Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
সিলেটের ক্রিকেটারদের পরিবার ও বন্যার্তদের পাশে বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
19 June, 2022, 06:15 pm
Last modified: 19 June, 2022, 06:47 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

সিলেটের ক্রিকেটারদের পরিবার ও বন্যার্তদের পাশে বিসিবি

সুনামগঞ্জ ও সিলেটের ৪০ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে এই দুই জেলার প্রায় ৯০ ভাগ এলাকা। এমন সময়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টিবিএস রিপোর্ট
19 June, 2022, 06:15 pm
Last modified: 19 June, 2022, 06:47 pm
ছবি: টিবিএস

সিলেটে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ভারী বর্ষণ ও ভারত থেকে অব্যাহত পানি আসতে থাকায় সুনামগঞ্জ ও সিলেটের ৪০ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে এই দুই জেলার প্রায় ৯০ ভাগ এলাকা। এমন সময়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। রোববার মিরপুরে তিনি বলেন, 'সব সময় আমাদের চেষ্টা থাকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের পাশে থাকার। এবারও ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। আমাদের বোর্ড সভাপতি মহোদয় ইতোমধ্যে আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সেটা নিয়ে কাজ করছি।'

বিসিবির পরিচালক ও উইমেন উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল সিলেটের। ইতোমধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। নাদেলের মাধ্যমে আর্থিক সাহায্যের সঙ্গে সেখানে খাদ্যসামগ্রী পৌঁছে দেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির প্রধান নির্বাহী এ ব্যাপারে বলেন, 'ইতোমধ্যে আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক আছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে উনি যোগাযোগ করছেন কীভাবে আমরা অংশ নিতে পারি বা কীভাবে আমরা পাশে থাকতে পারি। সে ব্যাপারে আমরা কাজ করছি। শিগগিরই আমরা আশা করছি কিছু একটা আপনারা দেখতে পারবেন।'

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বন্যার্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে খবর শোনা গেছে। তবে বিসিবির প্রধান নির্বাহী জানালেন, এমন কোনো প্রস্তাব বিসিবিতে আসেনি। তবে সিলেটের ক্রিকেটারদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজাদের এবং সফরে যাওয়ার অপেক্ষায় থাকা নাসুম আহমেদের পরিবার নিয়ে পরিকল্পনা আছে বিসিবির।

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'আমাদের সিলেটের জাতীয় দলের কিছু খেলোয়াড় আছেন, যারা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের বলা হয়েছে। আমরা সেভাবে কাজ করছি। আমাদের সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের তাদের সঙ্গে যোগাযোগ আছে। আমরা চিন্তা ভাবনা করছি কীভাবে তাদের পাশে থাকা যায়।'

Related Topics

টপ নিউজ

বিসিবি / সিলেটের বন্যা / সাহায্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net