Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
কুরুচিপূর্ণ লোকদের থেকে আপনাদের মেয়েদের রক্ষা করবেনঃ সায়মার বাবা

টপ নিউজ

অনলাইন ডেস্ক
07 July, 2019, 08:00 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনিতে গুরুতর আহত ১, গ্রেপ্তার ১
  • শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার

কুরুচিপূর্ণ লোকদের থেকে আপনাদের মেয়েদের রক্ষা করবেনঃ সায়মার বাবা

স্কুল ছাত্রী সায়মাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত হারুনুর রশিদকে কুমিল্লা থেকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে কান্নাভেজা কন্ঠে এ অনুরোধ জানান সায়মার বাবা পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা আব্দুস সালাম।
অনলাইন ডেস্ক
07 July, 2019, 08:00 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

ধর্ষণের পর হত্যার শিকার ওয়ারীর সাত বছরের বছরের শিশু সামিয়া আফরিন সায়মার বাবা নিজের মেয়েকে হারিয়ে অসহায় কন্ঠে দেশবাসীকে আর্জি জানিয়েছেন, যাদের মেয়ে আছে তারা যেন কুরুচিপূর্ণ আর পশুসুলভ আচরণসম্পন্ন লোকদের থেকে নিজেদের মেয়েদের রক্ষা করেন। 

স্কুল ছাত্রী সায়মাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত হারুনুর রশিদকে কুমিল্লা থেকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে কান্নাভেজা কন্ঠে এ অনুরোধ জানান সায়মার বাবা পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা আব্দুস সালাম।

তিনি বলেন, “দেশবাসীর জন্য আমি বলবো, আপনাদের যাদের মেয়ে আছে, আপনাদের যাদের সন্তান আছে, এরকম কুরুচিপূর্ণ, এরকম পশুত্বসুলভ আচরণসম্পন্ন লোকজন থেকে কিভাবে সন্তানদের দূরে দূরে রাখা যায় এটা আপনারা ভেবে দেখবেন। তাদেরকে রক্ষা করার চেষ্টা করবেন।”

ঘটনার সময়ের বর্ণনা দিয়ে তিনি বলেন, “আমি পারি নাই আমার মেয়েকে রক্ষা করতে। আমার মেয়ে আমার ওয়াইফের কাছে বলে গেছে, দশ মিনিটের জন্য আমি আট তলার বাচ্চাটার সাথে খেলাধুলা করে তোমাকে এসে পড়াগুলি দেবো। কিন্তু দশ মিনিট পার হয়ে গেলো, আমি নামাজ পড়ে আসলাম, পাইলাম না। সাড়ে ৬ টা থেকে সাড়ে ৭ টার মধ্যের আমার এই ফুটফুটে মেয়েটাকে যেভাবে হত্যা করা হলো...” বলেই কান্নায় ভেঙে পড়েন সায়মার বাবা। 

“আজকে পর্যন্ত আমার ওয়াইফ একটু পানিও মুখে দেয় নাই। ঘরে গেলে তার কাপর-চোপড়, ছবি এগুলার দিকে তাকালে দাঁড়াতে পারি না, বসতে পারি না।” 

ঘটনা যেনো ধামাচাপা না পড়ে সেজন্য সাংবাদিকদের এই বিষয়ে লেখালেখি চালিয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি।

রোববার সকালে সায়মাকে ধর্ষণ ও খুনের দায়ে অভিযুক্ত আসামী হারুনুর রশিদকে (২৭) কুমিল্লা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সায়মাকে হত্যার ঘটনা ঘটার পরই পালিয়ে যান এই আসামী। 

হারুনুর রশিদকে গ্রেপ্তারের পর রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের সত্যতা স্বীকার করেছে।” 

শুক্রবার সন্ধ্যায় ওয়ারীর একটি বাড়ির আটতলার একটি নির্মাণাধীন ফ্ল্যাট থেকে সায়মার মৃতদেহ উদ্ধার করা হয়। একই বাড়ির ষষ্ঠ তলায় নিজের পরিবারের সাথে থাকতেন এই স্কুলছাত্রী।  

তার মৃত্যুর পর শনিবার মরহেদের ফরেনসিক পরীক্ষার পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ গণমাধ্যমকে জানান, হত্যার আগে ধর্ষণ করা হয় এই শিশুটিকে। 
 
Related Topics

বাংলাদেশ

ধর্ষণ / ওয়ারী ধর্ষণ-হত্যা / শিশু ধর্ষণ / অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনিতে গুরুতর আহত ১, গ্রেপ্তার ১
  • শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net