Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
একদিনে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু, রেকর্ড আক্রান্ত ৩,১৭১ জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 June, 2020, 02:25 pm
Last modified: 09 June, 2020, 04:06 pm

Related News

  • হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১১৭৪
  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮

একদিনে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু, রেকর্ড আক্রান্ত ৩,১৭১ জন

মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭০ হাজার। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫ জনে। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৯৭৫ জনে দাঁড়াল।
টিবিএস রিপোর্ট
09 June, 2020, 02:25 pm
Last modified: 09 June, 2020, 04:06 pm

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৯৭৫ জনে দাঁড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ হাজার ১৭১ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫ জনে। 

মঙ্গলবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১২ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ২৮ জন, চট্টগ্রামে ১১, সিলেটে ২, রাজশাহীতে ২, ও রংপুর বিভাগে ২ জন মারা গেছেন।

মৃত ৪৫ জনের বয়স:

১১ থেকে ২০ বছর বয়সী: ২ জন।
২১ থেকে ৩০ বছর বয়সী: ২ জন।
৩১ থেকে ৪০ বছর বয়সী: ৫ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সী: ৩ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী: ১৫ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সী: ১০ জন।
৭১ থেকে ৮০ বছর বয়সী: ৮ জন।

শতকরা হার বিবেচনায় এখন পর্যন্ত দেশে যতজন মারা গেছেন তাদের মধ্যে ৭৭ শতাংশ পুরুষ ও ২৩ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ৬৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের ৫৫টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৭৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট আক্রান্ত: ৭১ হাজার ৬৭৫ জন।
মারা গেছেন: ৯৭৫ জন।
মোট সুস্থ: ১৫ হাজার ৩৩৬ জন।
মোট নমুনা পরীক্ষা: ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি

আজ ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, কোভিড-১৯ চিকিৎসার জন্য অক্সিজেন একটি গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু অনেকেই অক্সিজেন সিলিন্ডার কিনে বাড়িতে মজুদ করছেন। অক্সিজেন থেরাপি একটি জটিল প্রক্রিয়া। কি পরিমাণে কতটুকু অক্সিজেন নিতে হবে তা একজন চিকিৎসক ঠিক করে দেন এবং একজন টেকনোলজিস্ট সঠিক নিয়ম মেনে এই থেরাপি দিতে পারেন। বাড়িতে অদক্ষ উপায়ে থেরাপি নিলে আপনার ক্ষতি হতে পারে।

এছাড়াও মজুদ করে রাখলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে অক্সিজেনের। তাই ব্যক্তিগতভাবে অক্সিজেন সিলিন্ডার কিনে বাড়িতে মজুদ করার ব্যাপারে নিষেধ করেন ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৭১ লাখ ২১ হাজার ৭০০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ গেছে ৪ লাখ ৬ হাজার ৬১৬ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ১ লাখ ১১ হাজার ৭ জন।
  • যুক্তরাজ্য: ৪০ হাজার ৬৮০ জন।
  • ব্রাজিল: ৩৭ হাজার ১৩৪ জন।
  • ইতালি: ৩৩ হাজার ৯৬৪ জন।
  • ফ্রান্স: ২৯ হাজার ২১২ জন।
  • স্পেন: ২৭ হাজার ১৩৬ জন।
  • মেক্সিকো: ১৪ হাজার ৫৩ জন।
  • বেলজিয়াম: ৯ হাজার ৬০৬ জন।
  • জার্মানি: ৮ হাজার ৭২৭ জন।
  • ইরান: ৮ হাজার ৩৫১ জন।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / কোভিড-১৯ / নিয়মিত অনলাইন ব্রিফিং / স্বাস্থ্য অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১১৭৪
  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net