Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
‘আমাদের কপাল খারাপ, যখন দরকার হয়, তখনই সাকিবকে পাই না’

খেলা

টিবিএস রিপোর্ট
11 May, 2022, 04:50 pm
Last modified: 11 May, 2022, 05:01 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

‘আমাদের কপাল খারাপ, যখন দরকার হয়, তখনই সাকিবকে পাই না’

যখনই সাকিবকে দলের খুব প্রয়োজন পড়ে, তখনই তাকে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন নাজমুল হাসান।
টিবিএস রিপোর্ট
11 May, 2022, 04:50 pm
Last modified: 11 May, 2022, 05:01 pm

লম্বা সময় ধরে টেস্টে অনিয়মিত সাকিব আল হাসান। গত কয়েক বছরে ঘরে-বাইরে মিলিয়ে অনেক টেস্টেই তাকে ছাড়া মাঠে নেমেছে বাংলাদেশ। গত মাসে পারবারিক কারণে দেশে হঠাৎ দেশে ফেরায় দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলা হয়নি সাকিকের। আলোচনা ছিল ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তার টেস্ট সিরিজে খেলা নিয়েও। যদিও যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নিজের খেলার ব্যাপারটি পরিষ্কার করেন তিনি। 

কদিন পর সাকিবকে নিয়ে দল ঘোষণা করা হয়। টেস্ট সিরিজের প্রস্তুতিও শুরু হয়েছে গত ৮ মে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের। এ লক্ষ্যে মঙ্গলবার দেশে ফেরেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কিন্তু তার দেশে ফেরার দিনই খারাপ খবর শুনতে হয় দলকে। দেশে ফিরে করা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন তিনি। 

এমন খবরে বাংলাদেশ শিবিরে বিষাদের সুর। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো রীতিমতো হতাশ। সাকিবের অনুপস্থিতির ব্যাপারটিকে 'কপাল খারাপ' বলছেন তিনি। যখনই সাকিবকে দলের খুব প্রয়োজন পড়ে, তখনই তাকে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন নাজমুল হাসান। বুধবার জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে এসব বলেন বিসিবি সভাপতি। 

নাজমুল হাসান বলেন, 'এটা আমাদের কপাল খারাপ। আমরা এখন দোয়া করছি সাকিব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। কাল আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। এ মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। আমরা কয়েকদিন পর আবার পরীক্ষা করব। আমরা চাচ্ছি ও ভালো হয়ে যাক। ও না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা।'

সাকিব না থাকায় একজন ব্যাটসম্যান কমে গেল বলে মনে করেন বিসিবি সভাপতি। তার ভাষায়, 'সমস্যাটা হচ্ছে যে, সাকিব না থাকায় আমাদের এখন একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা একটা সমস্যা, কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করার নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয়, তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।'

সাকিবের না থাকাটা মেনে নিতেই হচ্ছে বাংলাদেশকে। অভিজ্ঞ এই অলরাউন্ডারের জায়গায় যে সুযোগ পাবেন, তাকে পরখ করে নেওয়ার কথা জানালেন বিসিবি সভাপতি, 'দেখা যাক সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে, এটাই আমরা আশা করছি। আমাদের এখানে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, তারা যদি খেলতে পারে; তাহলে আমি মনে করি কোনো দলের সঙ্গেই আমাদের না জেতার কোনো কারণ নেই '

কাঁধের চোটের কারণে দলে নেই তাসকিন আহমেদ। শরিফুল ইসলামকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি ফিট হয়ে উঠেছেন বলে জানালেন নাজমুল হাসান। এবাদত-খালেদদের ওপর ভরসা আছে দলের। সব মিলিয়ে চিন্তার কারণ দেখছেন না তিনি, 'একেবারেই আমাদের ভালো কোনো পেসার নেই তা নয়। কথা হচ্ছে তাদের প্রত্যেকেরই প্রতিভা আছে। এ মুহূর্তে তাসকিন এবং শরিফুলের পারফরম্যান্সটা বেশি ভালো। কিন্তু এবাদত আর খালেদ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় যে পারফরম্যান্স দেখিয়েছে, আমার মনে হয় সে পারফরম্যান্স তারা যদি ধরে রাখতে পারে, তাহলে ওরাও বিশ্বমানের বোলার হবে।' 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / নাজমুল হাসান পাপন / বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net