Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ক্লান্ত হয়ে বনের পাশে বিশ্রাম নিল সেই হাতির পাল

ফিচার

টিবিএস ডেস্ক
09 June, 2021, 11:30 am
Last modified: 09 June, 2021, 11:36 am

Related News

  • হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • রাঙামাটিতে গভীর রাতে মাটি চাপা দেওয়া হাতির মাংস চুরির চেষ্টা
  • রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের

ক্লান্ত হয়ে বনের পাশে বিশ্রাম নিল সেই হাতির পাল

গত ১৫ মাসে হাতির পালটি প্রায় ৫০০ কিলোমিটার পাড়ি দিয়েছে। 
টিবিএস ডেস্ক
09 June, 2021, 11:30 am
Last modified: 09 June, 2021, 11:36 am

সম্প্রতি খ্যাতির তালিকায় নাম লেখানো চীনের সেই হাতির পালকে দীর্ঘ হাঁটা শেষে ক্লান্ত হয়ে বনের পাশে বিশ্রাম নিতে দেখা গেছে।

প্রচণ্ড বৃষ্টির তোড়ে চলার গতি কমে এলে জিয়াং জনপদের একটি গ্রামের কাছে এদের বিশ্রাম নিতে দেখা যায়। 

১৫টি বন্য এশীয় হাতির এ দলটিতে পূর্ণ বয়স্ক হাতি ছাড়াও ৩টি বাচ্চা হাতি আছে। ইউনান ফরেস্ট ফায়ারফাইটিং ব্রিগেডের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানান, একটি পুরুষ হাতি দলছুট হয়ে ঘুড়ে বেড়াচ্ছে এবং বর্তমানে এই পালের অন্য সবার থেকে  প্রায় ৪ কিলোমিটার দূরে রয়েছে।

গত ১৫ মাসে হাতির পালটি প্রায় ৫০০ কিলোমিটার পাড়ি দিয়েছে।  

যাত্রাপথে হাতিগুলো বন-জঙ্গল পাড়ি দিয়েছে, ঝিড়িপথ অতিক্রম করেছে, ঘুরে বেড়িয়েছে গ্রাম থেকে শহরে, অনেক গ্রামের ফসলের জমিও নষ্ট করেছে। ফলে কর্তৃপক্ষ হাতির পালটির ওপর নিবিড়ভাবে নজর রাখছে।

হাতির পালকে নিরাপদ রাখতে, তাদের চলাচলের সময় মনুষ্য পথঘাট বন্ধ রাখতে এবং পালটিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ১৪টি ড্রোন এবং প্রায় ৫০০ মানুষ মোতায়েন করেছে।  

তবে হাতিগুলোর গতিরোধ করা যাচ্ছে না কোনোভাবেই। এর আগে তাদের ফিরিয়ে নেবার সকল প্রচেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। 

এই হাতির পাল লাখ লাখ ডলার মূল্যের ফসলের ক্ষতি করেছে, শুঁড়ের মাধ্যমে মানুষের দরজা-জানালা গুঁড়িয়ে দিয়েছে। চীনের অন্যতম ঘনসতিপূর্ণ অঞ্চল কুনমিংয়েও এসে ঢুকেছে তারা।   

ইতিমধ্যে বেশ কিছু বাড়ি-ঘর খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ, জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশনাও দেয়া হয়েছে। 

ঠিক কখন বা কেন হাতির পালটি তাদের আবাসস্থল ছেড়ে এভাবে ঘুরে বেড়াতে শুরু করে তা স্পষ্ট নয়। তবে চীনা সংবাদমাধ্যমের মতে, হাতিগুলো এক বছর আগে চীনের মিয়ানমার ও লাওসের সীমান্তবর্তী একটি সংরক্ষিত বন ছেড়ে উত্তরমুখী যাত্রা শুরু করে। 

ইতিমধ্যে বিশ্বজুড়ে মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে তারা। 

কারো ধারণা, দলটির অনভিজ্ঞ নেতা এই পশুপালকে হয়ত বিপথে ঠেলে নিয়ে গেছে, আবার কোন কোন প্রাণি বিশেষজ্ঞের মতে, হাতিগুলো নতুন আবাসের সন্ধান করছে। 

এশিয়ান হাতি বর্তমানে একটি বিপন্ন প্রজাতি; চীনে এই বিপন্ন প্রজাতির মাত্র ৩০০টি প্রাণি অবশিষ্ট রয়েছে যার মধ্যে বেশিরভাগেরই বাস মূলত ইউনান প্রদেশের দক্ষিণে। 

বিজ্ঞানীরা বলছেন এখন পর্যন্ত এটিই বন্য হাতিদের আবাসস্থল ছেড়ে সবচেয়ে দূরে আসার ঘটনা।

  • সূত্র- বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

হাতি / এশিয়ান হাতি / চীনা হাতির পাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • রাঙামাটিতে গভীর রাতে মাটি চাপা দেওয়া হাতির মাংস চুরির চেষ্টা
  • রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net