Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
উইকেটের দেখা নেই, মেয়ার্স-ব্ল্যাকউডে ওয়েস্ট ইন্ডিজের লিড

খেলা

টিবিএস রিপোর্ট
26 June, 2022, 12:55 am
Last modified: 26 June, 2022, 01:27 am

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

উইকেটের দেখা নেই, মেয়ার্স-ব্ল্যাকউডে ওয়েস্ট ইন্ডিজের লিড

মেয়ার্স-ব্ল্যাকউডের জুটি থেকে ইতোমধ্যে ১১৬ রান এসেছে। অপরাজিত থেকে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষ করেছেন তারা।
টিবিএস রিপোর্ট
26 June, 2022, 12:55 am
Last modified: 26 June, 2022, 01:27 am
জার্মেইন ব্ল্যাকউড ও কাইল মেয়ার্স। ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

কাইল মেয়ার্সকে ভালোভাবেই মনে আছে বাংলাদেশ ক্রিকেট দলের। গত বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে নিজের অভিষেক টেস্টে ২১০ রানের মহাকাব্যিক ইনিংস খেলে একাই বাংলাদেশকে হারিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই ব্যাটসম্যান। সেন্ট লুসিয়া টেস্টেও বাংলাদেশকে ভোগাচ্ছেন মেয়ার্স। দ্রুত চার উইকেট হারানোর চাপ সামলে জার্মেইন ব্ল্যাকউডের সঙ্গে দারুণ এক জুটি গড়ে তুলেছেন তিনি। 

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজকে পথ দেখিয়ে যাচ্ছেন মেয়ার্স-ব্ল্যাকউড। তাদের ব্যাটে ইতোমধ্যে লিড নিয়েছে ক্যারিবীয়রা। ৭২ ওভার শেষে ৪ উইকেটে ২৪৮ রান তুলে স্বাগতিকরা। 

ওয়েস্ট ইন্ডিজের লিড দাঁড়িয়েছে ১৪ রানের। মেয়ার্স-ব্ল্যাকউডের জুটি থেকে ইতোমধ্যে ১১৬ রান এসেছে। অপরাজিত থেকে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষ করেছেন তারা। মেয়ার্স তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৬০ রানে অপরাজিত আছেন। ৪০ রানে অপরাজিত আছেন ব্ল্যাকউড। তাদের সামনে বাংলাদেশের কোনো বোলারই সুবিধা করতে পারছেন না, তাই মিলছে না উইকেটও।

এর আগে বিনা উইকেট ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে আউট হন ৪৫ রান করা জন ক্যাম্পবেল। শরিফুল ইসলামের বলে উইকেটে পেছনে ক্যাচ তোলেন তিনি। দলীয় ১৩১ রানের মাথায় আউট ব্রাথওয়েটকে মিরাজ আউট করলে বিপাকে পড়ে ক্যারিবীয়রা।

পরের ওভারে তাণ্ডব চালান খালেদ আহমেদ। এক ওভারের মধ্যেই রেমন রেইফার ও এনক্রুমা বনারকে ফিরিয়ে দেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। ২ রানের মধ্যে ৩ উইকেট হারানো দলকে আলোর পথে ফেরান মেয়ার্স ও ব্ল্যাকউড। ওয়েস্ট ইন্ডিজের যাওয়ার ৪ উইকেটের ২টি নিয়েছেন খালেদ। একটি করে উইকেট পেয়েছেন শরিফুল ও মিরাজ। 

Related Topics

টপ নিউজ

কাইল মেয়ার্স / জার্মেইন ব্ল্যাকউড / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net