Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
অষ্টাদশ শতকের কাবা শরিফের দুর্লভ ছবি নিলামে

অফবিট

টিবিএস ডেস্ক
08 May, 2021, 05:00 pm
Last modified: 08 May, 2021, 05:19 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

অষ্টাদশ শতকের কাবা শরিফের দুর্লভ ছবি নিলামে

নিলামে এই ছবিটির আনুমানিক মূল্য ধরা হচ্ছে ১২ হাজার থেকে ১৮ হাজার পাউন্ড (১৬,৭০০- ২৫,০০০ ডলারের সমমূল্য)।  
টিবিএস ডেস্ক
08 May, 2021, 05:00 pm
Last modified: 08 May, 2021, 05:19 pm

মধ্যপ্রাচ্যের বিরল কিছু ঐতিহাসিক ছবি নিলামে তুলছে নিউ ইয়র্কের বিখ্যাত সোথেবি'স হাউজ। অনলাইনে সোথেবির ভ্রমণ, মানচিত্র এবং প্রাকৃতিক ইতিহাস শ্রেণিতে এসব ছবির নিলাম অনুষ্ঠিত হবে। ছবিগুলোর মধ্যে ১৭৯১ সালে প্যানারোমিক এঙ্গেলে তোলা পবিত্র কাবা শরীফের একটি ছবিও রয়েছে। 

৪৩০ বাই ৮৬৫ মি মি এ বাঁধাইকৃত ছবিটিই সে সময়ের সবচেয়ে বড় ছবি; পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা আরাফাতের পাহাড়ে এসে সমবেত হচ্ছেন -এটিই সে ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে।       

১৭৯১ সালে ইস্তাম্বুলের পেরায় সংঘটিত হওয়া অগ্নিকাণ্ড থেকে মাত্র কয়েকটি কপি ছবি উদ্ধার করা সম্ভব হয়েছিল। এরপর দীর্ঘদিন এগুলো অপ্রয়োজনীয়, অকেজো হিসেবে বিবেচিত হয়ে আসছিল। আজকের দিনে নিলামে এই বিশেষ ছবিটির আনুমানিক মূল্য ধরা হচ্ছে ১২ হাজার থেকে ১৮ হাজার পাউন্ড (১৬,৭০০- ২৫,০০০ ডলারের সমমূল্য)।       

১৮শ শতকের প্রখ্যাত তুর্কি কূটনীতিক ইগনেস ডি মুরা'দজা ডি'অহসন এর তত্ত্বাবধানে ছিল ছবিটি।   

এর বাইরেও সোথেবিতে মক্কা ও মদিনার বিভিন্ন চিত্র নিলামে তোলা হচ্ছে, যা চলবে এ মাসের ১৩ তারিখ পর্যন্ত। 

এ বিরল নিলামে আরও তোলা হবে ফরাসি লেখক এবং আলোকচিত্রী ম্যাক্সিম ডু ক্যাম্পের একটি ফটো বই; এতে মিশরের ১১২টি, জেরুজালেমের ৬টি এবং বালবাকের ৭টি চিত্র রয়েছে।

এই আলোকচিত্রী ১৮৪৯ সালের নভেম্বরে, ২৭ বছর বয়সে মিশর ভ্রমণ করেন। তাকে সঙ্গ দেন ঔপন্যাসিক বন্ধু গুস্তাভ ফ্লবার্ট। উভয়েই সে সময় মধ্যপ্রাচ্য অনুসন্ধানে নেমে পড়েন।

এই ভ্রমণের সময়, ডু ক্যাম্প প্রায় ৬০টি স্মৃতিস্তম্ভ এবং দর্শনীয় স্থানের ২০০ এর অধিক ছবি তোলেন। এর মধ্যে ১২৫টি ছবি প্রকাশের জন্য নির্বাচন করা হয়। নিলামে তোলা বইটিই প্রথম ফরাসী বই যেটির সম্পূর্ণ অংশ ছবি দিয়ে সাজানো হয়েছে।  

আরব বিশ্বের প্রতিনিধিত্বকারী আরেকটি এলবামে রয়েছে ১৪৪টি ফটোগ্রাফ; সেসব ছবিতে ১৯০৭ ও ১৯০৮ সালের কায়রোর বিভিন্ন স্মৃতি খুঁজে পাবে দর্শকেরা।   

সেখানে আছে স্যার এলডন গর্স্ট (মিশরে ব্রিটিশ কনসাল জেনারেল, ১৯০৭-১১) এবং  কায়রোতে অবস্থানকালে উইনস্টন চার্চিলের ছবি; রয়েছে কিসওয়াহ অনুষ্ঠান এবং মোস্তফা কামাল পাশার শেষকৃত্য অনুষ্ঠানেরও ছবি।

এছাড়া এ অনলাইন নিলামে সৌদি আরব, ফিলিস্তিন এবং আরব অঞ্চলের অন্যান্য দেশগুলোর বিভিন্ন পরিবেশনাও উপস্থাপন করা হচ্ছে।  
 
  • সূত্র-আরব নিউজ 

Related Topics

টপ নিউজ

নিলাম / দুর্লভ ছবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net