Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
আইপিএল এখন ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও দামি!  

খেলা

টিবিএস ডেস্ক
15 June, 2022, 11:00 am
Last modified: 15 June, 2022, 11:12 am

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

আইপিএল এখন ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও দামি!  

সাম্প্রতিক নিলামের ফলে আইপিএল এর একটি ম্যাচের সম্প্রচার মূল্য দাঁড়িয়েছে ১৫.১ মিলিয়ন ডলার, যেখানে ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রতি ম্যাচের মূল্য ১১ মিলিয়ন ডলার।
টিবিএস ডেস্ক
15 June, 2022, 11:00 am
Last modified: 15 June, 2022, 11:12 am
আইপিএল ট্রফি। ছবি: সংগৃহীত

ভারতে সবচেয়ে বেশি দর্শক রয়েছে যে ক্রিকেট টুর্নামেন্টটির, তার নাম নিঃসন্দেহে ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল। দেশের ছেলে-বুড়ো থেকে শুরু করে সব বয়সের মানুষের কাছে এটি তুমুল জনপ্রিয়। এবার জনপ্রিয় এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্বের জন্য ধনকুবেরদের লড়াই এই প্রতিযোগিতাকে ইংলিশ প্রিমিয়ার লিগের চাইতেও দামি করে তুলেছে!

নিলামে হাড্ডাহাড্ডি লড়াই শেষে আইপিএল এর টেলিভিশন স্বত্ব জিতে নিয়েছে ওয়াল্ট ডিজনি কর্পোরেশন। অন্যদিকে, প্যারামাউন্ট গ্লোবাল লিমিটেড ও মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিস এর যৌথ উদ্যোগ, ভায়াকম১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড ৬.২ বিলিয়ন ডলারের বিনিময়ে টুর্নামেন্টের ডিজিটাল স্ট্রিমিং লাইসেন্স নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বিষয়টির সাথে সংশ্লিষ্টরা।

ভারতের বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট জানিয়েছে, সাম্প্রতিক নিলামের ফলে আইপিএল এর একটি ম্যাচের সম্প্রচার মূল্য দাঁড়িয়েছে ১৫.১ মিলিয়ন ডলার, যেখানে ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রতি ম্যাচের মূল্য ১১ মিলিয়ন ডলার। শুধু ইপিএল-ই নয়, যুক্তরাষ্ট্রের শীর্ষ বেজবল ও বাস্কেটবল লিগগুলোর ম্যাচপ্রতি মূল্যকেও পেছনে ফেলেছে আইপিএল। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের ম্যাচপ্রতি মূল্যের (১৭ মিলিয়ন ডলার) চেয়ে কিছুটা পিছিয়ে আছে ভারতের এই টুর্নামেন্ট।

চলতি বছরে আইপিএল এর দর্শকসংখ্যা ছিল ৬০ কোটি। ১৪০ কোটি লোকের বাজারে সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধিতে আইপিএল প্রধান প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এর আগে ২০১৭ সালের নিলামের তুলনায় এবার তিন গুণ বেশি দামে বিক্রি হয়েছে আইপিএল এর সম্প্রচার স্বত্ব।

কাউন্টারপয়েন্ট রিসার্চ এর কনসালটেন্সি শাখার গবেষণা পরিচালক তরুণ পাঠকের মতে, "মিডিয়া কোম্পানিগুলো আইপিএলকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে দেখছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছ থেকে এটি সর্বোচ্চ সাড়া পাচ্ছে। মূলকথা হলো, কোম্পানিগুলো আসলে ভারতের ভবিষ্যতের উপর বাজি ধরছে।"

সূত্র: ব্লুমবার্গ

Related Topics

টপ নিউজ

আইপিএল / সম্প্রচার স্বত্ব / ইংলিশ প্রিমিয়ার লিগ / দামি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net