Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা

বাংলাদেশ

নজরুল ইসলাম রাজু, রংপুর
10 November, 2020, 05:05 pm
Last modified: 10 November, 2020, 05:10 pm

Related News

  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ
  • দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির আভাস; পাহাড়ে ভূমিধসের শঙ্কা
  • বৃষ্টি, কালবৈশাখী, ঘূর্ণিঝড়, লঘুচাপ: মে মাসে কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা

উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা

অন্যান্য বছরের তুলনায় এ বছর যেমন বৃষ্টির পরিমাণ বেশি ছিল, তেমনই শীতের তাপমাত্রাও বেশি হবে আশঙ্কা আবহাওয়া অফিসের।
নজরুল ইসলাম রাজু, রংপুর
10 November, 2020, 05:05 pm
Last modified: 10 November, 2020, 05:10 pm
নেমে এসেছে শীত ও কুয়াশা। ছবি: টিবিএস

চলতি মাসের শুরু থেকেই উত্তরাঞ্চলের আট জেলায় শীতের তীব্রতা বেড়ে চলছে। গরম গরম কাপড় বিক্রি শুরু করছেন দোকানীরা। রাতে বাতাস বইছে, তাই কাঁথা-কম্বল ব্যবহার করছেন মানুষ। সকালে অনেক শীত পড়ছে বলে জানান আবহাওয়াবিদ। বেশি শীত পড়ছে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায়।

এ বছর শীত জেঁকে বসার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। চলতি বছর বৃষ্টির দাপটের পর আসছে হাড়কাঁপানো শীতের দাপট। অন্যান্য বছরের তুলনায় এ বছর যেমন বৃষ্টির পরিমাণ বেশি ছিল, তেমনই শীতের তাপমাত্রাও বেশি হবে আশঙ্কা আবহাওয়া অফিসের।

সহকারী আবহাওয়াবিদ মো: মোস্তাফিজার রহমান জানান, রংপুর বিভাগে তাপমাত্রা প্রতিদিন কমতে শুরু করছে। উত্তরাঞ্চলের পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে উঠা-নামা করছে। ধারণা করা হচ্ছে, আগামী দুয়েকদিনে এটি ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

ছবি: টিবিএস

সোমবার দিবাগত রাত থেকেই শীতের তীব্রতা একটু বেশি টের পাওয়া যাচ্ছে ওই অঞ্চলে। পঞ্চগড়ের তেঁতুলিয়া ও দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা উপজেলার আবহাওয়া অফিস জানিয়েছেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং ডিমলা উপজেলায় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া  কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রংপুরে ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুয়েকদিনে তাপমাত্রা আরও নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়ার জহিরুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে শীত বেড়েই চলছে।রাতে ঠাণ্ডা ও দিনে গরম লাগছে। তবে অনেক বেশি  শীত এসে পড়েছে। রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো যায় না।

ছবি: টিবিএস

নগরীর মুন্সিপাড়া এলাকার আমিরুল ইসলাম জানান, প্রতিদিন শীত বাড়ছে। এ কারণে রাতে গরম কাপড় বের হতে হচ্ছে। আবার দিনে গরম, রাতে ঠাণ্ডা লাগছে।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, রংপুরসহ উত্তরাঞ্চলে এবার আগাম শীত শুরু হয়েছে। তবে শীতের সময় যেকোনো ভাইরাসজনিত রোগ বাড়তে পারে। এর জন্য সবাইকে সর্তক থাকার আহ্বান জানান তিনি।

'আগামীতে শীত বেশি হলে করোনাভাইরাসের প্রভাব বৃদ্ধি পাবে। যার ফলে হৃদরোগী, ডায়াবেটিক রোগী, বয়ষ্ক ও শিশুরা বেশি আক্রান্ত হতে পারে,' বলেন ওই সিভিল সার্জন।

Related Topics

টপ নিউজ

শীত / উত্তরবঙ্গ / রংপুর / আবহাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ
  • দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির আভাস; পাহাড়ে ভূমিধসের শঙ্কা
  • বৃষ্টি, কালবৈশাখী, ঘূর্ণিঝড়, লঘুচাপ: মে মাসে কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net