Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ইউরোপ থেকে আসা যাত্রীদের ফেরত পাঠানো হবে

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
16 March, 2020, 01:35 pm
Last modified: 16 March, 2020, 05:30 pm

Related News

  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় ১৯ জুলাইয়ের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি: প্রতিমন্ত্রী মিল্লাত
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ

ইউরোপ থেকে আসা যাত্রীদের ফেরত পাঠানো হবে

সংবাদ সম্মেলনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান, করোনা বিস্তার রোধে ইউরোপের সকল দেশ থেকে আসা যাত্রীদের আগামী দুই সপ্তাহ বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। তাদের সবাইকে যে ফ্লাইটে তারা এসেছেন সেটাতেই ফেরত পাঠানো হবে।
টিবিএস ডেস্ক
16 March, 2020, 01:35 pm
Last modified: 16 March, 2020, 05:30 pm

ইউরোপ থেকে আসা সকল যাত্রীকে তারা যে দেশ থেকে এসেছেন সেখানেই ফেরত পাঠাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশের প্রধান বিমানবন্দরটির পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান। 

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ইউরোপের সকল বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে 'নোটাম' নোটিশ পাঠাব। এতে তারা সতর্ক হবেন এবং কোন ট্রানজিট রূট ব্যবহার করে যাতে কেউ বাংলাদেশে না আসতে পারে; সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে পারবেন।

'এর পাশাপাশি আমাদের ইমিগ্রেশন কর্মকর্তারাও যাত্রীদের যাত্রাপথের সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা করে দেখবেন। এসব পরীক্ষায় যারা ইউরোপ থেকে আসছেন বলে প্রমাণিত হবে; তাদের সবাইকে যে ফ্লাইটে তারা এসেছেন সেটাতেই ফেরত পাঠানো হবে।'

এসময় তিনি আরও জানান, আজ সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে ৪৪ জন যাত্রী এসেছেন। এদের মাঝে ৩৪ জন চীনা এবং বাকি ১০ জন বাংলাদেশি। তবে তাদের সকলের কাছেই করোনা ভাইরাস নেই এমন স্বাস্থ্য সনদপত্র ছিল। 

'বিমানবন্দরে করা পরীক্ষাতেও তাদের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এরপরও এদের সকলকে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়' বলে জানান বিমানবন্দর পরিচালক।    

এর আগে গত ১৪ মার্চ সরকার যুক্তরাজ্যব্যতীত ইউরোপের অন্য সকল দেশ থেকে আগত যাত্রীদের 'অন অ্যারাইভ্যাল ভিসা' আগামী দুই সপ্তাহের জন্য বাতিল করে। এসময় পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন এসব দেশ থেকে আসা সকল ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন। 

Related Topics

টপ নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / পরিচালক / ইউরোপ / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় ১৯ জুলাইয়ের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি: প্রতিমন্ত্রী মিল্লাত
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net