Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ইঅরেঞ্জের বিরুদ্ধে সিআইডির ২৩২ কোটি টাকার মানি লন্ডারিং মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 October, 2021, 05:15 pm
Last modified: 04 October, 2021, 05:33 pm

Related News

  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে জিমেইল ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২
  • সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান

ইঅরেঞ্জের বিরুদ্ধে সিআইডির ২৩২ কোটি টাকার মানি লন্ডারিং মামলা

অভিযুক্ত কর্মকর্তারা ই-কমার্সের ছদ্মবেশে গ্রাহকদের কাছ থেকে পেমেন্টের নামে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করতেন।
টিবিএস রিপোর্ট
04 October, 2021, 05:15 pm
Last modified: 04 October, 2021, 05:33 pm

বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইঅরেঞ্জের বিরুদ্ধে আজ সোমবার (৪ অক্টোবর) ২৩২ কোটি ৪৩ লাখ টাকার মানি লন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলার নথিতে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তারা ই-কমার্সের ছদ্মবেশে গ্রাহকদের কাছ থেকে পেমেন্টের নামে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করতেন।

এই অপরাধ বাস্তবায়নের জন্য তারা ইঅরেঞ্জ ডটশপ ছাড়াও ব্যবহার করতেন নিজেদের অন্যান্য সংগঠন – রেড অরেঞ্জ ইন্টারন্যাশনাল, অরেঞ্জ বাংলাদেশ লিমিটেড এবং অল জোন।

এই মামলায় অভিযুক্তরা হলেন- ইঅরেঞ্জের প্রাক্তন মালিক সোনিয়া মেহজাবিন, বর্তমান মালিক বিথি আক্তার, চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. আমান উল্লাহ চৌধুরী, উপদেষ্টা মো. মাসুকুর রহমান, অরেঞ্জ বাংলাদেশ লিমিটেডের পরিচালক শেখ সোহেল রানা এবং আরো পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত ব্যক্তি।

সিআইডির সংগঠিত অপরাধ শাখার বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান-সহ কোম্পানিটির সঙ্গে সংশ্লিষ্ট তিনজন বর্তমানে কারাগারে রয়েছেন।

এর আগে ঢাকার একটি আদালত ইঅরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান এবং সিওও আমান উল্লাহসহ পাঁচজনের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ইঅরেঞ্জ গ্রাহকরা কোম্পানিটির বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করেছে।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরও ১৩ লাখ টাকা ভ্যাট এড়ানোর দায়ে কোম্পানিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

গত ৮ জুন ভ্যাট গোয়েন্দারা ইঅরেঞ্জের গুলশান অফিসে তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি জব্দ করেন। পরবর্তীতে ওইসব নথি বিশ্লেষণের মাধ্যমে সংস্থাটি ভ্যাট ফাঁকির প্রমাণ পায়।

এদিকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ইঅরেঞ্জ এবং অন্য তিনটি ই-কমার্স কোম্পানির সদস্যপদ বাতিল করেছে। ই-ক্যাবের কারণ দর্শানোর চিঠিতে যথাযথ ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হওয়ায় তাদের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বনানী পুলিশ স্টেশনের বরখাস্ত হওয়া পরিদর্শক (তদন্ত) সোহেল রানার বোন সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান এবং কোম্পানির আরেক মালিক সোহেলের কথিত স্ত্রী নাজনীন নাহার বীথি। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গ্রাহকদের কেনা পণ্য ডেলিভারি না দিয়েই অগ্রিম গৃহীত ১,১০০ কোটি টাকা আত্মসাতের।

কোম্পানিটির ২০ জুলাই পর্যন্ত ব্যাংক উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, সিটি ব্যাংকে ইঅরেঞ্জের একটি ব্যাংক একাউন্টে ৬২০ কোটি ৬৭ লাখ টাকা ডিপোজিট করা হয় এবং পরে আবার ৬৬৩ কোটি টাকার কিছু বেশি মোটরসাইকেল ভেন্ডরদেরকে ট্রান্সফার করা হয়।

ওই একাউন্টে এখন ২২ লাখ টাকার মতো ডিপোজিট রয়েছে। 

Related Topics

টপ নিউজ

ই-অরেঞ্জ / অর্থ আত্মসাৎ / সিআইডি / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে জিমেইল ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২
  • সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net