Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পাথরে বিপন্ন প্রাণ ও পরিবেশ

ফিচার

সিলেট প্রতিনিধি
16 February, 2020, 06:10 pm
Last modified: 16 February, 2020, 07:30 pm

Related News

  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

পাথরে বিপন্ন প্রাণ ও পরিবেশ

সিলেটের বিভিন্ন কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন চলছেই। কোম্পানীগঞ্জের তুলনায় জাফলংয়ের চিত্র আরও ভয়াবহ। ২০১৭ সালের ২৩ জানুয়ারি থেকে ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত নিহত হয়েছেন ৭৬ জন পাথর শ্রমিক।
সিলেট প্রতিনিধি
16 February, 2020, 06:10 pm
Last modified: 16 February, 2020, 07:30 pm

১৩৭ দশমিক ৫০ একর আয়তনের শাহ আরেফিন টিলা। বাইরে থেকে ঠিকঠাক থাকলেও টিলার ভেতরে গেলে দেখা যাবে এর করুণ অবস্থা। পুরো টিলা খুঁড়ে তৈরি করা হয়েছে অসংখ্য গর্তের। গহীন একেকটা গর্ত। মনে হয় অসংখ্য পুকুর খুঁড়ে রেখেছে কেউ। পাথর উত্তোলনের জন্য ধ্বংস করা হয়েছে বিশাল এই টিলা।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নে সরকারি খাস খতিয়ানের লালচে, বাদামি ও আঠালো মাটির এ টিলার নিচে রয়েছে বড় বড় পাথর খণ্ড। এসব পাথর উত্তোলন করতেই ধ্বংস করা হয়েছে টিলাটি।

সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি এই টিলার গর্ত থেকে রুবেল মিয়া নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে ২০ জানুয়ারি একই এলাকা থেকে আরেক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর হিসাব মতে ২০১৭ সালের ২৩ জানুয়ারি থেকে ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ৭৬ জন পাথর শ্রমিক নিহত এবং ২১ জন আহত হয়েছেন।
 
এ তো গেল শাহ আরেফিন টিলার চিত্র। সিলেটের গোয়ানঘাট উপজেলার জাফলংয়ের চিত্র আরও ভয়াবহ। প্রকৃতি কন্যা হিসেবে পরিচিত জাফলং ছিল সিলেটের অন্যতম পর্যটন সমৃদ্ধ স্থান। তবে অপরিকিল্পিত ও অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে জাফলং হারিয়েছে নিজের সৌন্দর্য। পাথর উত্তোলনের ধূলো-শব্দ আর ধ্বংসলীলার কারণে জাফলং এখন পর্যকদের হাহাকারের নাম।

ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ২০১২ সালে জাফলংয়ের পিয়াইন নদীসহ ১৫ কিলোমিটার এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়। 

পরিবেশের বিপর্যয় ঠেকাতে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, বিছনাকান্দি ও লোভছড়া- এই পাঁচ কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর আগে ২০১৪ সালে বেলা’র দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে সিলেটের পাথর কোয়ারিগুলোতে সব ধরনের যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেন উচ্চ আদালত।

অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন কোয়ারিতে অভিযান চালাচ্ছে প্রশাসন। সর্বশেষ ৪ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির কালাইরাগ এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনে ব্যবহৃত আট কোটি টাকার যন্ত্র ধ্বংস করে প্রশাসন। বাঁধ কেটে পানিতে ডুবিয়ে দেওয়া হয় ২১টি কোয়ারি। গত ১৫ দিনে ধ্বংস করা হয়েছে অন্তত ১৫ কোটি টাকার যন্ত্রপাতি। তবু থামানো যাচ্ছে না বেপরোয়া পাথর ব্যবসায়ীদের। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় রাজনৈতিক নেতারাই নিয়ন্ত্রণ করেন পাথর কোয়ারিগুলো। তাদের মদদেই পাথর ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা অমান্য পাথর উত্তোলন করে।

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য বলেন, ‘‘পাথর উত্তোলন একেবারে বন্ধ করতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। পাথর উত্তোলনে এই এলাকায় যে বিশাল সিন্ডিকেট গড়ে ওঠেছে তা কেবল প্রশাসন অভিযান চালিয়ে বন্ধ করতে পারবে না।’’

খোঁজ নিয়ে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি ও শাহ আরেফিন টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের নেতৃত্বে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম মিয়া।

অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে পরিবেশ ধ্বংসের অভিযোগে ২০১৭ সালে শামীমসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর। অভিযুক্তদের প্রায় সকলেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ও স্থানীয়ভাবে প্রভাবশালী। তবে মামলা দায়ের হলেও তাদের গ্রেপ্তার হতে হয়নি। প্রকাশ্যেই রয়েছেন এলাকায়। 

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম মিয়া বলেন, ‘‘আমি আগে পাথর ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। জনপ্রতিনিধি হওয়ার পর এসবের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘‘রাজনৈতিক প্রশ্রয়ের কারণেই পাথর ব্যবসায়ীদের ঠেকানো যাচ্ছে না। পাথর লুটপাটের ক্ষেত্রে আওয়ামী লীগ-বিএনপির একটি বিরল ঐক্য রয়েছে। আওয়ামী লীগ ৭০ শতাংশ ও বিএনপি ৩০ ভাগ পায়। ভাগ-বাটোয়ারা করে নেওয়ায় এ নিয়ে তাদের বিরোধ দেখা যায় না।’’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কীম বলেন, প্রশাসনের প্রশ্রয়ে দুর্বৃত্তরা বেপরোয়া হয়ে উঠেছে। ফলে এখন কিছু উদ্যোগ নেওয়া হলেও তাদের দমন করা যাচ্ছে না। এ ছাড়া রাজনৈতিক প্রশ্রয় তো রয়েছেই। 

সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম বলেন, পরিবেশের সুরক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। আমাদের সাম্প্রতিক কর্মকাণ্ডেই তার প্রমাণ পাবেন। জাফলংয়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। গোয়াইনঘাটের পাথর ব্যবসায়ীদের আমরা পর্যটন খাতে বিনিয়োগে উদ্বুদ্ধ করছি। তাতে পাথর শ্রমিকদেরও কর্মসংস্থানের সৃষ্টি হবে।
 

Related Topics

টপ নিউজ

সিলেট / পাথর কোয়ারি / পরিবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net