Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ছবির গল্প: উড়োজাহাজে আঁকা শিল্পের মহিমা

ফিচার

টিবিএস ডেস্ক
08 January, 2021, 03:20 pm
Last modified: 08 January, 2021, 03:32 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

ছবির গল্প: উড়োজাহাজে আঁকা শিল্পের মহিমা

‘আমাদের ট্রাক আর্ট উপস্থাপনার সঙ্গে দুনিয়া এখন সুপরিচিত; এবার এই এয়ারক্র্যাফটের মাধ্যমে আকাশে ওড়ে বেড়াবে আমাদের রঙগুলো।’
টিবিএস ডেস্ক
08 January, 2021, 03:20 pm
Last modified: 08 January, 2021, 03:32 pm
রঙে রঙিন এয়ারক্র্যাফট। ছবি: রয়টার্স

পাকিস্তানের বিখ্যাত ট্রাক চিত্রকর্ম এবার আকাশে মেলবে ডানা। দেশটির এক ফ্লাইং একাডেমির একটি দুই আসনবিশিষ্ট চেসনা এয়ারক্র্যাফটে রাঙানো হয়েছে বর্ণিল অঙ্কনে।

রঙ-উজ্জ্বল ও বিস্তীর্ণ মোটিফের কারণে পাকিস্তানি ট্রাক চিত্রকর্মের সুখ্যাতি রয়েছে। দেশ-বিদেশে, বিশেষত পশ্চিমা শহরগুলো এই চিত্রকর্মের প্রচুর মিনিয়েচারের দেখা মেলে আর্ট শপ ও এক্সিবিশন গ্যালারিতে।

'দুনিয়াকে আমরা দেখাতে চাই, পাকিস্তান শুধু ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) ও সন্ত্রাসবাদী ঘটনার দেশ নয়, বরং এ দেশ বহু বৈচিত্র্য ও সম্ভাবনায়ও ভরপুর,' রয়টার্সকে বলেন বিমান চালনা প্রশিক্ষণ সংস্থা স্কাই উইংসের চিফ অপারেটিং অফিসার ইমরান আসলাম খান।

এয়ারক্র্যাফটির সামনে দাঁড়িয়ে রয়েছেন স্কাই উইংসের চিফ অপারেটিং অফিসার ইমরান আসলাম খান। ছবি: রয়টার্স

নিজ দেশের পর্যটন খাতের প্রচারণার স্বার্থে অন্য এয়ারক্র্যাফটও একই রকম রাঙানোর পরিকল্পনা রয়েছে তার।

এ ধরনের চিত্রকর্ম সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সেরা সাংস্কৃতিক বিজ্ঞাপনগুলোর অন্যতম হয়ে উঠেছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, লোকজ থিমের সংমিশ্রণে গড়া ট্রাক আর্টকে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে নারী শিক্ষা প্রচারণায় ব্যবহার করছে ইউনেস্কো।

৩০ ডিসেম্বর ২০২০; পাকিস্তানের করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চেসনা এয়ারক্র্যাফটিতে রঙ করছেন এক শিল্পী। ছবি: রয়টার্স

'আমাদের ট্রাক আর্ট উপস্থাপনার সঙ্গে দুনিয়া এখন সুপরিচিত; এবার এই এয়ারক্র্যাফটের মাধ্যমে আকাশে ওড়ে বেড়াবে আমাদের রঙগুলো। এ নিয়ে আমরা সত্যি রোমাঞ্চিত,' বলেন এয়ারক্র্যাফটিকে রাঙিয়ে তোলা চিত্রশিল্পী হায়দার আলী।

৪০ বছর বয়সী হায়দার শৈশবেই রঙ করার এই পাঠ নিয়েছেন তার বাবার কাছ থেকে। এখন তিনি দেশটির শীর্ষ ট্রাক আর্টিস্টদের অন্যতম।

ভবিষ্যতে কোনো এয়ারবাস কিংবা বোয়িং এয়ারক্র্যাফটেও ট্রাক আর্ট করার আশা রাখেন হায়দার।

রঙ করছেন মূল শিল্পী হায়দার আলী। ছবি: রয়টার্স
এয়ারক্র্যাফটির পাশে এক টেকনিশিয়ান। ছবি: রয়টার্স
  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / চিত্রকলা / উড়োজাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net