Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
রোহিঙ্গা শিবির থেকে ৪১ এনজিও প্রত্যাহার করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

টপ নিউজ

ইউএনবি রিপোর্ট
31 August, 2019, 06:25 pm
Last modified: 31 August, 2019, 06:33 pm

Related News

  • রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
  • গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে প্রচারণা, ৪০০ এনজিও নিয়ে কর্মশালা
  • পুলিশ কমিশন ও এনজিও বিষয়ে আইন নিয়ে তড়িঘড়ি না করার আহ্বান বিএনপির
  • কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি, নাকফুল, বদনা নিয়ে গেল এনজিওকর্মীরা
  • প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে দ্য আর্থশট প্রাইজ-২০২৫ জিতল ‘ফ্রেন্ডশিপ’

রোহিঙ্গা শিবির থেকে ৪১ এনজিও প্রত্যাহার করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা শিবিরে কাজ করা এনজিওগুলোর বিরুদ্ধে যদি শর্ত লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে...
ইউএনবি রিপোর্ট
31 August, 2019, 06:25 pm
Last modified: 31 August, 2019, 06:33 pm

রোহিঙ্গা শিবির থেকে ৪১ এনজিওকে প্রত্যাহার: পররাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা শিবিরে অপকর্মে লিপ্ত থাকায় তালিকা করে ৪১ এনজিওকে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি জানান, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পর ১৩৯টি এনজিও রোহিঙ্গা শিবিরে কার্যক্রম শুরু করেছিল।

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিটি করপোরেশনের কর্মকর্তা এবং সিলেট জেলা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আরও অনেক এনজিও অপকর্ম করছে জানিয়ে ড. মোমেন সতর্ক বলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিভিন্ন দেশি ও বিদেশি এনজিও নানাভাবে তদবির করছে ব্যবস্থা না নেওয়ার জন্য।

সরকারের এনজিও বিষয়ক ব্যুরো রোহিঙ্গা শিবিরে বিতরণের জন্য ধারালো নিড়ানি তৈরির অভিযোগে ‘মুক্তি কক্সবাজার’ নামে একটি এনজিও’র ছয়টি প্রকল্প সাময়িকভাবে স্থগিত করেছে। বুধবার এনজিও বিষয়ক ব্যুরোর এসাইনমেন্ট অফিসার সিরাজুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে প্রকল্পগুলো সাময়িকভাবে বন্ধ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সর্বশেষ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের অবহিত করার পর সংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা শিবিরে কাজ করা এনজিওগুলোর বিরুদ্ধে যদি শর্ত লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

ড. মোমেন শুক্রবার সিলেটে জাতীয় শোক দিবসের এক সভা শেষে সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে না যেতে নানাভাবে ইন্ধন দেওয়া এনজিও ও ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। ‘বিভিন্ন এনজিও ইন্ধন দিচ্ছে বলে আমাদের কাছে খবর আছে। বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। যারা রোহিঙ্গাদের এসব কাজে সহযোগিতা করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে, শাস্তি নিশ্চিত করা হবে।’

বাংলাদেশে বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ৭ লাখ ৩০ হাজারের বেশি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলোর বর্বর অভিযান থেকে জীবন বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করেন।

এ মুসলিম সংখ্যালঘু জাতিগোষ্ঠীটির বিরুদ্ধে চালানো অভিযানে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি।

Related Topics

বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্প / এনজিও / রোহিঙ্গা সংকট / রোহিঙ্গা শিবির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
  • গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে প্রচারণা, ৪০০ এনজিও নিয়ে কর্মশালা
  • পুলিশ কমিশন ও এনজিও বিষয়ে আইন নিয়ে তড়িঘড়ি না করার আহ্বান বিএনপির
  • কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি, নাকফুল, বদনা নিয়ে গেল এনজিওকর্মীরা
  • প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে দ্য আর্থশট প্রাইজ-২০২৫ জিতল ‘ফ্রেন্ডশিপ’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net