Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
আফিম, গাছের ছাল, কাটাযুক্ত গাছ: যেসব ভেষজ ওষুধ সত্যিই কার্যকরী!

ফিচার

টিবিএস ডেস্ক
27 May, 2022, 04:10 pm
Last modified: 27 May, 2022, 04:33 pm

Related News

  • কেন আফগান আফিমের দাম চড়া এখন বিশ্ববাজারে
  • দুশো বছরের এক আশ্চর্য দোকান, যেখানে মেলে দুষ্প্রাপ্য ওষুধও, একসময় মিলত বাঘের দুধ!
  • পাতা, ফল, ছাল-বাকল: ‘প্রকৃতির ফার্মেসি’ নিমের যতো গুণ  
  • আফিমসহ সব ধরনের মাদক চাষে নিষেধাজ্ঞা তালেবানের
  • আফিম যুদ্ধে পরাজয়ের পর ১০০ বছর অপমানে ধুঁকেছে চীন, হারিয়েছে হংকং

আফিম, গাছের ছাল, কাটাযুক্ত গাছ: যেসব ভেষজ ওষুধ সত্যিই কার্যকরী!

প্রায় ৪০০০ বছর আগে প্রাচীন সুমের ও মিশরে উইলো গাছের ছাল থেকে ওষুধ তৈরি হতো। উইলো গাছের ছালে রয়েছে স্যালিসিন নামক যৌগ। পরবর্তীতে এই যৌগই অ্যাসপিরিন আবিষ্কারের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।
টিবিএস ডেস্ক
27 May, 2022, 04:10 pm
Last modified: 27 May, 2022, 04:33 pm
হথর্ন (কাটাযুক্ত গাছ) গাছের ফুল। ছবি: ডয়েচে ভেলে

হাজার হাজার বছর ধরে ভেষজ উদ্ভিদকে শরীরের রোগ সারানোর কাজে লাগিয়ে আসছে মানুষ। গাছগাছড়া থেকে ওষুধ তৈরির এ উপায়ের একটি খুব পরিচিত নামও আমরা জানি- হারবাল ওষুধ। যদিও প্রায়ই ভেষজ পদ্ধতিকে অবৈজ্ঞানিক হিসেবে গণ্য করা হয়, কিন্তু আধুনিক ঔষধপত্রের তিন ভাগের এক ভাগই এসেছে গাছপালা, মাইক্রোঅর্গানিজম ও পশুপাখির মতো প্রাকৃতিক উৎস থেকে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা গ্যাল্বুলিমিমা বেলগ্রাভিনা গাছের ছাল থেকে সংগৃহীত এক প্রকার রাসায়নিকে 'সাইকোট্রপিক ইফেক্ট' খুঁজে পেয়েছেন, যা হতাশা ও উদ্বিগ্নতা দূর করতে সাহায্য করবে। 

কিন্তু শুধুমাত্র পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে এই গাছটি পাওয়া যায়। স্থানীয় আদিবাসীরা বহু বছর ধরেই এটিকে জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে ব্যবহার করছে।

স্ক্রিপস রিসার্চের একজন গবেষক, রায়ান শেনভি বলেন, "এ থেকে বোঝা যায় প্রথাগত অনেক ওষুধ আছে যা নিয়ে আমাদের গবেষণা করতে হবে।"

কিন্তু ভেষজ উদ্ভিদ থেকে আর কী কী ওষুধ পাওয়া যায়?

আফিম

আফগানিস্তানে আফিমের চাষ। ছবি: ডয়েচে ভেলে

ব্যথানাশক হিসেবে ৪০০০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত একটি অতি পরিচিত গাছ হলো আফিম গাছ। মরফিন ও কোডেইনের মতো ড্রাগও আফিম গাছ থেকে নির্যাস নিয়ে তৈরি এবং মানুষের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর এগুলোর শক্তিশালী প্রভাব রয়েছে।

ভেলভেট বিন, পারকিনসন'স রোগ

প্রায় ৩০০০ বছর যাবত ভারতীয় আয়ুর্বেদিন ও চীনা চিকিৎসাবিদ্যায়  ভেলভেট বিন (মুকুনা প্রুরিয়েনস) ব্যবহৃত হচ্ছে। প্রাচীন নানা লেখা থেকে জানা যায়, রোগীদের কাঁপুনি দূর করতে এই ভেলভেট বীনের নির্যাস থেকে ওষুধ তৈরি করা হতো। আধুনিককালে আমরা এই সমস্যাটিকে পারকিনসন'স ডিজিজ বলে জানি।

ভেলভেট বিন। ছবি: সংগৃহীত

আধুনিক গবেষণা থেকে বেরিয়ে এসেছে যে, ভেলভেট বিনে 'লেভোডোপা' নামক একটি যৌগ থাকে যা বর্তমানে পারকিনসন'স রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। মানুষের মস্তিষ্কের যে অংশ মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ করে, সেই অংশের ডোপামিন সিগনাল বাড়িয়ে দিয়ে কাঁপুনি থামাতে সাহায্য করে লেভোডোপা।

