Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
আগামী বছর ডেঙ্গুমুক্ত নগরী গড়তে অঙ্গীকারাবদ্ধ ঢাকা দক্ষিণের মেয়র

টপ নিউজ

বাসস রিপোর্ট
18 September, 2019, 07:40 pm
Last modified: 19 September, 2019, 12:48 am

Related News

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • কর্মকর্তাদের গাড়িতে ৩০%, বর্জ্যবাহী গাড়িতে ২০% জ্বালানি কম বরাদ্দের নির্দেশ দক্ষিণ সিটির
  • ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব: ইশরাক হোসেন
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

আগামী বছর ডেঙ্গুমুক্ত নগরী গড়তে অঙ্গীকারাবদ্ধ ঢাকা দক্ষিণের মেয়র

“আগামী বছর যাতে আমরা আমাদের নাগরিকদের ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে পারি সে চেষ্টা নেওয়া হচ্ছে।”
বাসস রিপোর্ট
18 September, 2019, 07:40 pm
Last modified: 19 September, 2019, 12:48 am

আগামী বছর নগরবাসীকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে পদক্ষেপ নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)।

ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বুধবার নগর ভবনে সাংবাদিকদের বলেন, “ভবিষ্যতে এই শহরে এবারের মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, আগামী বছর যাতে আমরা আমাদের নাগরিকদের ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে পারি সে চেষ্টা নেওয়া হচ্ছে।”

সিঙ্গাপুর সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন সাঈদ। তার সেখানকার অভিজ্ঞতা জানাতে নগর ভবনের ব্যাংক ফ্লোরে সংবাদ সম্মেলনের আয়োজন হয়। তিনি বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণের সব প্রচেষ্টা নেওয়া হচ্ছে। আমরা আগস্টে ঘোষণা দিয়েছিলাম, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। এখন সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ চলে।”

ডেঙ্গু আক্রান্তের হার যে একেবারে শূন্যের কোঠায় চলে এসেছে বিষয়টা এমন নয়, সেটা মেনেই তিনি বলেছেন, “ঢাকায় এর প্রকোপ উল্লেখযোগ্য হারে কমেছে। কিন্তু সারাদেশে এখনও রয়ে গেছে।”

তবে ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপও নিয়ন্ত্রিত বলে মনে করেন তিনি।

সাঈদ খোকন সাংবাদিকদের জানান, ডেঙ্গু ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, নির্মূল ও এর একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫ বছর মেয়াদী প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

কর্পোরেশনে বিদ্যমান জনবল কাঠামো সংশোধন করে ‘কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট’ নামে একটি বিভাগ তৈরি করা হবে। ওই বিভাগের মাধ্যম গৃহীত প্রকল্প ও কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যাবে।

সিঙ্গাপুর সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন। এভাবে দেশটির মিনিস্ট্রি অব এনভায়রনমেন্ট, মিনিস্ট্রি অব হেলথ এবং হেলথ ইন্সটিটিউটের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার বিষয়ে একমত হয়েছেন তারা। সমঝোতা স্মারকটি স্বাক্ষর হলেই সেটা হয়ে যাবে বলে আশা করছেন দক্ষিণের মেয়র।

ঢাকা দক্ষিণের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদসহ কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
 
Related Topics

বাংলাদেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণ / ডেঙ্গু-আক্রান্ত / ডেঙ্গু রোগ / ডেঙ্গু নির্মূল / ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন / ঢাকা দক্ষিণের মেয়র / মেয়র সাঈদ খোকন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • কর্মকর্তাদের গাড়িতে ৩০%, বর্জ্যবাহী গাড়িতে ২০% জ্বালানি কম বরাদ্দের নির্দেশ দক্ষিণ সিটির
  • ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব: ইশরাক হোসেন
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net