Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
২০ বছরে প্রথম ৫ উইকেটের স্বাদ

খেলা

টিবিএস রিপোর্ট
09 April, 2022, 05:35 pm
Last modified: 09 April, 2022, 05:38 pm

Related News

  • প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনীসহ কে পেল কতো টাকা
  • লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রাজা
  • প্রিমিয়ার লিগের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
  • প্রিমিয়ার লিগে আম্পায়ার হিসেবে জেসিকে ‘যোগ্য’ মনে করেন না সুজন
  • ‘এখন থেকে কেউ-ই আর নারী আম্পায়ার নিয়ে আপত্তি জানাবে না’

২০ বছরে প্রথম ৫ উইকেটের স্বাদ

এনামুলের আলো ছড়ানোর ম্যাচে মোহামেডানকে রীতিমতো উড়িয়ে দেয় তার দল রূপগঞ্জ টাইগার্স। ৮২ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় প্রিমিয়ার লিগের নতুন দলটি।
টিবিএস রিপোর্ট
09 April, 2022, 05:35 pm
Last modified: 09 April, 2022, 05:38 pm
৫ উইকেট নেওয়ার পর এনামুল হক জুনিয়রের উদযাপন। ছবি: বিসিবি

এমন শিরোনামের সঙ্গে এনামুল হক জুনিয়রের ছবি দেখে ধন্ধে পড়ে যেতে পারেন যে কেউ। ২০ বছরের লম্বা ক্যারিয়ারে এতোদিনে একবারও ৫ উইকেট নিতে পারেননি তিনি? না, জাতীয় দলের হয়েই তিনবার ইনিংস ৫ উইকেট নিয়েছেন অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনার। প্রথম শ্রেণিতে ৫ উইকেট নিয়েছেন ৩৪ বার। কিন্তু লিস্ট 'এ' ক্রিকেটে ১৭৪ উইকেটের মালিক একবারও ৫ উইকেট নিতে পারেননি।

অবশেষে ফুরাল তার অপেক্ষা। শনিবার ঢাকা প্রিমিয়ার (ডিপিএল) লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পথ ভুলিয়ে দিনে এনামুল শিকার করলেন লিস্ট 'এ' ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। এদিন তার বোলিং তোপে পড়েই দেড়শ রানের আগে অলআউট হওয়া মোহামেডানকে হেসে খেলেই হারিয়েছে এনামুলের দল রূপগঞ্জ টাইগার্স। 

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মোহামেডানের বিপক্ষে ম্যাচের আগে লিস্ট 'এ' ক্রিকেটে এনামুলের সেরা বোলিং ছিল ২৬ রানে ৪ উইকেট। ৫০ ওভারের এই ফরম্যাটে ছয়বার ৪ উইকেট নিয়েছেন ৩৫ বছর বয়সী বাঁহাতি এই স্পিনার। ১৩৩তম ম্যাচে এসে দেখা পেলেন ৫ উইকেটের। 

এনামুলের আলো ছড়ানোর ম্যাচে তার দল মোহামেডানকে রীতিমতো উড়িয়ে দেয়। ৮২ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় তারা। এনামুলের বোলিং তোপে পড়ে ৩৮.১ ওভারে ১৪৩ রানেই গুটিয়ে যায় মোহামেডোনের ইনিংস। ৯.১ ওভারে ৪১ রানে ৫ উইকেট নেন। এ ছাড়া মকিদুল ইসলাম মুগ্ধ ৩টি উইকেট নেন। 

ছোট লক্ষ্য পাড়ি দিতে নেমে হেসেখেলেই তা ছাড়িয়ে যায় রূপগঞ্জ টাইগার্স। আসিফ আহমেদ রাতুল ও ফজলে মাহমুদ রাব্বির ব্যাটে ৩৬.২ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় প্রিমিয়ার লিগের নতুন দলটি। ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে আছে তারা। মোহামেডান ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে।  

Related Topics

টপ নিউজ

এনামুল হক জুনিয়র / লিস্ট ‘এ’ / ঢাকা প্রিমিয়ার লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনীসহ কে পেল কতো টাকা
  • লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রাজা
  • প্রিমিয়ার লিগের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
  • প্রিমিয়ার লিগে আম্পায়ার হিসেবে জেসিকে ‘যোগ্য’ মনে করেন না সুজন
  • ‘এখন থেকে কেউ-ই আর নারী আম্পায়ার নিয়ে আপত্তি জানাবে না’

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net