Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
আট বছরের শিশুর নামে শ্রম আদালতে মামলা

বাংলাদেশ

বুলবুল হাবিব, রাজশাহী
22 September, 2020, 08:30 pm
Last modified: 22 September, 2020, 08:35 pm

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

আট বছরের শিশুর নামে শ্রম আদালতে মামলা

'১১ বছরের আগে কোনো শিশুর নামে মামলা হওয়ার কোনো আইন নেই।'
বুলবুল হাবিব, রাজশাহী
22 September, 2020, 08:30 pm
Last modified: 22 September, 2020, 08:35 pm
ছবিটি প্রতীকী

রাজশাহীর শ্রম আদালতে আট বছরের শিশুর নামে মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ মার্চ মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক।

রাজশাহীর নওহাটা বাজারে দোকান খোলার অপরাধে একইসঙ্গে ছেলে ও বাবার নামে ওই মামলা হয়েছে। বর্তমানে শিশু ও শিশুটির বাবা আদালতে হাজির হয়ে জামিনে রয়েছেন।

শিশুটির নাম জোবায়ের। বাবা জনাব আলী। রাজশাহীর পবার নওহাটা বাজারে 'জে বার্মিজ সুজ' নামে একটি জুতার দোকান রয়েছে তাদের।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ মার্চ সন্ধ্যায় 'জে বার্মিজ সুজ' দোকানের মালিক জনাব আলীর কাছে রাজশাহীর শ্রম আদালতের দুটি সমন আসে। সেখানে বাবা-ছেলের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৩০৭ ধারার অপরাধ করার অভিযোগ আনা হয়।

পরে আইনজীবীর মাধ্যমে জনাব আলী জানতে পারেন, যেকোনো এক শুক্রবারে তার দোকান খোলা ছিল, সেই অপরাধেই হয়েছে মামলা। আর দোকানের সাইনবোর্ডে ছেলের ছবি ও নাম থাকায় তাকেও আসামি করা হয়েছে।

জনাব আলী বলেন, 'দোকান খোলার অপরাধে মামলা হলে আমার নামে হবে। কারণ, অপরাধ আমার। আমি স্বীকার করছি। শিশুটির নামে কেন এই মামলা হবে?'

মার্কেটের অন্যান্য ব্যবসায়ী ও দোকান মালিকদের অভিযোগ, মাঠ পর্যায়ে না গিয়েই এমন ভুল রিপোর্ট তৈরি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক। নওহাটা বাজারেও ৯৩০টি দোকানের মধ্যে ২০ থেকে ২৫টির নামে মামলা হয়েছে। তারা এসে বলেন, টাকা না দিলে মামলা হবে!

এদিকে শ্রম আদালতের আইনজীবী এস আলম জানান, যেহেতু শিশু জোবায়ের দোকানের মালিক বা পরিচালক- কোনোটিই নয়, তাই শুধু সাইনবোর্ডে ছবি ও নাম থাকায় তার বিরুদ্ধে মামলা হতেই পারে না।

এ ব্যাপার কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহীর উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান ভুইয়া জানান, এটি সংশ্লিষ্ট পরিদর্শকের ভুল। তাই শিশুটির মামলা প্রত্যাহরের বিষয়ে তারা আন্তরিক।

তিনি বলেন, 'শিশুটির পরিবার যদি আমাদের সঙ্গে যোগাযোগ করত, তাহলে এ ধরনের ঘটনা ঘটত না। কিংবা ঘটার পরও যদি যোগাযোগ করত, তাহলে আরজি পরিবর্তন করে শিশুটির নাম বাদ দেওয়া যেত। এখন আমরা আরজি থেকে শিশুটির নাম বাদ দিয়ে দেব।'

এদিকে, রাজশাহীর জজ কোর্টের আইনজীবী দিল সেতারা বলেন, '১১ বছরের আগে কোনো শিশুর নামে মামলা হওয়ার কোনো আইন নেই। শ্রম আইন অনুযায়ীও ১১ বছরের নিচে কোনো শিশু অপরাধ করলে তার নামে মামলা হওয়ার সুযোগ নেয়। সেখানে এই মামলা হওয়াটা কোনোভাবেই ঠিক হয়নি।'

তিনি প্রশ্ন তোলেন, 'এখন যদি আরজি থেকে শিশুটির নাম বাদও দেওয়া হয়, তবু তার ওপর যে ক্রিমিনাল অফেন্স চাপিয়ে দেওয়া হলো, তার দায় কে নেবে? তাকে তো বড় হওয়ার পর নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হবে।'

Related Topics

টপ নিউজ

শিশুর বিরুদ্ধে মামলা / কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর / রাজশাহী / আইন-আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net