Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ব্রাথওয়েটকে সেঞ্চুরি করতে দিলেন না খালেদ

খেলা

টিবিএস রিপোর্ট
18 June, 2022, 12:30 am
Last modified: 18 June, 2022, 02:18 am

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • জয়ের আনন্দে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

ব্রাথওয়েটকে সেঞ্চুরি করতে দিলেন না খালেদ

বাংলাদেশের ঝুলিতে আরও কয়েকটি উইকেট থাকতে পারতো। কিন্তু সফরকারীরা প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও অনেক ভুল করায় তা হয়নি।
টিবিএস রিপোর্ট
18 June, 2022, 12:30 am
Last modified: 18 June, 2022, 02:18 am

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে দিয়ে সত্যিকারের টেস্ট খেলতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। যার নেতৃত্ব দিতে থাকেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। সেঞ্চুরির পথেই এগিয়ে যাচ্ছিলেন ডানহাতি এই ওপেনার। কিন্তু সেঞ্চুরি থেকে সামান্য দূরে থাকতে তাকে সাজঘর দেখিয়ে দিলেন বাংলাদেশের ডানহাতি পেসার খালেদ আহমেদ। 

খালেদের বলে এলবিডব্লউ হওয়ার আগে ৯৪ রান করেন ব্রাথওয়েট। ক্যারিবীয় অধিনায়কের ইনিংসটি ২৬৮ বলের, যেখানে আছে ৯টি চারের মার। ৯০ এর ঘরে গিয়ে আরও একবার হতাশ হতে হলো ১০টি সেঞ্চুরির মালিক ব্রাথওয়েটকে। এ নিয়ে পঞ্চমবারের মতো ৯০ এর ঘরে আউট হলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। 

ব্রাথওয়েটের বিদায়ে নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে গেছেন গত বছর চট্টগ্রামে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে একাই হারিয়ে দেওয়া কাইল মেয়ার্স। বাঁহাতি এই ব্যাটসম্যান ২ রানে ব্যাটিং করছেন। উইকেটে মানিয়ে নেওয়া জার্মেইন ব্ল্যাকউড ৪১ রানে ব্যাটিং করছেন। ৯৮ ওভার শেষে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২১৩ রান। প্রথম ইনিংসে ইতোমধ্যে ১১০ রানের লিড পেয়ে গেছে স্বাগতিকরা। 

এর আগে ২ উইকেট ৯৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এদিনও অনেকটা পথ পাড়ি দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ব্রাথওয়েট ও এনক্রুমা বনার। দলীয় ১৩৪ রানে গিয়ে এই জুটি ভাঙেন সাকিব। বাংলাদেশ অধিনায়কের দারুণ এক ডেলিভারিতে ব্যাট চালিয়ে ইনসাইড এজে বোল্ড হন ৩৩ রান করা বনার। 

ব্ল্যাকউডের সঙ্গে জুটি বেধে এগিয়ে যেতে থাকেন ব্রাথওয়েট। দলীয় ১৯৭ রানে ভাঙে এই জুটি। খালেদের লেংন্থ ডেলিভারি পিছিয়ে গিয়ে খেলার চেষ্টা করেন ব্রাথওয়েট। কিন্তু পুরোপুরি লাইন মিস করেন উইন্ডিজ অধিনায়ক। দুই দিন মিলিয়ে তিনবার জীবন পাওয়া ব্রাথওয়েটকে রাজ্যের হতাশা নিয়ে সাজঘরে ফিরতে হয়। 

বাংলাদেশের ঝুলিতে আরও কয়েকটি উইকেট থাকতে পারতো। কিন্তু সফরকারীরা প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও অনেক ভুল করায় তা হয়নি। বনার ১৪ রানে ব্যাটিং করার সময় এবাদত হোসেনের বলে পেছনে ক্যাচ দেন। কিন্তু ব্যাটে সামান্য ছুঁয়ে যাওয়ায় বাংলাদেশের কেউ বুঝতেই পারেননি।

খালেদের বলেও উইকেটের পেছনে ক্যাচ দেন বনার। কিন্তু এবারও ক্যাচটি নিতে পারেনি বাংলাদেশ। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান কিংবা প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত কেউই ক‍্যাচটি ধরার চেষ্টা করেননি। উল্টো চার হয়ে যায়।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / টেস্ট সিরিজ / খালেদ আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • জয়ের আনন্দে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net