লেভোডোপার আধুনিক ব্যবহার শুরু হয় ২০ শতকে, যখন পোলিশ বায়োকেমিস্ট ক্যাসিমির ফাংক এই যৌগিক পদার্থটির সংশ্লেষ করেন। কয়েক দশক পরে, ষাটের দশকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে লেভোডোপা কাপুনি রোগীদের চিকিৎসায় ব্যবহার করা সম্ভব।

হথর্ন বা কাটাযুক্ত গাছ, হৃদরোগের চিকিৎসা

ভবিষ্যতে কার্ডিওভাসকুলার (হৃদ ও রক্তধমনী সংক্রান্ত) রোগের চিকিৎসায় ব্যবহার হতে পারে এই কাটাগাছ বিশেষ। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, হথর্ন (ক্রেটিগ এসপিপি) বা কাটাগাছ রক্তচাপ কমাতে এবং কার্ডিওভাসকুলার রোগের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে। হথর্ন গাছের ফলে বায়োফ্লেভোনয়েডস ও প্রোঅ্যান্থসায়ানাইডিনস এর মতো যৌগ থাকে, যার মধ্যে পাওয়া যায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট।

হথর্ন গাছের ফল। ছবি: ডয়েচে ভেলে

প্রথম শতকে হথর্ন গাছের এই গুণ সম্পর্কে প্রথম জানিয়েছিলেন গ্রিক চিকিৎসক ডায়োস্কোরাইডস এবং সপ্তম শতকে প্রাচীন চীনা চিকিৎসাবিদ্যায়  এটির কথা উল্লেখ করেন ট্যাং-বেন-কাও।

তবে হথর্ন গাছের নির্যাস চাইলেই যেকোনো সময় ব্যবহার করার উপযুক্ত নয়। কিভাবে এই গাছকে চিকিৎসাবিজ্ঞানে কাজে লাগানো নিরাপদ, তা নিয়ে আরো গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

প্যাসিফিক ইউ গাছের ছাল, ক্যান্সার রোগ

ইউরোপীয় পুরাণে ইউ গাছের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যদিও এ গাছের বেশিরভাগ অংশই বিষাক্ত এবং এর সাথে জীবন-মৃত্যু দুটিই যুক্ত। কিন্তু উত্তর আমেরিকায় ইউ গাছের একটি বিশেষ প্রজাতি পাওয়া যায়, যার নাম হলো টাক্সাস ব্রেভিফোলিয়া; আর এই গাছের মধ্যে রয়েছে অত্যন্ত উপকারী উপাদান।

প্যাসিফিক ইউ গাছ। ছবি: ডয়েচে ভেলে

ষাটের দশকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন, এই গাছের ছালে টাক্সেল নামক যৌগ রয়েছে। এসব টাক্সেলের একটির নাম হলো প্যাসিটাক্সেল যা ক্যান্সার প্রতিরোধের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। প্যাসিটাক্সেল ক্যান্সার কোষগুলোর বিভাজন প্রতিরোধ করে যাতে শরীরে রোগটি আর না ছড়ায়।

উইলো গাছের ছাল

উইলো গাছের ছাল একটি অতি পরিচিত প্রাচীন ওষুধ। প্রায় ৪০০০ বছর আগে প্রাচীন সুমের ও মিশরে এই গাছের ছাল থেকে ওষুধ তৈরি হতো।

উইলো গাছের ছালে রয়েছে স্যালিসিন নামক যৌগ। পরবর্তীতে এই যৌগই অ্যাসপিরিন আবিষ্কারের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। আর অ্যাসপিরিন যে বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি ওষুধ তা কে না জানে! 

উইলো গাছের ছাল। ছবি: সংগৃহীত

ব্যথা দূর করা, জ্বর কমানো ও স্ট্রোক প্রতিরোধে কাজ করে অ্যাসপিরিন। ১৯১৮ সালে ফ্লু মহামারিকালে উচ্চ তাপমাত্রাজনিত অসুস্থতায় এই ওষুধটি ব্যাপক হারে ব্যবহার শুরু হয়।

সূত্র: ডয়েচে ভেলে       
 

Related Topics

টপ নিউজ

ভেষজ উদ্ভিদ / ভেষজ ওষুধ / কাটাযুক্ত গাছ / আফিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • কেন আফগান আফিমের দাম চড়া এখন বিশ্ববাজারে
  • দুশো বছরের এক আশ্চর্য দোকান, যেখানে মেলে দুষ্প্রাপ্য ওষুধও, একসময় মিলত বাঘের দুধ!
  • পাতা, ফল, ছাল-বাকল: ‘প্রকৃতির ফার্মেসি’ নিমের যতো গুণ  
  • আফিমসহ সব ধরনের মাদক চাষে নিষেধাজ্ঞা তালেবানের
  • আফিম যুদ্ধে পরাজয়ের পর ১০০ বছর অপমানে ধুঁকেছে চীন, হারিয়েছে হংকং

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net