগির। করোনা সন্দেহে তাকে কোনো হাসপাতাল ভর্তি নেয়নি।

Related Topics

টপ নিউজ

অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর অভিভাবককে ৫ লাখ টাকা দেওয়ার আদেশ
  • সড়ক দুর্ঘটনার পর সন্তানের জন্ম দিয়েই মারা গেলেন অন্তঃসত্ত্বা মা, বাঁচেননি বাবা-বোনও
  • উচ্চ মৃত্যু ঝুঁকিতে রয়েছেন দেশের কোভিড আক্রান্ত গর্ভবতী নারীরা

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net